চাঁপাইনবাবগঞ্জ হেল্পজোন - Chapainawabganj Helpzone

  • Home
  • Bangladesh
  • Nawabganj
  • চাঁপাইনবাবগঞ্জ হেল্পজোন - Chapainawabganj Helpzone

চাঁপাইনবাবগঞ্জ হেল্পজোন - Chapainawabganj Helpzone Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চাঁপাইনবাবগঞ্জ হেল্পজোন - Chapainawabganj Helpzone, Nonprofit Organization, Chapainawabganj, Nawabganj.

প্রাণের চাঁপাইনবাবগঞ্জ আমাদের গর্ব ও অহংকার। চাঁপাইনবাবগঞ্জ হেল্পজোন একটি অরাজনৈতিক, অলাভজনক ও জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন। এই স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মটি সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দেশব্যাপী চাঁপাইনবাবগঞ্জ এর ইতিহাস ঐতিহ্য তুলে ধরার কাজ করছে। প্রাণের চাঁপাইনবাবগঞ্জ আমাদের গর্ব ও অহংকার। চাঁপাইনবাবগঞ্জ হেল্পজোন একটি অরাজনৈতিক, অলাভজনক ও জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন। উদীয়মান কিছু তরুণ তর

ুণদের সমন্বয়ে পরিচালিত এই স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মটি স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দেশব্যাপী আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে কাজ করছে।

অপরিকল্পিত ড্রেনেজে ডুবল চাঁপাইনবাবগঞ্জ শহর। বৃষ্টি মানেই চাঁপাইনবাবগঞ্জ শহরে জলাবদ্ধতা। একটু বেশি পরিমাণ বৃষ্টি হলে চাঁ...
01/11/2025

অপরিকল্পিত ড্রেনেজে ডুবল চাঁপাইনবাবগঞ্জ শহর। বৃষ্টি মানেই চাঁপাইনবাবগঞ্জ শহরে জলাবদ্ধতা। একটু বেশি পরিমাণ বৃষ্টি হলে চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রতিটা জায়গা এখন মহানন্দা নদীর মত থৈ থৈ পানি দেখা যায়। ছবিতে গতকালের বৃষ্টির পানিতে ডুবে গেছে বসতবাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরের কোন এক এ
এলাকার।

মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই পানিতে ডুবে গেছে প্রাণের শহর চাঁপাইনবাবগঞ্জ। অপরিকল্পিত নগরায়ন ও অদক্ষ পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে শহরের বিভিন্ন সড়ক, বাজার এমনকি অনেক বাসাবাড়িতেও ঢুকে গেছে বৃষ্টির পানি।

শহরের এই দুরবস্থা দেখিয়ে দেয়, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কতটা প্রয়োজন ছিল। অথচ এখনো অনেক জায়গায় কাজ অসম্পূর্ণ, খাল-পুকুর ভরাট হয়ে গেছে, আর তার ফল ভোগ করছে সাধারণ মানুষ।

কর্তৃপক্ষের নিকট আহবান থাকবে শহরের পাশে মহানন্দা থাকতে কেন এরকম জলবদ্ধ থাকবে আপনারা পরিকল্পিত নগরায়ন ও জলবদ্ধতা নিরসনে দীর্ঘ মেয়াদি প্ল্যান পরিকল্পনা গ্রহণ করে প্রকল্প বাস্তবায়ন করুন।

অতিবৃষ্টিতে বৃষ্টি, অপরিকল্পিত ড্রেনেজে ডুবল চাঁপাইনবাবগঞ্জ শহর। ভবিষ্যতে যারাই দায়িত্বপ্রাপ্ত হবেন, পরিকল্পিত ভাবে জেলার ড্রেনেজ সিস্টেম, রাস্তাঘাট উন্নয়নের দিকে মনোযোগী হবেন আশা করি।

Chapai Nawabganj Pourashava
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত ড্রেনেজ ব্যবস্থার কাজ সম্পন্ন করা হোক।খাল, পুকুর ও প্রাকৃতিক জলাধারগুলো পুনঃখনন করা হোক।

