15/03/2026
🌙 রমজানের মানবিক উদ্যোগে আপনার অংশগ্রহণ চাই
পবিত্র মাহে রমজানের ২৮ রমজান (১৮ তারিখ)
আমরা নাটোরের উদ্যোক্তা ফোরাম–এর উদ্যোগে আয়োজন করা হচ্ছে একটি বিশেষ কর্মসূচি—
✨ ইফতার পার্টি ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ
রমজানের এই পবিত্র সময়ে আমরা চাই—নাটোরের উদ্যোক্তা, শিক্ষার্থী ও সচেতন মানুষ সবাই মিলে একটি মানবিক উদ্যোগে একসাথে দাঁড়াই। শহরের কর্মজীবী মানুষ, পথচারী ও অসহায়দের মাঝে ইফতার পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা ভাগাভাগি করে নিতে চাই এই পবিত্র মাসের আনন্দ ও বরকত।
📌 এই আয়োজন সফল করতে প্রয়োজন—
🔹 আন্তরিক স্বেচ্ছাসেবী
🔹 সহযোগী উদ্যোক্তা ও শুভাকাঙ্ক্ষী
🔹 ইফতার প্যাকেট প্রস্তুত ও বিতরণে সহায়তা
যারা এই সুন্দর উদ্যোগে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হতে চান, অথবা সহযোগিতা করতে আগ্রহী, তারা দয়া করে কমেন্ট বা ইনবক্সে যোগাযোগ করুন।
আসুন, আমরা সবাই মিলে প্রমাণ করি—
নাটোরের উদ্যোক্তারা শুধু ব্যবসাই করেন না, সমাজের প্রতিও দায়িত্ব পালন করেন।
ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতায় আমরা এই আয়োজনকে স্মরণীয় করে তুলতে পারবো।
—
আমরা নাটোরের উদ্যোক্তা ফোরাম
fans pic for attention