লিবে ফাউন্ডেশন - Liebe Foundation

লিবে ফাউন্ডেশন - Liebe Foundation লিবে ফাউন্ডেশনঃ ক্ষুদ্র প্রচেষ্টার সাথে এগিয়ে চলা

সোনাতলা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল অত্যন্ত সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে,আলহামদুলিল্লাহ্।এমন আয়োজনের ...
13/03/2026

সোনাতলা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল অত্যন্ত সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে,আলহামদুলিল্লাহ্।

এমন আয়োজনের মাধ্যমে এলাকাবাসীর মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও মজবুত হয়। আল্লাহ সবাইকে কবুল করুন। 🌙

আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান উপলক্ষে *লিবে ফাউন্ডেশন* এর উদ্যোগে কিছু পরিবারের জন্য ইফতার সামগ্রীর ব্যবস্থা করা হয়।
21/02/2026

আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান উপলক্ষে *লিবে ফাউন্ডেশন* এর উদ্যোগে কিছু পরিবারের জন্য ইফতার সামগ্রীর ব্যবস্থা করা হয়।

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন।আলহামদুলিল্লাহ, আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে *লিবে ফাউন্ডেশন* এর...
17/02/2026

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন।

আলহামদুলিল্লাহ, আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে *লিবে ফাউন্ডেশন* এর উদ্যোগে কিছু পরিবারের জন্য ইফতার সামগ্রীর ব্যবস্থা করা হচ্ছে।

📍 স্থান: সোনাতলা বাজার, শিকারীপাড়া, নবাবগঞ্জ, ঢাকা
📅 তারিখ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, রোজ শুক্রবার, সকাল
সার্বিক ব্যবস্থাপনায়: সিরাজুল ইসলাম খান

আল্লাহ তাআলা বলেন:

“যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি শস্যবীজের মতো, যা উৎপন্ন করে সাতটি শীষ; প্রতিটি শীষে থাকে একশত দানা।” — সূরা আল-বাকারা:২৬১

রাসূলুল্লাহ (স:) সম্পর্কে হাদিসে এসেছে: “তিনি ছিলেন মানুষের মধ্যে সর্বাধিক দানশীল, আর রমজান মাসে তিনি আরও অধিক দানশীল হয়ে উঠতেন।” — (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল ও মনজুর করুন এবং রমজানের বরকত দান করুন। আমিন।

প্রতি বছরের ন্যায় এবারও মানব কল্যাণে ইসলামিক ঐক্য সংগঠন আয়োজিত পবিত্র মাহে রমজানুল মুবারক উপলক্ষে ইফতার ও ঈদ সামগ্রী ব...
14/01/2026

প্রতি বছরের ন্যায় এবারও মানব কল্যাণে ইসলামিক ঐক্য সংগঠন আয়োজিত পবিত্র মাহে রমজানুল মুবারক উপলক্ষে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

এই বরকতময় ও পূর্ণ লাভের উদ্দেশ্যে ইফতার সামগ্রী বিতরণ আয়োজনটিকে সহযোগিতা করতে সমাজের সর্বস্তরের বিত্তবান মানুষের আর্থিক সহযোগিতা কামনা করছি।

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ,যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করাবে তাকে সিয়াম পালনকারীর সমপরিমাণ সাওয়াব দেওয়া হবে। তাতে সিয়াম পালনকারীর সাওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না। (তিরমিযী: হাদীস-৮০৭;)

অনুদান পাঠানোর ঠিকানা:

বিকাশ/ নগদ :
01893179312 ( Md. Rasel Khan ) Personal

অথবা বাংক একাউন্ট :

Name: MD MAMUN MIAH
A/C Number: 20507770215360106
Islami Bank Bangladesh Ltd.
Branch: Agent Banking(125270607)
Bank BIC/SWIFT No:(IBBLBDDHFRD)

MOBILE NO: 01920934984

বি:দ্র - ( অনুদান পাঠানোর পর সংশ্লিষ্ট নাম্বারে ফোন/ sms দিয়ে কনফার্ম করুন)

🌷ধন্যবাদ🌷

মানব কল্যাণে ইসলামিক ঐক্য সংগঠন।।[নবাবগঞ্জ]

— with Mohammed Ajam and 22 others.

