মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ

  • Home
  • Bangladesh
  • Nawabganj
  • মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ

মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ Duty to Allah,Duty to Self and Duty to Other.

নব্য নির্বাচিত বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভার-এর সিনিয়র রোভার মেট প্রতিনিধি সকলকে মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ-...
07/05/2026

নব্য নির্বাচিত বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভার-এর সিনিয়র রোভার মেট প্রতিনিধি সকলকে মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।💐💐
Gazi Momenur
Nazmul Hosain Azad
Abdur Razzak
Tarin Sultana Juthy
Sabikun Nahar Shifa
আপনাদের আগামীর পথচলা হোক সফলতা, নেতৃত্ব ও মানবিকতায় পরিপূর্ণ। আশা করি, আপনারা নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং রোভারিং-এর আদর্শকে আরও এগিয়ে নিয়ে যাবেন।
সবার জন্য রইলো শুভকামনা ও ভালোবাসা। 🌸
Bangladesh Scouts, Dhaka District Rover

21/04/2026

মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অফুরন্ত শুভকামনা রইলো। 🤍

তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো আজ। দীর্ঘদিনের পরিশ্রম, সাধনা আর স্বপ্ন আজ পরীক্ষার মাধ্যমে বাস্তব রূপ নিতে যাচ্ছে। এই পথচলায় তোমাদের সাহস, আত্মবিশ্বাস এবং ধৈর্যই হবে সবচেয়ে বড় শক্তি।
মনে রেখো, প্রতিটি প্রশ্নের উত্তর শুধু বই থেকে নয়, তোমাদের আত্মবিশ্বাস থেকেও আসে। তাই নিজেকে বিশ্বাস করো, মনোযোগ ধরে রাখো এবং সর্বোচ্চ চেষ্টা দিয়ে পরীক্ষা দাও। সাফল্য অবশ্যই তোমাদের দ্বারপ্রান্তে এসে দাঁড়াবে, ইনশাআল্লাহ।

পরীক্ষা যেন তোমাদের জন্য সহজ, সুন্দর ও সফল হয়-এই কামনাই করি। ভবিষ্যতের জন্য রইলো উজ্জ্বল সম্ভাবনার শুভকামনা। তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর।

সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। ❤️

“নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার”সবাইকে বাংলাদেশ স্কাউটস দিবসের শুভেচ্ছা।
08/04/2026

“নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার”
সবাইকে বাংলাদেশ স্কাউটস দিবসের শুভেচ্ছা।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 🌙✨ ঈদ মোবারক ✨🌙 মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে সকলক...
19/03/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

🌙✨ ঈদ মোবারক ✨🌙

মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা 🤝🫂
এই ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি,
প্রতিটি মুহূর্ত ভরে উঠুক হাসি আর খুশিতে।
সবাইকে আবারও ঈদ মোবারক 🌸🫂

মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল-২০২৬১২ মার্চ ২০২৬খ্রিষ্টাব্দবাগানবাড়ি জামে মসজিদ,পি...
13/03/2026

মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল-২০২৬
১২ মার্চ ২০২৬খ্রিষ্টাব্দ
বাগানবাড়ি জামে মসজিদ,পিত্তিতলা।

বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভার আয়োজিত দক্ষতা অর্জন কোর্স–২০২৬ এ মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের ৪ জন রোভার সফলভা...
07/03/2026

বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভার আয়োজিত দক্ষতা অর্জন কোর্স–২০২৬ এ মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের ৪ জন রোভার সফলভাবে অংশগ্রহণ করে দক্ষতার সাথে কোর্স সম্পন্ন করেছে।

গত ৬ মার্চ ২০২৬ তারিখে আয়োজিত সনদ বিতরণ, সমাপনী অনুষ্ঠান ও ইফতার মাহফিলে মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের রোভাররা অংশগ্রহণ করে।

এই অর্জনের জন্য অংশগ্রহণকারী সকল রোভারকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। ✨⚜️

🌙 রমজান মোবারক🌙পবিত্র মাহে রমজান আমাদের দোরগোড়ায়—রহমত, মাগফিরাত ও নাজাতের সুমহান বার্তা নিয়ে। এই বরকতময় মাস আপনার জীবন ভ...
17/02/2026

🌙 রমজান মোবারক🌙

পবিত্র মাহে রমজান আমাদের দোরগোড়ায়—রহমত, মাগফিরাত ও নাজাতের সুমহান বার্তা নিয়ে। এই বরকতময় মাস আপনার জীবন ভরে তুলুক শান্তি, তাকওয়া ও আল্লাহভীতির আলোয়।

আল্লাহ তাআলা বলেন:
“হে মুমিনগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।”-(সূরা আল-বাকারা: ১৮৩)

রমজান আত্মশুদ্ধির মাস, ধৈর্য ও সংযমের মাস, ইবাদত ও কোরআনের মাস। এই মাস আমাদের অন্তরকে পবিত্র করুক, আমলকে শুদ্ধ করুক এবং মহান রবের সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করুক।