Chapainawabganj Image

চাঁপাইনবাবগঞ্জ হেল্পজোন - Chapainawabganj Helpzone

ভিডিও সংগৃহীত
🗓️ ৩১ অক্টোবর, ২০২৫ রাতের দৃশ্য
📍 চাঁপাইনবাবগঞ্জ

#হেল্পজোন #চাঁপাইনবাবগঞ্জ #চাঁপাইনবাবগঞ্জহেল্পজোন

চাঁপাইনবাবগঞ্জ জেলার বিখ্যাত কালায়ের রুটি আর বেগুন ভর্তা"ধইন্যা পাতার চাটনি। সেরকম খেতে স্বাদ 😋ছবি সংগৃহীত Chapainawabg...
01/11/2025

চাঁপাইনবাবগঞ্জ জেলার বিখ্যাত কালায়ের রুটি আর বেগুন ভর্তা"ধইন্যা পাতার চাটনি। সেরকম খেতে স্বাদ 😋
ছবি সংগৃহীত
Chapainawabganj Image

Chapainawabganj Helpzone

#হেল্পজোন #চাঁপাইনবাবগঞ্জ #চাঁপাইনবাবগঞ্জহেল্পজোন

01/11/2025

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলাধীন বিনোদপুর ইউনিয়নের পাগলা নদী সংক্রান্ত কালভার্ট প্রবল বৃষ্টির পানির তোপে পাড়ের ভাঙ্গনের ফলে ভেঙ্গে পড়েছে।

01/11/2025

বৃষ্টি মানেই চাঁপাইনবাবগঞ্জ শহরে জলাবদ্ধতা।
একটু বেশি পরিমাণ বৃষ্টি হলে চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রতিটা জায়গা এখন মহানন্দা নদীর মত থৈ থৈ পানি দেখা যায়। চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড় আশা টি স্টল এর সামনে থেকে এই বৃষ্টিতে ভিডিও শুরু বেলুড় মোড়ের রাস্তা।

মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই পানিতে ডুবে গেছে প্রাণের শহর চাঁপাইনবাবগঞ্জ। অপরিকল্পিত নগরায়ন ও অদক্ষ পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে শহরের বিভিন্ন সড়ক, বাজার এমনকি অনেক বাসাবাড়িতেও ঢুকে গেছে বৃষ্টির পানি।

শহরের এই দুরবস্থা দেখিয়ে দেয়, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কতটা প্রয়োজন ছিল। অথচ এখনো অনেক জায়গায় কাজ অসম্পূর্ণ, খাল-পুকুর ভরাট হয়ে গেছে, আর তার ফল ভোগ করছে সাধারণ মানুষ।

কর্তৃপক্ষের নিকট আহবান থাকবে শহরের পাশে মহানন্দা থাকতে কেন এরকম জলবদ্ধ থাকবে আপনারা পরিকল্পিত নগরায়ন ও জলবদ্ধতা নিরসনে দীর্ঘ মেয়াদি প্ল্যান পরিকল্পনা গ্রহণ করে প্রকল্প বাস্তবায়ন করুন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত ড্রেনেজ ব্যবস্থার কাজ সম্পন্ন করা হোক।খাল, পুকুর ও প্রাকৃতিক জলাধারগুলো পুনঃখনন করা হোক।

ভিডিও সংগৃহীত
📷 আশা মন্ডল বাবু
🗓️ ৩১ অক্টোবর, ২০২৫ রাতের দৃশ্য
📍 চাঁপাইনবাবগঞ্জ

#বৃষ্টি #চাঁপাইনবাবগঞ্জ

কথায় আছে না “চাষির ভাত একদিনে” এই হলো তার বাস্তব চিত্র।ধানের ফলন মোটামুটি যা হয়েছে ভালোই হয়েছে। আর কিছুদিনের মধ্যেই ধ...
01/11/2025