আসসালামু আলাইকুম।আজ শনিবার (১০.০১.২৬) লিবে ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে কিছু পরিবারকে খাদ্যসামগ্রী হিসেবে চাল দেওয়া হয়।এই...
10/01/2026

আসসালামু আলাইকুম।
আজ শনিবার (১০.০১.২৬) লিবে ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে কিছু পরিবারকে খাদ্যসামগ্রী হিসেবে চাল দেওয়া হয়।

এই কাজে যাঁরা নানাভাবে সহযোগিতা করেছেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন—সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া রইল।

আজ (১০.১২.২৫) বুধবার, লিবে ফাউন্ডেশন (Liebe Foundation) এর থেকে শীতার্থ মানুষের মাঝে অল্প কিছু কম্বল বিতরণ করা হয়েছে। ❄...
10/12/2025

আজ (১০.১২.২৫) বুধবার, লিবে ফাউন্ডেশন (Liebe Foundation) এর থেকে শীতার্থ মানুষের মাঝে অল্প কিছু কম্বল বিতরণ করা হয়েছে। ❄️🧣

সবার সহযোগিতা আর ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানাই। ছোট ছোট চেষ্টা, বড় পরিবর্তন আনতে পারে।

14/10/2025

হিংসা, এটি আসলেই এক অদ্ভুত জিনিস। আমার কারও আনন্দ সহ্য হয় না, কারও অগ্রগতি চোখে লাগে, কারও হাসি দেখলে গায়ে জ্বালা ধরে। আমি ভেতরে ভেতরে পুড়ে যাই—কেমন করে অন্যজন এত পেলো, কেন সে ভালো আছে—এই ভাবনায় মনটা কালো হয়ে যায়।

অথচ আমার মুখে হাসি আর প্রশংসা।

রসূল (সা.) বলেন, "তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা ভালো আমলগুলোকে এভাবে ধ্বংস করে দেয় যেমন আগুন কাঠকে জ্বালিয়ে ফেলে।" – আবু দাউদ

এমন অনেক সময় হয় যখন চেনা মানুষটা একটু ভালো আছে, কিন্তু আমি নেই। এগুলো দেখলে বুকের ভিতরে যেন কাঁটা লাগে। তার সুখে থাকা কেন জানি আমার ব্যর্থতার আয়না হয়ে দাঁড়ায়। নিজের শূন্যতা, অপূর্ণতা, অতৃপ্তি—সবটা যেন তার খুশির কাছে আরো বেশি দৃশ্যমান হয়ে যায়, আর আমার মনে জ্বলে হিংসার আগুন।

সত্যি বলতে, আমার হিংসা কারো সুখে আগুন লাগাবে না, বরং আমাকেই ভেতরে ভেতরে পুড়িয়ে শেষ করে দেবে।

ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এক গয়নার শোরুমে এসেছেন নেহাতই সাধারণ চেহারার এক বৃদ্ধ দম্পতি। স্ত্রীকে কিছু উপহার দেবেন ব...
19/06/2025

ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এক গয়নার শোরুমে এসেছেন নেহাতই সাধারণ চেহারার এক বৃদ্ধ দম্পতি। স্ত্রীকে কিছু উপহার দেবেন বলে স্বামী সঙ্গে করে এনেছেন জীবনের তিলতিল করে জমানো পুঁজি।

ম্যানেজার সে খবর জানতে পেরে এগিয়ে এসে গল্প জুড়ে দেন তাঁদের সঙ্গে। হাসিঠাট্টার মাঝে কথা বলতে বলতে জেনে নেন তাঁদের জীবনের অনেক কথা।

এবার এল জিনিস কেনার পালা। হাতের ঝোলা ব্যাগ থেকে বেরোল একটা ৫০০ টাকার নোট। একে একে ১০, ২০ টাকার নোট। সবশেষে একটা ছোটখাট বোঁচকা, তাতে ভর্তি খুচরো পয়সা।

শোরুমের ম্যানেজার গোটা বিষয়টা বুঝতে পেরে তাঁদের একটি হার উপহার দেন। সঙ্গে একজোড়া কানের দুলও। এরপর বৃদ্ধের কাছে সরল আবদার জানান, নিজে হাতে স্ত্রীর হাতে সেটা তুলে দিতে হবে।

