পাটুল হেল্পিং ফাউন্ডেশন - Patul Helping Foundation

  • Home
  • Bangladesh
  • Natore
  • পাটুল হেল্পিং ফাউন্ডেশন - Patul Helping Foundation
Call Directions Website Contact the organization

পাটুল হেল্পিং ফাউন্ডেশন - Patul Helping Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পাটুল হেল্পিং ফাউন্ডেশন - Patul Helping Foundation, Nonprofit Organization, Patul, Naldanga, Natore.
(1)

পাটুল হেল্পিং ফাউন্ডেশনে আপনাকে স্বাগতম!!
মানবতার সেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। 🩸 রক্তদান | 🌳 বৃক্ষরোপণ | 🤝 অসহায় মানুষের পাশে 📚 শিক্ষাসহায়তা | 🧥 শীতবস্ত্র বিতরণ | 🏥 চিকিৎসাসহায়তা একসাথে গড়ি মানবিক ও সুন্দর সমাজ।

একজন রোগী নাটোরে হাসপাতালে ভর্তি আছে। ইমার্জেন্সি O নেগেটিভ(O-) রক্ত প্রয়োজন।যোগাযোগ-01798273171
27/09/2026

একজন রোগী নাটোরে হাসপাতালে ভর্তি আছে। ইমার্জেন্সি O নেগেটিভ(O-) রক্ত প্রয়োজন।যোগাযোগ-01798273171

16/09/2026

সিজার করা হয়েছে একজন মায়ের ইমার্জেন্সি ১ ব্যাগ বি নেগেটিভ (B-) রক্ত প্রয়োজন!
নাটোরে প্রয়োজন।
যোগাযোগ- 01632734735

*🚨 জরুরি নিখোঁজ সংবাদ 🚨*আসসালামু আলাইকুম। আব্দুল্লাহর *বাবা* * মোঃ আবেদ আলী* গত *১০ দিন* যাবত নিখোঁজ। উনি রাগ করে বাড়ি থ...
09/09/2026

*🚨 জরুরি নিখোঁজ সংবাদ 🚨*

আসসালামু আলাইকুম।
আব্দুল্লাহর *বাবা* * মোঃ আবেদ আলী* গত *১০ দিন* যাবত নিখোঁজ।
উনি রাগ করে বাড়ি থেকে চলে গেছে। সাথে কোনো *মোবাইল ফোন নেই*।

*নাম: আবেদ আলী*
*বয়স: 47 বছর*
*ঠিকানা:* নলডাঙ্গা, নাটোর
*পরনে ছিল:* সাদা চেক শার্ট এবং সাদা-নীল লুঙ্গি
*শেষ দেখা:* নলডাঙ্গা, নাটোর

ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, কোনো সহৃদয়বান ব্যক্তি উনাকে দেখে থাকলে দয়া করে এই নাম্বারে যোগাযোগ করুন:
*যোগাযোগ: ০১৭৮৭৬০৫০৮৯*

অথবা নিকটস্থ *নলডাঙ্গা থানায়* জানান।

সবাই দয়া করে পোস্টটি শেয়ার করুন। আল্লাহ যেন উনাকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে দেয়। আমিন 🤲

একটি হারানো বিজ্ঞপ্তি -আজ সন্ধার দিকে পাটুল থেকে কালিগঞ্জ  যাওয়ার পথে মোছাঃ আরিফা খাতুন নামের এক রোগীর মেডিকেল রিপোর্ট হ...
03/09/2026

একটি হারানো বিজ্ঞপ্তি -
আজ সন্ধার দিকে পাটুল থেকে কালিগঞ্জ যাওয়ার পথে মোছাঃ আরিফা খাতুন নামের এক রোগীর মেডিকেল রিপোর্ট হারিয়ে গেছে।
যদি কেউ পেয়ে থাকেন দয়াকরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।
রোগীর রিপোর্টি রাজশাহী আল-আমিন হাসপাতালের।
আমাদের সঙ্গে যোগাযোগ করতে কল করুন:-
01632734735
রোগীর মোবাইল নাম্বার:- 01968168390

একটি শোক সংবাদ ---পাটুল গ্রামের মধ্যপাড়া নিবাসী আলহাজ্ব ওয়াহাব আলী মন্ডল দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থাকার পর আজ বাদ জুমআহ ম...
28/08/2026

একটি শোক সংবাদ ---

পাটুল গ্রামের মধ্যপাড়া নিবাসী আলহাজ্ব ওয়াহাব আলী মন্ডল দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থাকার পর আজ বাদ জুমআহ মানুমানিক দুপুর ২ টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামযে জানাজা আজ বাদ এশা পাটুল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। উক্ত জানাজায় শরিক হওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলিমদের দাওয়াত করা হইলো। আল্লাহ পাক যেন তার পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এবং শুক্রবারে মৃত্যুর উছিলায় আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করেন।আমিন।
তার মৃত্যুতে পাটুলগ্রামবাসী ও পাটুল হেল্পিং ফাউন্ডেশন গভীরভাবে শোকাহত!!

