25/08/2025
ইউরিয়া সার কারখানা কলেজ এল্যামনাই ওয়েলফেয়ার এস্যোসিয়েশনের সভাপতি ও ইউরিয়া সার কারখানা স্কুলের এসএসসি ২০০০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী জনাব আশিকুর রহমান ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হার্টের অসুস্থতায় ভুগছিলেন। তিনি সার কারখানার চাকরিজীবী ছিলেন। শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকায় থাকতেন আশিকুর রহমান।
সংগঠনের জন্য আশিকুর রহমানের অবদান ছিলো অনন্য গুরুত্বপূর্ণ। সংস্থা ও সংস্থায় কাজ করা প্রতিটি মানুষের সম্মান রক্ষা করে, মানবিক কাজ এগিয়ে নিতে সর্বাত্মক সাহসী থেকে সহযোগিতা করেছেন তিনি।
আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। আমিন।