উপহার তো দিলেন ম্যানেজার, কিন্তু এত বড় দোকানে এসে কোনও টাকা না দিয়ে চলে যাবেন, এতে যেন সম্মানে বাঁধে বৃদ্ধের। সমাজের খেটে খাওয়া মানুষের কাছে আত্মসম্মানই যে অনেক বড়। প্রাণ যাক, সম্মান নিয়ে বাঁচাটাই বড় কথা।

তাই সবচেয়ে 'বড়' নোটটি তুলে দিতে চাচ্ছিলেন ম্যানেজারের হাতে। কিন্তু ম্যানেজারের উত্তর, 'আমাদের উপর আপনার আশীর্বাদের হাত থাকলেই হবে। পান্ডুরঙ্গ (কর্নাটক, মহারাষ্ট্রের পূজিত দেবতা) তো আছেনই, কিছুর অভাব হবে না কোনওদিন।' কিন্তু বৃদ্ধ নাছোড়বান্দা, টাকা তিনি দেবেনই। উপায় নেই বুঝে অবশেষে দুটো ১০ টাকার নোট নেন ম্যানেজার।

স্বামীর চোখে জল, ধুতির খুঁট দিয়ে মুছে ফেললেন। তা দেখে স্ত্রীও আটকাতে পারলেন না নিজেকে। এমন এক মূল্যবান উপহার পেয়ে বিশ্বাসই হচ্ছিলনা ওই দম্পতির। কিন্তু এই চোখের জল যে শুধু অবিশ্বাস্য মূল্যবান এই উপহারের জন্য নয়, জীবনের অন্যতম এই দিনটি তাঁদের মনের মণিকোঠায় সাজিয়ে রাখছেন এই বৃদ্ধ দম্পতি।

-collected

আমরা কি চিন্তা করি আমাদের জীবনটা কত ছোট? আল্লাহ আমাদেরকে এর থেকে শিক্ষা নেওয়ার তাওফিক দিন। প্রতীক জোশী ছয় বছর ধরে লন্ডন...
12/06/2025

আমরা কি চিন্তা করি আমাদের জীবনটা কত ছোট? আল্লাহ আমাদেরকে এর থেকে শিক্ষা নেওয়ার তাওফিক দিন।

প্রতীক জোশী ছয় বছর ধরে লন্ডনে থাকতেন। তিনি একজন ডাক্তার । বহুদিন ধরেই স্বপ্ন দেখতেন—স্ত্রী আর তিনটি ছোট সন্তানকে নিয়ে লন্ডনে সুন্দর জীবন গড়বেন। তখন তার পরিবার ছিল ভারতে।

বহু বছরের কষ্ট, কাগজপত্রের ঝামেলা আর অপেক্ষার পরে অবশেষে সেই স্বপ্ন পূরণের সময় এসেছিল। মাত্র দুই দিন আগে, তার স্ত্রী ডা. কোমি ভারতে থাকা চাকরি ছেড়ে দেন। সব ব্যাগ গুছিয়ে ফেলা হয়, প্রিয়জনদের বিদায় জানানো হয়। নতুন জীবনের পথে যাত্রা প্রস্তুত।

আজ সকালে, আনন্দ আর আশা নিয়ে প্রতীক, তার স্ত্রী এবং তিন সন্তান এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এ ওঠেন লন্ডনের উদ্দেশে। তারা একটি সেলফি তোলে, আত্মীয়দের পাঠায়। নতুন জীবনের শুরু।

কিন্তু তারা আর পৌঁছাতে পারেনি। মাঝ আকাশে বিমানটি দুর্ঘটনায় পড়ে। পাঁচজনের কেউই বেঁচে থাকেনি।

মাত্র কয়েক সেকেন্ডে সব শেষ। একটা জীবনভর স্বপ্ন মুহূর্তেই ছাই হয়ে যায়। এটা আমাদের কঠিনভাবে মনে করিয়ে দেয়—জীবন ভীষণ ভঙ্গুর। আমরা যা গড়ি, যাকে ভালোবাসি, সবই এক সুতোয় ঝুলে থাকে। তাই যতদিন বাঁচি, বাঁচার মতো বাঁচি, ভালোবাসি, যতটা পারি সুখ খুঁজি। কারণ কাল কী হবে, কেউ জানে না।