কথায় আছে না “চাষির ভাত একদিনে” এই হলো তার বাস্তব চিত্র।
ধানের ফলন মোটামুটি যা হয়েছে ভালোই হয়েছে। আর কিছুদিনের মধ্যেই ধান কা/টা শুরু হতো পুরো ফসল ঘরে উঠতো কৃষক খুশী ছিলো।
এর মধ্যেই অকাল বৃষ্টি এই বৃষ্টির কারণে পাকা ধান জমিতে নুয়ে পড়ে গেলো, হয়তো আর দুই তিনদিনের মধ্যেই ফসলগুলো বাড়িতে ঢুকতো কৃষকের মনে আফসোস।
এর মধ্যেই আকাশের এমন পরিস্থিতি শুরু হয়ে গেল বৃষ্টি ও ঝড়ো হাওয়া যার কারণে ফসল ন'ষ্ট হয়ে গেলো বা যাচ্ছে , অথচ এই ফসল নিয়ে কৃষকের মনে কত আশা কত স্বপ্ন ছিলো।

ফসলের মূল্য বৃদ্ধি করে কৃষকের পাশে থাকুন ❤️🙏
এই ক্ষতি পুষিয়ে উঠতে কিছু অধিদপ্তর ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের নিকট আহব্বান থাকবে আপনারা কৃষিকের দিকে সদয় দৃষ্টি রাখবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।

ধন্যবাদ।

#হেল্পজোন #চাঁপাইনবাবগঞ্জ #চাঁপাইনবাবগঞ্জহেল্পজোন

বারঘরিয়া দৃষ্টি নন্দন পার্কের অবস্থা।চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত বৃষ্টির কারণে চাঁপাইনবাবগঞ্জ জেলার বীরগঞ্জ শহীদ ক্যাপ্টেন ...
01/11/2025

বারঘরিয়া দৃষ্টি নন্দন পার্কের অবস্থা।
চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত বৃষ্টির কারণে চাঁপাইনবাবগঞ্জ জেলার বীরগঞ্জ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু/বারঘরিয়া ব্রিজ সংলগ্ন বারঘরিয়া দৃষ্টি নন্দন পার্কের নদীর পার্শ্ববর্তী তীর কেটে মানুষের বসার জন্য যে ব্যবস্থা করা ছিল এগুলো ভেঙে গেছে ছবিতে দৃশ্যমান

চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া দৃষ্টিনন্দন মাঠের বসার স্থানসহ একটি নিমগাছ বৃষ্টির কারণে ভেঙে পড়েছে।

ছবি সংগৃহীত: Md Saddam Islam

Chapainawabganj Image

Chapainawabganj Helpzone

#হেল্পজোন #চাঁপাইনবাবগঞ্জ #চাঁপাইনবাবগঞ্জহেল্পজোন

শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পাগলা নদীর ধার দিয়ে লছমানপুর (নতুন গ্রাম) যেতে যে ব্রিজটি ছিল সেটি ভেঙে ...
01/11/2025

শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পাগলা নদীর ধার দিয়ে লছমানপুর (নতুন গ্রাম) যেতে যে ব্রিজটি ছিল সেটি ভেঙে গেছে আজ সকালে। কর্তৃপক্ষ নিকট আবেদন এই ছোট কালভার্টি দ্রুত সংস্কার ও মেরামতের উদ্যোগ গ্রহণ করে এলাকাবাসীর চলাচলের জন্য উপযোগী করে তোলার আহ্বান জানাই।

উল্লেখ্য গতরাতে চাঁপাইনবাবগঞ্জে ভীষণ বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে অনেক মানুষ অনেক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবার আহ্বান শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে বসতবাড়িতে পানি ঢুকেছে আবার এই জমি ফসল পানিতে ডুবে গেছে।

Chapainawabganj Image

Chapainawabganj Helpzone

ছবি সংগৃহীত
📷 Alamgir Joy ভাই
📍 বিনোদপুর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

#হেল্পজোন #চাঁপাইনবাবগঞ্জ #চাঁপাইনবাবগঞ্জহেল্পজোন

গর্ভবতী মায়ের জন্য 🧕আগে থেকে দুইজন রক্তদাতা প্রস্তুুত রাখুন।💁‍♂️👬ছবি সংগৃহীত :  mahabub alam জনস্বার্থে প্রচারিত  #হেল্প...
31/10/2025