বি/ষধর সাপের দংশনে মৃ/ত্যু হয়েছে শাহীন আকন্দ নামে শেরপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের স্নাতক সম্মান প্রথম বর্ষের শিক্ষ...
23/08/2026

বি/ষধর সাপের দংশনে মৃ/ত্যু হয়েছে শাহীন আকন্দ নামে শেরপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের স্নাতক সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীর। গত শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁকে মৃ/ত ঘোষণা করেন ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।

শাহীন শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিনধরা কান্দাপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। জানা গেছে, গত শুক্রবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় বসতঘরের কোনায় একটি বি/ষধর সা/প তাঁর ডান পায়ের গোড়ালিতে দংশন করে চলে যায়। এ সময় শাহীন তাঁর সমবয়সী চাচাতো ভাই ও বন্ধু কাকনকে ঘটনাটি ফোনে জানান। কাকন এসে ক্ষতস্থান বেঁধে রাত সাড়ে ৯টার দিকে তাঁকে নিয়ে শেরপুর ২৫০ শয্যার সদর হাসপাতালে পৌঁছান।

কাকনের ভাষ্য, হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের এক চিকিৎসক তাঁর রক্ত পরীক্ষা দেন। আধাঘণ্টা পর র/ক্ত পরীক্ষার রিপোর্ট এলে সেখানে বিষের কোনো আলামত না পেয়ে চিকিৎসক তাঁকে অপেক্ষা করতে বলেন। এ সময় চিকিৎসক জানান, ৬ ঘণ্টা অপেক্ষা করতে হবে। যদি কোনো সমস্যা না হয়, তাহলে বুঝতে হবে রোগী সুস্থ আছে। কিন্তু কিছুক্ষণ পর থেকেই শাহীনের শ্বা/সকষ্ট শুরু হয়। একপর্যায়ে তাঁর মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। তখন চিকিৎসক তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাঁর শরীরে অ্যান্টিভেনম প্রয়োগ করেন। এরপরও শাহীনের অবস্থা খারাপ হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেভার্ড করা হয়।

কাকন জানান, অ্যাম্বুলেন্সে ফুলপুর পর্যন্ত নেওয়ার পর শাহীন নিস্তেজ হয়ে পড়েন। পরে ফুলপুর ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা শেষে মৃ/ত ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়ে কাকন বলেন, ‘শনিবার দুপুরে জানাজা শেষে এলাকার সামাজিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। ছেলের শোকে বার বার মূর্ছা যাচ্ছেন শাহীনের মা-বাবা। তাদের দেখলে কষ্টে বুক ফেঁ/টে যায়।’

শাহীনের সহপাঠী আরেফিন সানি জানান, পরিবারের বড় ছেলে শাহীন। তার দুই বোন ও এক ভাই আছে। বাবা দিনমজুরি করেন। অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া করাচ্ছিলেন।

অ্যান্টিভেনম দেওয়ার পরও শিক্ষার্থীকে বাঁচানো গেল না কেন? এই প্রশ্নের জবাবে শেরপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এমরান হোসেন বলেন, ‘সম্ভবত সা/পের বি/ষের ফুল ডোজ বা সম্পূর্ণ বিষের মাত্রা তাঁর শরীরে প্রবেশ করে এবং তাঁর শরীরে প্রতিরোধ ক্ষমতা কম থাকায় হাসপাতালে পৌঁছানো পর্যন্ত এক-দেড়ঘণ্টায় কাবু হয়ে যায়। সিরিয়াস রোগী তাঁকে ১০টা ভায়াল সিরিঞ্জের সঙ্গে মিশিয়ে প্রস্তুতি নিয়ে প্রয়োগ করতেও তো সময় লাগে। আসলে ছেলেটার হায়াত শেষ । এ ছাড়া আর কী বলার আছে।’
আল্লাহর রহমত ছাড়া এই পৃথিবীতে ১ সেকেন্ডও বেঁচে থাকাও সম্ভব নয়!!🥲🥲🤲🤲

গতকাল রাত ৩.৪৪ মিনিটে এক রোগী এসে বললো তাকে সাপে কামড় দিয়েছে। কামড়ানোর ইতিহাস, সাপের ধরণ শুনে বুঝলাম কালাচ সাপের কামড় হত...
22/08/2026

গতকাল রাত ৩.৪৪ মিনিটে এক রোগী এসে বললো তাকে সাপে কামড় দিয়েছে। কামড়ানোর ইতিহাস, সাপের ধরণ শুনে বুঝলাম কালাচ সাপের কামড় হতে পারে।

পরে উনি ছবি দেখালে নিশ্চিত হলাম এটা কালাচ সাপ। উনারা সাপ মেরে ছবি তুলে এনেছিলেন।

রাতে উনি প্রসাব করার জন্য উঠে মাত্রই খাট থেকে নিচে পা দিয়েছে আর সাথে সাথেই কামড়। পরে আলো দিয়ে দেখে কালাচ সাপ চলে যাচ্ছে।

উনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে ৩০মিনিটের মধ্যেই হাসপাতালে চলে আসছে কবিরাজের কাছে না গিয়ে তার জন্য ভাইকে ধন্যবাদ জানিয়েছি।

কিছু লক্ষণ প্রকাশ পেয়েছিলো সাথে সাপ তীব্র বিষধর হওয়ায় আমি সময়ক্ষেপন না করে আমাদের কাছে থাকা এন্টিভেনাম দিয়ে দিই এবং ফলোআপে রাখি।

ঐ রোগীকে ফলোআপ দিতে দিতেই সকাল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রোগী এখন ভালো আছে, আশা করি আগামীকাল ছুটি দিতে পারবো।

পরামর্শ থাকবে সাপে কাটলে কবিরাজের কাছে না গিয়ে হাসপাতালে আসুন।

জানি কোনো সংবাদমাধ্যম আমাদের এ সফলতা কখনোই প্রচার করবে না। কিন্তু কোনোভাবে এন্টিভেনাম শর্ট সাপ্লাই থাকলে, রোগীকে উন্নত চিকিৎসার জন্য কোথাও রেফার করলেই তাদের ভরি ভরি নিউজ।

আপনারা সবসময় আমাদের দোষ না খুজে ভালো কাজগুলোকেও তো প্রচার করতে পারেন এতে আমরা আরো উৎসাহিত হবো আশা করি।

ডা. আরিফুল ইসলাম
সহকারী সার্জন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
কালীগঞ্জ,,ঝিনাইদহ।

একটি দোয়ার আবেদন ---নাটোর জেলার নলডাঙ্গা থানার ৪ নং পিপরুল ইউনিয়নের হাপানিয়া গ্রামের মোঃ হারুনের ছেলে, মোঃ ওয়াদুদ ইসলাম ...
19/08/2026

একটি দোয়ার আবেদন ---
নাটোর জেলার নলডাঙ্গা থানার ৪ নং পিপরুল ইউনিয়নের হাপানিয়া গ্রামের মোঃ হারুনের ছেলে, মোঃ ওয়াদুদ ইসলাম গতকাল সাপের কামড়ে আক্রান্ত হন। তার পরিবার তাৎক্ষণিক নাটোর সদর হাসপাতালে নিলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে এন্টিভেনাম দেন কিন্তু রোগীর অবস্থা উন্নতি না হওয়ার কারনে রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করেন। ছেলেটার বর্তমান অবস্থা খুবই আশঙ্কাজনক ও মুমূর্ষ অবস্থা । বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজের আইসিইউতে লাইফ সাপোর্টে আছে। সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে আবার পরিবারের কাছে ফিরিয়ে দেন।
তার এই অবস্থায় পাটুল হেল্পিং ফাউন্ডেশন অফিসিয়াল গ্রুপ এর সকল সদস্য খুবই মর্মাহত ও দোয়া পার্থী!!

একটি শোক সংবাদ -পাটুল  গ্রামের পশ্চিম  পাড়ার মোহাম্মদ আব্দুস সোবহান আজকে দুপুরে  নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল...
15/07/2026

একটি শোক সংবাদ -
পাটুল গ্রামের পশ্চিম পাড়ার মোহাম্মদ আব্দুস সোবহান আজকে দুপুরে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মরহুমের জানাযায় নামাজ আজ বাদ মাগরীব পাটুল কেন্দ্রীয় গোরস্থানে অনুষ্ঠিত হইবে।
সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে তার জানাযায় উপস্থিত থেকে তার আত্মার মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ করা হল। তার মৃত্যুতে পাটুল গ্রামবাসী ও পাটুল হেল্পিং ফাউন্ডেশন গভীরভাবে শোকাহত!!

একটি শোক সংবাদ -পাটুল গ্রামের মধ্য পাড়ার মরহুম হাজি বয়েনউদ্দীন মন্ডলের ছোট ছেলে মোহাম্মদ জলিল মন্ডল আজ দুপুর ১২.৩০ মিনিট...
14/06/2026

একটি শোক সংবাদ -
পাটুল গ্রামের মধ্য পাড়ার মরহুম হাজি বয়েনউদ্দীন মন্ডলের ছোট ছেলে মোহাম্মদ জলিল মন্ডল আজ দুপুর ১২.৩০ মিনিটে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মরহুমের জানাযায় নামাজ আজ বাদ আসর পাটুল কেন্দ্রীয় গোরস্থানে অনুষ্ঠিত হইবে।
সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে তার জানাযায় উপস্থিত থেকে তার আত্মার মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ করা হল। তার মৃত্যুতে পাটুল গ্রামবাসী ও পাটুল হেল্পিং ফাউন্ডেশন গভীরভাবে শোকাহত!!

Address

Patul, Naldanga
Natore
6403

Alerts

Be the first to know and let us send you an email when পাটুল হেল্পিং ফাউন্ডেশন - Patul Helping Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to পাটুল হেল্পিং ফাউন্ডেশন - Patul Helping Foundation:

Shortcuts

Share