আপনি ও আপনার পরিবারের প্রতি রইল আন্তরিক দোয়া ও শুভেচ্ছা। মহান আল্লাহ আমাদের সিয়াম, কিয়াম ও সকল ইবাদত কবুল করুন, গুনাহসমূহ মাফ করে দিন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন।-আমিন

বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ ও মার্কেটিং বিভাগ কর্তৃক আয়োজিত ৯ম বাংলাদেশ স্কাউটস ফটো কনটেস্টের প্রদর্শনী প্রতিযোগিতায় ০৮...
08/02/2026

বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ ও মার্কেটিং বিভাগ কর্তৃক আয়োজিত ৯ম বাংলাদেশ স্কাউটস ফটো কনটেস্টের প্রদর্শনী প্রতিযোগিতায় ০৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি., মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ এর রোভার স্কাউট লিডার Asif Akash Robert তৃতীয় স্থান অর্জন করায় মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রপের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।💐💐

তাঁর এই সাফল্য আমাদের সকলের জন্য গর্বের এবং ভবিষ্যতে আরও সাফল্যের ধারাবাহিকতা কামনা করছি।

6th ANNUAL TRAINING CAMP_2025Date: 01-05 January, 2026Place: Puraton Bandura Nobin Setu SanghaMotto: Scouting For Mother...
06/01/2026

6th ANNUAL TRAINING CAMP_2025
Date: 01-05 January, 2026
Place: Puraton Bandura Nobin Setu Sangha
Motto: Scouting For Motherland
Organized by: Mohakobi Kaykobad Mukto Scout Group

Grand Camp Fire 🔥🔥🔥

6th ANNUAL TRAINING CAMP_2025স্কাউটিং শুধু একটি কার্যক্রম নয় এটি শৃঙ্খলা, নেতৃত্ব, সেবামনস্কতা ও দেশপ্রেম গড়ে তোলার এক অ...
06/01/2026

6th ANNUAL TRAINING CAMP_2025
স্কাউটিং শুধু একটি কার্যক্রম নয় এটি শৃঙ্খলা, নেতৃত্ব, সেবামনস্কতা ও দেশপ্রেম গড়ে তোলার এক অনন্য মাধ্যম। সেই ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে আমাদের বহুল প্রতীক্ষিত ৬ষ্ঠ বার্ষিক ট্রেনিং ক্যাম্প।

📅 তারিখ: ০১–০৫ জানুয়ারি, ২০২৬
📍 স্থান: পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ
🎯 মটো: Scouting For Motherland

এই ক্যাম্পের মাধ্যমে স্কাউটদের শারীরিক, মানসিক ও নৈতিক দক্ষতা উন্নয়নের পাশাপাশি দলগত কাজ, নেতৃত্ব ও দায়িত্ববোধের চর্চা করা হবে। নতুন অভিজ্ঞতা, শিখন ও স্মৃতিতে ভরপুর হতে যাচ্ছে এই কয়েকটি দিন।

আয়োজনে:
মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ

নবাবগঞ্জে মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের ৬ষ্ঠ বার্ষিক প্রশিক্ষণ ক্যাম্প–২০২৫ অনুষ্ঠিতঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার প...
02/01/2026

নবাবগঞ্জে মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের ৬ষ্ঠ বার্ষিক প্রশিক্ষণ ক্যাম্প–২০২৫ অনুষ্ঠিত
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের মাঠে মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে ৫ দিনব্যাপী ৬ষ্ঠ বার্ষিক প্রশিক্ষণ ক্যাম্প–২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্পটি শুরু হয়েছে ৩১ ডিসেম্বর এবং চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১১টায় ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকসিংহড়া হজরত আলী স্পোর্টিং ক্লাব ও মাঠের সভাপতি ও প্রতিষ্ঠাতা হজরত আলী। তিনি বলেন,
“স্কাউটিং শিশু-কিশোরদের শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ ও গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, প্রতিষ্ঠাতা ও সভাপতি বাবু শশাঙ্ক ভূষণ পাল চৌধুরী। তিনি স্কাউটদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
🔹 ক্যাম্প প্রেসিডেন্ট: মোঃ রাজু ইসলাম
🔹 ক্যাম্প চিফ: মোঃ নরুল ইসলাম তানিম
🔹 ডেপুটি ক্যাম্প চিফ: মোঃ আল-আমিন হোসাইন
🔹 প্রোগ্রাম চিফ: আসিফ আকাশ রবার্ট
এছাড়া বিশেষ স্কাউট ব্যক্তিত্ব ও অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা।
📍 উল্লেখ্য, এই প্রশিক্ষণ ক্যাম্পটি আগামী ৪ জানুয়ারি তাবু জলসার মাধ্যমে সমাপ্ত হবে।

Address

Nawabganj
1320

Alerts

Be the first to know and let us send you an email when মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ:

Share