24/07/2025
বর্তমানে ফেসবুক, টিকটক, ইউটিউব ও হোয়াটসঅ্যাপে নানা গুজব ও ভুল তথ্য ছড়িয়ে পড়ছে। অনেক সময় এসব রাজনৈতিকভাবে ব্যবহার করে উত্তেজনা বা অস্থিরতা তৈরি করা হয়। শিক্ষার্থীদের সচেতন হওয়া জরুরি।
বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষার্থীরা কীভাবে এসব গুজবের মোকাবেলা করতে পারে:
১. তথ্য যাচাই করা :
কোনো তথ্য শেয়ার করার আগে সেটা বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যম বা সরকারি সূত্র থেকে যাচাই করা।
"Rumor Scanner Bangladesh", "Boom Bangladesh" বা "BD FactCheck" এর মতো ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম ব্যবহার করা যেতে পারে।
২. আবেগ নয়, যুক্তি দিয়ে ভাবা:
যেকোনো উসকানিমূলক ভিডিও বা পোস্ট দেখার পর আবেগতাড়িত হয়ে মন্তব্য, শেয়ার বা প্রতিবাদ করা ঠিক নয়।
শান্তভাবে বিশ্লেষণ করে দেখা দরকার—কারা এসব ছড়াচ্ছে, কী উদ্দেশ্যে?
কোন রাজনৈতিক ব্যক্তির পোস্টে প্রভাবিত হবে না।
৩. গণসচেতনতা বৃদ্ধি:
নিজে সচেতন হয়ে বন্ধুদেরও সচেতন করা।
স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক সেশন বা সেমিনার আয়োজন করা যেতে পারে।
৪. প্রযুক্তি সম্পর্কে জানুন:
সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম, ভুয়া আইডি ও ক্লিকবেইট কনটেন্ট চিনতে শিখুন।
৫. আইন সম্পর্কে জানা:
মিথ্যা গুজব ছড়ানো একটি শাস্তিযোগ্য অপরাধ—এটা জানানো গুরুত্বপূর্ণ।
"সচেতন থাকুন, গুজবে নয় বাস্তবে বিশ্বাস করুন!"
#গুজব