বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বড়াইগ্রাম উপজেলা সংসদ।

  • Home
  • Bangladesh
  • Natore
  • বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বড়াইগ্রাম উপজেলা সংসদ।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বড়াইগ্রাম উপজেলা সংসদ। Udichi (Bengali: উদীচী), is a leading progressive cultural organization in Bangladesh established by Satyen Sen & Ranesh Dash Gupta on 29 October in 1968

10/09/2021
জয় উদীচী
13/04/2021

জয় উদীচী

11/04/2021

বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক এর মৃত্যুতে উদীচীর শোক

বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক আজ ভোরে একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি রবীন্দ্রসঙ্গীত তথা বাংলা সঙ্গীতের নিরবচ্ছিন্ন সেবক হিসেবে আজীবন কাজ করে গেছেন। সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান অমোচনীয়।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ড. সফিউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন আজ এক যৌথ শোকবার্তায় বলেন, তাঁর প্রয়াণে সঙ্গীতাঙ্গণ তথা দেশ এক গুণী শিল্পীকে হারালো। স্বৈরাচার ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনে একজন নিবেদিত কর্মী মিতা হকের প্রয়াণে উদীচী গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছে।

07/04/2021

উদীচী, বড়াইগ্রাম উপজেলা শাখা সংসদ এর যুগ্ম আহ্বায়ক ,
জনাব আলফুজ্জামান এর রচনা করা বৈশাখীর গান।

Video Credit : মো জাকির হোসেন
সদস্য, আহ্বায়ক কমিটি।
BFC Official

27/03/2021

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উপজেলায় উন্নয়ন মেলাতে শিল্পীরা ঊর্দু গান করে "দমাদম মাস্ত কালান্দার",, প্রেম,, বিচ্ছেদের গান চলে,,বাহ রে দেশের মানুষ যার জন্য যুদ্ধ করলে, রক্ত বহালে,, আবার সেই সব নিয়েই নাচানাচি,,তোমরা তো সেইসব শহীদদের মর্যাদাই রাখলে না,, স্বাধীনতা দিবসে অন্তত শহীদদের শ্রদ্ধা ও সম্মানের সাথে স্বরণ করা উচিত,, এজন্যই বলা হয়, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।

" মুক্তিযুদ্ধের চেতনা , সাম্প্রদায়িক রাষ্ট্র না " ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল...
26/03/2021

" মুক্তিযুদ্ধের চেতনা , সাম্প্রদায়িক রাষ্ট্র না "

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বড়াইগ্রাম উপজেলা সংসদ। কর্তৃক বর্ণাঢ্য র‍্যালি , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে একজন অন্ধকারে থাকা বীর মুক্তিযোদ্ধা " ডমিনিক বিশ্বাস " কে সংবর্ধনা দেয়া হয় । দলীয় সংগীত পরিবেশন করে বনপাড়া ও পার্শ্ববর্তী এলাকার ক্ষুদে শিল্পীরা ।

22/03/2021

সুনামগঞ্জের শাল্লায় নোয়াগাও গ্রামে পরিদর্শন ও
প্রতিবাদ সমাবেশ

২৩ মার্চ সুনামগঞ্জের শাল্লায় নোয়াগাও গ্রামে পরিদর্শন ও প্রতিবাদ সমাবেশ করবে প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনসমূহ। সম্প্রতি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নোয়াগাও গ্রামে হেফাজত ইসলামের সন্ত্রাসীদের দ্বারা সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে আগামী ২৩ মার্চ উদীচীসহ প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনসমূহের প্রতিনিধিবৃন্দ পরিদর্শন ও প্রতিবাদ সমাবেশ করবেন।

আজ (২২ মার্চ) রাতে ঢাকা থেকে প্রতিনিধিদল নোয়াগাও এর উদ্দেশ্যে যাত্রা করবে। উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ইনচার্জ নিখিল দাস, সমাজ উনুশীলন কেন্দ্রের সংগঠক রঘু অভিজিৎ রায় সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রতিনিধি দলের সাথে যোগ দিচ্ছেন। তাদের সাথে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকে উদীচীসহ অন্যান্য সংগঠনের নেতা কর্মীরা যুক্ত হবেন।
প্রতিনিধিদল ২৩ মার্চ সকাল ১১টায় আক্রান্ত গ্রামটি ঘুরে দেখবেন এবং প্রতিবাদ সমাবেশে অংশ নেবেন।

20/03/2021

Address

Banpara Bazar , Baraigram
Natore
6432

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বড়াইগ্রাম উপজেলা সংসদ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বড়াইগ্রাম উপজেলা সংসদ।:

Share