গর্ভবতী মায়ের জন্য 🧕
আগে থেকে দুইজন রক্তদাতা প্রস্তুুত রাখুন।💁‍♂️👬
ছবি সংগৃহীত : mahabub alam
জনস্বার্থে প্রচারিত

#হেল্পজোন #চাঁপাইনবাবগঞ্জ #চাঁপাইনবাবগঞ্জহেল্পজোন

#স্পর্শ_ফাউন্ডেশন
#মানবতার_স্পর্শে_মেতেছি_উল্লাসে

৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এ (ফুটবল) খেলায় জাতীয় পর্যায়ে ...
29/10/2025

৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এ (ফুটবল) খেলায় জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করেছে চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ।

প্রথম দুই ম্যাচে পরাজয়ের পরও হাল না ছেড়ে।
শেষ খেলায় ২-১ গোলে খুলনা বিভাগকে হারিয়ে
চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অর্জন করেছে দুর্দান্ত জয়।

জেলা চ্যাম্পিয়ন, বিভাগ চ্যাম্পিয়ন, অতঃপর চাঁপা অঞ্চল চ্যাম্পিয়ন ও জাতীয় পর্যায়ে ৩য় স্থান অধিকারী।

তথ্য ও ছবি সংগৃহীত।

#হেল্পজোন #চাঁপাইনবাবগঞ্জ #চাঁপাইনবাবগঞ্জহেল্পজোন #চাঁপাইনবাবগঞ্জজেলাক্রীড়াসংস্থা

নারায়ণপুর বাসীর নৌকায় পারাপারের দৃশ্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউপি'র খেয়াঘাটে আলীমনগর এর উদ্দেশ্যে নারা...
26/10/2025

নারায়ণপুর বাসীর নৌকায় পারাপারের দৃশ্য
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউপি'র খেয়াঘাটে আলীমনগর এর উদ্দেশ্যে নারায়ণপুর বাতাস মোড় থেকে ছেড়ে যাওয়া নৌকায় পদ্মা নদীর বুকে মানুষ পারাপারের ভয়ংকর দৃশ্য।

ছবিতে দৃশ্যমান যে কি পরিমান লোক নেওয়া হয়েছে নৌকায়। এ ধরনের নৌকায় অতিরিক্ত লোক নেওয়ার কারণেই তো নৌকাডুবির ঘটনা ঘটে।

এত সংখ্যক লোক নিয়ে মালামাল নিয়ে নৌকায় পদ্মা নদী পারাপার এটা একদিনের ঘটনা না। প্রতিনিয়ত এমন ধরণের ঘটনা ঘটছে।

এ ধরনের পদ্মা নদীর মত বৃহৎ নদী এ ধরনের নৌকায় এত মানুষ ওঠানোর কারণে ঘাট মালিক কে আইনের আওতায় নেওয়া দরকার এ অবস্থায় আপনার মা-বাবা, পরিবার পরিজন অথবা আত্মীয়স্বজন কেউ থাকতো তাহলে আপনার বুকের ভেতরটা কেমন করত একটু ভেবে দেখবেন- আল্লাহ সকলকে হেফাজত করুন

স্থানীয় প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি আমার মনে হয় ইজারাদার যারা আছে তাদের জন্য একটি নির্দেশনা দেওয়া উচিত কি ধরনের নৌকায় কয় কতজন বা কী পরিমান লোড নিয়ে পারাপার করতে পারবে।

ইজারাদাররা কখনোই স্থানীয় মানুষগুলোর প্রতিবাদে সাড়া দেবে না বা কোন পদক্ষেপ নেবে না এজন্য
জেলা প্রশাসক DC Chapainawabganj মহোদয় সহ উপজেলা প্রশাসনের Uno Sadar Chapainawabganj সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমার মনে হয় একটা নির্দিষ্ট নির্দেশনা থাকা উচিত। নতুবা নৌকাডুবির মত ঘটনা ঘটলে উদ্ধার তৎপরতা চালানোর মতো পরিবেশ পরিস্থিতি থাকবে না। আল্লাহ মাফ করুক এ ধরনের কোনো ঘটনা ঘটলে কতগুলো জীবন বিপন্ন হয়ে যাবে।

