Chapainawabganj Polytechnic Institute Rover Scout Group

Chapainawabganj Polytechnic Institute Rover Scout Group সুন্দর জীবনের জন্য রোভারিং ⚜️⚜️

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যানপ্রকৌশলী মোঃ রুহুল আমিন স্যার চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট পরি...
15/05/2026

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান
প্রকৌশলী মোঃ রুহুল আমিন স্যার চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি ইনস্টিটিউটের অ্যাকাডেমিক কার্যক্রম, আধুনিক ল্যাবরেটরি, ওয়ার্কশপ এবং সামগ্রিক অবকাঠামোগত পরিবেশ ঘুরে দেখেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। 📚⚙️

এছাড়াও প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে আরও তাৎপর্যপূর্ণ ও অনুপ্রেরণাময়।
সমগ্র আয়োজনকে সুশৃঙ্খল ও প্রাণবন্ত করে তুলতে সার্বিকভাবে সহযোগিতা করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ এর সম্মানিত সদস্যবৃন্দ।

তাদের স্বতঃস্ফূর্ত দায়িত্বশীলতা অনুষ্ঠানটিকে করে তোলে আরও মুখর ও সফল।






🕋 লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…লাব্বাইকা লা শারীকালাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি‘মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকালাক...
05/05/2026

🕋 লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…
লাব্বাইকা লা শারীকালাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি‘মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকালাক।

পবিত্র হজ পালনে আগত সম্মানিত হজযাত্রীদের সেবায় নিয়োজিত থেকে বাংলাদেশ স্কাউটসের সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ—এ এক গর্ব, এক অনন্য অনুভূতি। 🤲

✨ ৭ দিনব্যাপী তৃতীয় শিফটের সেবামূলক কার্যক্রম
দায়িত্ববোধ, শৃঙ্খলা, ত্যাগ ও নিষ্ঠার অনন্য সমন্বয়ে অতি গর্বের সাথে সম্পন্ন করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মোঃ হাবিবুল্লাহ বেলালী।

এই পথচলায় প্রতিটি দিন ছিল মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত— ক্লান্তির মাঝেও হাসিমুখে দায়িত্ব পালন, সহমর্মিতা আর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ এক অনন্য অভিজ্ঞতা। ⚜️

আলহামদুলিল্লাহ, স্কাউটিং আমাদের শিখিয়েছে— “সেবাই ধর্ম, মানবতার পাশে থাকাই আমাদের অঙ্গীকার।”



🕊️


Chapainawabganj Polytechnic Institute

দ্বাদশ জাতীয় রোভার মুটে অংশগ্রহণকারী ইউনিটের নাম ও রেজিস্ট্রেশন ফি প্রেরণ সম্পকীয়
30/04/2026

দ্বাদশ জাতীয় রোভার মুটে অংশগ্রহণকারী ইউনিটের নাম ও রেজিস্ট্রেশন ফি প্রেরণ সম্পকীয়

🕋 লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক… লাব্বাইকা লা শারীকালাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি‘মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকালা...
28/04/2026

🕋 লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক… লাব্বাইকা লা শারীকালাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি‘মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকালাক।

পবিত্র হজ পালন করতে আগত সম্মানিত হজযাত্রীদের সেবা প্রদানে বাংলাদেশ স্কাউটস কর্তৃক পরিচালিত সেবামূলক কার্যক্রমের তৃতীয় শিফটের উদ্বোধন ও শুভ সূচনা অনুষ্ঠিত হয়েছে।

এই মহতী কার্যক্রমে অংশগ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের
সিনিয়র রোভারমেট মোঃ হাবিবুল্লাহ।

🤍 মানবসেবার মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে,
স্কাউটিংয়ের শপথকে ধারণ করে তিনি নিরলসভাবে হজযাত্রীদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
যা আমাদের জন্য গর্বের ও অনুপ্রেরণার।

📸 তার অংশগ্রহণের কিছু স্থিরচিত্র তুলে ধরা হলো—






আসসালামুয়ালাইকুম ⚜️আজ২২/০৪/২০২৬দীক্ষা ক্যাম্প কে সামনে রেখে আজকে চাঁপাইনবাবগঞ্জ পলেটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ...
22/04/2026

আসসালামুয়ালাইকুম
⚜️আজ২২/০৪/২০২৬

দীক্ষা ক্যাম্প কে সামনে রেখে আজকে চাঁপাইনবাবগঞ্জ পলেটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ এর সহচরদের নিয়ে একটি বিশেষ ক্র-মিটিং‌ এর আয়োজন করা হয়েছিল ⚜️ উক্ত ক্র-মিটিং‌ এ উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ এর গ্রুপ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম স্যার সেখানে স্যার তার মূল্যবান কিছু দিক নির্দেশনা মূলক কথা বলছেন এবং দীক্ষা ক্যাম্প এর বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।

Chapainawabganj Polytechnic Institute Rover Scout Group ⚜️

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি দলের সদস্যবৃন...
22/04/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি দলের সদস্যবৃন্দর সৌজন্য সাক্ষাৎ।

আজ ২২ এপ্রিল ২০২৬, বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।



Chapainawabganj Polytechnic Institute Rover Scout Group ⚜️

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দ⚜️মানবতা, শৃঙ্খলা ও স...
15/04/2026

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দ⚜️

মানবতা, শৃঙ্খলা ও সেবার মহান আদর্শকে বুকে ধারণ করে আমরা এগিয়ে চলেছি আলোর পথে। প্রতিটি পদক্ষেপে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার আমাদের দৃঢ় প্রত্যয়।

আসুন, সবাই মিলে ভালো কাজের মাধ্যমে গড়ে তুলি একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ।