(দ্যা স্কিন ডক্টরের থেকে বঙ্গানুবাদ করা)

এই গরুটির দাম ছিল ৮,৫০০ টাকা।সাল: ১৯৯৮
07/06/2025

এই গরুটির দাম ছিল ৮,৫০০ টাকা।
সাল: ১৯৯৮

গুগল ম্যাপের মাধ্যমে একটি ভালোবাসার গল্প।প্রতিটি ছবিতে ক্যাপশন পড়ুন।২০১৫ সালে দুই বৃদ্ধ দম্পতি পাশাপাশি বসে এক প্লেটে খ...
31/05/2025

গুগল ম্যাপের মাধ্যমে একটি ভালোবাসার গল্প।
প্রতিটি ছবিতে ক্যাপশন পড়ুন।

২০১৫ সালে দুই বৃদ্ধ দম্পতি পাশাপাশি বসে এক প্লেটে খাবারের খাওয়ায় বাড়ির পাশে।

এক বছর পরে,২০১৬ সালে,ক্যামেরা আবার তাদের বন্দী, এখনও একই জায়গায় বসে,শুধুমাত্র ভিন্ন আসন। তাদের পৃথিবী ছোট,কিন্তু একে অপরের যত্নবান দুটি হৃদয়ের জন্য যথেষ্ট।

২০১৭ সালে শুধু ঠাকুমাকে দেখা গিয়েছিল এক চেয়ারে বসে সামনে তাকিয়ে। কিন্তু দাদুকে আর ছবিতে দেখা যাবে না😢

২০১৮ সালে,দাদী এখনও সেখানে ছিলেন,কিন্তু তিনি আর তার স্বাভাবিক চেয়ারে বসেন না। ঘরের অর্ধবন্ধ দরজার সামনে বসেছিলেন,শরীর দুর্বল হয়ে পড়েছিলেন।

২০২০ সালে দাদী আবার স্বাভাবিক চেয়ারে ফিরে এলেন, চিন্তায় এলোমেলো হয়ে বসে,কুচকে যাওয়া হাত দিয়ে থুতুকুকে আদর করে, যেন এমন কারো অপেক্ষায় যে আর ফিরবে না।

২০২১ সালে তার শরীর দুর্বল হয়ে পড়ে,তার পদক্ষেপ আর স্থিতিশীল ছিল না। সে শুধু তার অতীতের ছায়া,
আজও স্মৃতি আঁকড়ে আছে।

২০২২ সালে নীল ঘরের দরজা শক্ত করে বন্ধ ছিল। ঠাকুমার কোন খোঁজ নেই। হয়তো সে তার প্রিয়তমার সাথে গিয়েছিল। তারা সম্ভবত এখন আরো শান্তিপূর্ণ জায়গায় একসাথে।

২০১৩ সালে বাড়ির চারপাশে আগাছা বেড়ে গেল,তার রঙ ম্লান হয়ে গেল,এবং দরজা বন্ধ হয়ে গেল। সিট খালি আছে আগের মত বের করা হয় নি

২০২৪ সালে আগাছা সরিয়ে ফেলা হয়েছিল,কিন্তু ঘরটা চুপ করে ছিল। চেয়ারগুলো দাঁড়িয়ে আছে,অপেক্ষা করার মত,কিন্তু দেখা হয়নি।

এবং এখন, ২০২৫ সালে,বাড়িটি চলে গেছে,গ্রাউন্ডেড। সেখানে তাদের কোন সন্ধান নেই। শুধু স্মৃতি,শুধু ছবি। ভালোবাসা... সত্যিই সুন্দর। সত্যিকারের ভালোবাসারও বিচ্ছেদ হতে হয়।

এদের সম্পর্কে কেউ গল্প বলে না। আমি বাদে। গুগল ম্যাপের মাধ্যমে।

Collected

বজ্রপাত থেকে নিরাপদ থাকতে নিচের করণীয়গুলো মেনে চলা অত্যন্ত জরুরি:➡️তাৎক্ষণিক সতর্কতা (যখন বজ্রপাত শুরু হয় বা আকাশ মেঘলা...
29/05/2025