©️ মোঃ আতিক হাসান | Atik Hasan Click
ছবি সংগৃহীত: প্রিয় গ্রাম নারায়ণপুর আইডি থেকে

Chapainawabganj Image

Chapainawabganj Helpzone

ছবির ভিডিও লিংক প্রথম কমেন্টে দেয়া থাকলে আপনারা চাইলে সেই ভয়ংকর ভিডিও দেখতে পারেন

#চাঁপাইনবাবগঞ্জ #হেল্পজোন #চাঁপাইনবাবগঞ্জহেল্পজোন

 #দেশে_প্রথমবারের_মতো_সাপে_কাটা_রোগীদের_জন্য বিশেষায়িত একটি ওয়ার্ড চালু করা করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক...
25/10/2025

#দেশে_প্রথমবারের_মতো_সাপে_কাটা_রোগীদের_জন্য বিশেষায়িত একটি ওয়ার্ড চালু করা করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)। সাপে কাটা রোগীর দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কতৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার ২৩ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ স্যার এই বিশেষায়িত ওয়ার্ডের উদ্বোধন করেন। হাসপাতালের পুরোনো ক্যান্টিনের জায়গায় ১২ শয্যার হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) মানের এই ওয়ার্ডটি তৈরি করা হয়েছে। এখানে সাপে কাটা রোগীদের শ্বাসকষ্ট, হৃদযন্ত্রের ব্যর্থতা ও অন্যান্য জটিলতারও চিকিৎসা হবে।

হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, ওয়ার্ডে ৮ জন পুরুষ ও ৪ জন নারী রোগীর জন্য শয্যা রাখা হয়েছে। তবে জরুরি চিকিৎসার প্রয়োজন হলে ওয়ার্ডের বাইরেও সেবা দেওয়া হবে। ওয়ার্ডের ফোকাল পারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আবু শাহীন মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বর্তমান রাসেলস ভাইপার সাপের বিষ নিয়ে পিএইচডি করেছেন, যা শেষ পর্যায়ে রয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট ১২০৫ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিয়েছেন।

মৃত্যুর হার কমাতে ডেঙ্গু, করোনা ও নিপাহ ভাইরাসের মতোই সাপে কাটা রোগীদের জন্যও বিশেষায়িত ওয়ার্ড করার সিদ্ধান্ত নেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ স্যার। এ জন্য আগেই চিকিৎসক ও নার্সদের বাছাই করে ' স্নেকবাইট ন্যাশনাল গাইডলাইন' অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর এইচডিইউ - মানের ওয়ার্ডটি প্রস্তুত করা হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ স্যার বলেন, সাপে কাটা রোগীরা অনেক সময় দেরি করে হাসপাতালে আসেন। আবার আগেও দেখা যেত, বড় ওয়ার্ডের এক কোনায় তাদের চিকিৎসা হতো। এখন আলাদা ওয়ার্ড থাকায় তা হবে না । এটি একেবারেই মেডিকেল ইমার্জেন্সি ইউনিট - এইচডিইউ সুবিধাসহ ২৪ ঘন্টা চিকিৎসক ও নার্সদের উপস্থিতি থাকবে।

ছবি ও তথ্য সংগৃহীত।
জনস্বার্থে প্রচারিত

#হেল্পজোন #চাঁপাইনবাবগঞ্জ #চাঁপাইনবাবগঞ্জহেল্পজোন

-হাঁরঘে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত খাবার ।।😋   #চাঁপাইনবাবগঞ্জ  #হেল্পজোন      #চাঁপাইনবাবগঞ্জহেল্পজোন
25/10/2025

-হাঁরঘে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত খাবার ।।😋

#চাঁপাইনবাবগঞ্জ
#হেল্পজোন #চাঁপাইনবাবগঞ্জহেল্পজোন

Address

Chapainawabganj
Nawabganj
6300

Alerts

Be the first to know and let us send you an email when চাঁপাইনবাবগঞ্জ হেল্পজোন - Chapainawabganj Helpzone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share