⚜️ সর্বদা প্রস্তুত — সেবায় নিয়োজিত

🌼🎉 বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন 🎉🌼বর্ণিল আয়োজনে, আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হলোবৈশাখী শোভাযাত্রা ১৪৩৩📍 চাঁপাইনবাবগঞ্জ পলিটে...
14/04/2026

🌼🎉 বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন 🎉🌼

বর্ণিল আয়োজনে, আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো
বৈশাখী শোভাযাত্রা ১৪৩৩

📍 চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট
(Chapainawabganj Polytechnic Institute)

📛বৈ📛শা📛খ📛১৪৩৩
নতুন বছরের আগমনী বার্তা ছড়িয়ে দিতে, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাণের উচ্ছ্বাসে মুখরিত ছিল পুরো ক্যাম্পাস।

শোভাযাত্রায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রঙিন সাজসজ্জা এবং প্রাণবন্ত পরিবেশ সকলের মনে এনে দেয় নতুন আশার আলো। 🌸

এই সুন্দর আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন 👉 চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সম্মানিত সদস্যবৃন্দ। ⚜️

নতুন বছর হোক সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা বয়ে আনার প্রতীক— সবার জীবনে বয়ে আনুক নতুন সম্ভাবনা ও সাফল্য।
🌼 শুভ নববর্ষ ১৪৩৩ 🌼
সবার জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।





🌸✨ শুভ নববর্ষ ২০২৬ ✨🌸নতুন সূর্যের আলোয় শুরু হোক নতুন দিনের পথচলা, পেছনের সব দুঃখ-কষ্ট, ব্যর্থতা আর না-পাওয়ার গল্পগুলোকে ...
13/04/2026

🌸✨ শুভ নববর্ষ ২০২৬ ✨🌸

নতুন সূর্যের আলোয় শুরু হোক নতুন দিনের পথচলা, পেছনের সব দুঃখ-কষ্ট, ব্যর্থতা আর না-পাওয়ার গল্পগুলোকে বিদায় জানিয়ে আসুক আনন্দ, সাফল্য আর স্বপ্ন পূরণের এক নতুন অধ্যায়।

বাংলা নববর্ষ আমাদের বাঙালির চিরন্তন ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাণের উৎসব। এই দিনটি আমাদের শেখায়—নতুন করে শুরু করতে, ভালোবাসা, সম্প্রীতি আর মানবতার বন্ধনে একসাথে এগিয়ে যেতে।

⚜️ চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে সকলকে জানাই বাংলা নববর্ষ ২০২৬-এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমাদের প্রত্যাশা— নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও সফলতা। মানবসেবা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের আদর্শে আমরা এগিয়ে যাবো, দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখবো সর্বদা।

🌼 শুভ হোক সকলের নতুন বছর,
আনন্দময় হোক প্রতিটি দিন। 🌼

🎉 শুভ নববর্ষ! 🎉
এসো হে বৈশাখ, এসো নতুনের বার্তা নিয়ে… 🌸

⚜️ ৮ এপ্রিল — বাংলাদেশ স্কাউটস দিবস 🇧🇩বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার স্কাউটস কর্তৃক আয়োজিত বর্...
08/04/2026

⚜️ ৮ এপ্রিল — বাংলাদেশ স্কাউটস দিবস 🇧🇩

বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার স্কাউটস কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভায় অংশগ্রহণ করে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর রোভার স্কাউট গ্রুপের সম্মানিত সদস্যবৃন্দ। 🎓⚜️

দিনব্যাপী এ আয়োজনে স্কাউট সদস্যরা শৃঙ্খলা, নেতৃত্ব ও সেবার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। র‍্যালিতে দেশপ্রেমের উদ্দীপনা এবং আলোচনা সভায় স্কাউটিংয়ের আদর্শ, মানবিকতা ও সমাজ উন্নয়নে তরুণদের ভূমিকা তুলে ধরা হয়। 🤝💙

স্কাউটিং আমাদের শেখায়—
👉 সেবাই ধর্ম
👉 সবসময় প্রস্তুত থাকা
👉 মানবতার পাশে দাঁড়ানো

আসুন, স্কাউটিংয়ের এই মহান আদর্শ বুকে ধারণ করে গড়ে তুলি একটি সুন্দর, সচেতন ও মানবিক বাংলাদেশ। 🇧🇩⚜️







⚜️ ৮ এপ্রিল — বাংলাদেশ স্কাউটস দিবস 🇧🇩মানবতা, শৃঙ্খলা ও সেবার আদর্শে গড়ে উঠুক আমাদের জীবন। সবসময় প্রস্তুত থেকে দেশের কল্...
07/04/2026

⚜️ ৮ এপ্রিল — বাংলাদেশ স্কাউটস দিবস 🇧🇩

মানবতা, শৃঙ্খলা ও সেবার আদর্শে গড়ে উঠুক আমাদের জীবন। সবসময় প্রস্তুত থেকে দেশের কল্যাণে কাজ করে যাই।

স্কাউটিং আমাদের শেখায়—
👉 শৃঙ্খলা
👉 দায়িত্ববোধ
👉 মানুষের সেবা
চলুন সবাই মিলে গড়ে তুলি সুন্দর বাংলাদেশ।

✨ চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই বাংলাদেশ স্কাউটস দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 💚

Happy Bangladesh Scouts Day! 🇧🇩⚜️










Chapainawabganj Polytechnic Institute Rover Scout Group

Address

Baroghoria
Nawabganj
6300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chapainawabganj Polytechnic Institute Rover Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Chapainawabganj Polytechnic Institute Rover Scout Group:

Share