বজ্রপাত থেকে নিরাপদ থাকতে নিচের করণীয়গুলো মেনে চলা অত্যন্ত জরুরি:

➡️তাৎক্ষণিক সতর্কতা (যখন বজ্রপাত শুরু হয় বা আকাশ মেঘলা হয়):
ঘরে/নিরাপদ স্থানে থাকুন:

✔️পাকা দালানের ভিতরে থাকুন (টিনের ঘর বা ছাউনি এড়িয়ে চলুন)।
✔️জানালা, দরজা ও বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন।

➡️বাইরে থাকাকালীন করণীয়:

✔️উঁচু গাছ, টেলিফোন টাওয়ার, বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকুন (বজ্রপাত এগুলিকে আকর্ষণ করে)।
✔️খোলা মাঠ, নদী বা জলাশয়ে থাকবেন না। যদি থাকেন, তাৎক্ষণিকভাবে নিচু হয়ে বসুন, পায়ের আঙুলে ভর দিয়ে কানে হাত দিন ও মাথা নিচু রাখুন।
✔️মোটরসাইকেল, সাইকেল বা ধাতব বস্তু স্পর্শ করবেন না।
✔️গ্রুপে দাঁড়াবেন না: অন্যদের থেকে কমপক্ষে ১৫-২০ ফুট দূরত্ব বজায় রাখুন।

➡️গাড়িতে থাকলে:

✔️গাড়ির জানালা বন্ধ রাখুন এবং ধাতব অংশ স্পর্শ করবেন না। গাড়ির ধাতব বডি আপনাকে রক্ষা করবে (শর্ট সার্কিট এড়াতে ইঞ্জিন বন্ধ রাখুন)।

➡️বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বা আবহাওয়ার পূর্বাভাস মনোযোগে শুনুন:

✔️সতর্ক সংকেত ৩ নং সতর্কতা জারি হলে ঘর থেকে বের হবেন না।

➡️বজ্রনিরোধক (Lightning Arrester) স্থাপন:

✔️বাড়ি, স্কুল ও জনসমাগমস্থলে বজ্রনিরোধক রড লাগান (সঠিকভাবে গ্রাউন্ডিং জরুরি)।

➡️সচেতনতা বৃদ্ধি:

✔️স্থানীয় কমিউনিটি ও স্কুলে বজ্রপাত বিষয়ক ওয়ার্কশপের আয়োজন করুন।
✔️কৃষক, মৎস্যজীবী ও খোলা আকাশে কাজ করা মানুষদের বিশেষভাবে সতর্ক করুন।

➡️গাছ লাগান:

✔️উঁচু গাছ (যেমন: তাল, সুপারি, নারিকেল) বজ্রপাতের ঝুঁকি কমাতে সাহায্য করে।

➡️জরুরি প্রাথমিক চিকিৎসা জানুন:

✔️বজ্রাহত ব্যক্তিকে দ্রুত CPR দিন (বিদ্যুতাহতের মতো চিকিৎসা প্রয়োজন)।
✔️হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন (ফ্রি কল: নম্বর ৯৯৯)।

➡️বিশেষ সতর্কতা (বাংলাদেশের প্রেক্ষাপটে):

✔️এপ্রিল–জুন মাসে সর্বোচ্চ সতর্ক থাকুন।
✔️হাওর ও উত্তরবঙ্গের জেলাগুলোতে বজ্রপাতের প্রকোপ বেশি।
✔️মোবাইল ফোন ব্যবহারে সতর্কতা: বজ্রপাতের সময় ফোনে কথা বলবেন না (ওয়্যারলেস হেডফোনও ঝুঁকিপূর্ণ)।

বজ্রপাত প্রাকৃতিক দুর্যোগ কিন্তু সঠিক সতর্কতা ও প্রস্তুতির মাধ্যমে এর ক্ষয়ক্ষতি ৯০% পর্যন্ত কমানো সম্ভব! 🙏

Address

Shikaripara
Nawabganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when লিবে ফাউন্ডেশন - Liebe Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share