Narsingdi Govt. College Rover Scout Group.

Call Directions

Narsingdi Govt. College Rover Scout Group. Proud to be a family of World Organization of Scouts Movement (WOSM). Thank You Sir B.P. Happy Scouting

অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশের স্বাধীনতা পূর্ব লগ্ন থেকে শুরু করে "বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল-নরসিংদী জেলা রোভার" এর একটি অন্যতম সক্রিয় ইউনিট হল "নরসিংদী সরকারি কলেজ রোভার এবং গার্ল ইন রোভার স্কাউট ইউনিট ।"
ঐতিহ্যবাহী নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চল এর একটি স্বনামধন্য ইউনিট । স্কাউট এবং রোভার স্কাউটের সকল কার্যক্রমে সাফল্যের সাথে অংশগ্রহন করছে এই ইউনিট ।
নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট বিভিন্ন সামাজিক এবং জাতীয় কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশগ্রহন করে আসছে । এবং আত্ম-মানবতার সেবায় সর্বদাই নিয়োজিতো ।

আমাদের ইউনিটে ভর্তি সংক্রান্ত বা যে কোন তথ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত স্যার এবং রোভার স্কাউটদের সাথে যোগাযোগ করুন।

নরসিংদী সরকারি কলেজ রোভার এবং গার্ল ইন রোভার স্কাউট ইউনিট এর সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ।

ধন্যবাদান্তে,
জনাব, আবুল খায়ের সরকার স্যার (আর.এস.এল) ও গ্রুপ সম্পাদক
ন.স.ক রোভার স্কাউট গ্রুপ

সিলেট বিভাগে  অনুষ্ঠিত  ২০ তম অ্যাডভেঞ্চার ক্যাম্পে( ২৫থেকে ২৯তারিখ  পর্যন্ত), নরসিংদী সরকারি কলেজ থেকে দুইজন রোভার অংশগ...
30/06/2026

সিলেট বিভাগে অনুষ্ঠিত ২০ তম অ্যাডভেঞ্চার ক্যাম্পে( ২৫থেকে ২৯তারিখ পর্যন্ত), নরসিংদী সরকারি কলেজ থেকে দুইজন রোভার অংশগ্রহন করেন এবং সাফল্যের সাথে শেষ করেন।

এই অ্যাডভেঞ্চার ক্যাম্পে ৫ দিনের মধ্যে পায়ে হেটে ৮১ কিলোমিটার ট্র্যাকিং করে। ট্র্যাকিং এর মধ্যে ছিলো বাংলাদেশের ২য় বৃহৎ বন রেমা-কালেঙ্গা, সাতছড়ি জাতীয় উদ্যান, ঝর্ণার মধ্যে অন্যতম একটি ঝর্না হামহাম ঝর্না ইত্যাদি আরো অনেক জায়গা । এই জায়গা গুলো ট্র্যাকিং করার মাধ্যমে শিক্ষা অর্জন করতে পারছে যে, একজন মানুষের প্রতিকূল পরিবেশে কিভাবে নিজেকে আত্মরক্ষা করা যায়।

পর্যটক কেন্দ্র হিসেবে ছিলো জাফলং, সাদা পাথর, রাতারগুল,মাধবপুর লেক,বিছানাকান্দি, বারিককা টিলা, জাদুকাটি নদী এবং শিমুল বাগান ইত্যাদি।

ধন্যবাদ বাংলাদেশ স্কাউট নরসিংদী জেলা রোভার এবং আরো ধন্যবাদ জানাই নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপকে এই রকম একটি চমৎকার পোগ্রামে অংশগ্রহণে সুযোগ প্রদান করার জন্য।

হ্যাপি স্কাউটিং ❤️❤️

নরসিংদী সরকারি কলেজের মান্যবর অধ্যক্ষ এবং নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্মানিত সভাপতি প্রফেসর মোশতাক আহমেদ ...
28/06/2026

নরসিংদী সরকারি কলেজের মান্যবর অধ্যক্ষ এবং নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্মানিত সভাপতি প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া স্যার-এর জন্মদিন উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন 🌹

আপনার প্রজ্ঞা, নেতৃত্ব, সততা ও শিক্ষার্থীবান্ধব দিকনির্দেশনা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। মহান আল্লাহ্‌ আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ ও সফলতায় পরিপূর্ণ জীবন দান করুন।
আপনার আগামী দিনগুলো আরও সুন্দর, সমৃদ্ধ ও কল্যাণময় হোক—এই কামনা করি।

🎂 শুভ জন্মদিন, স্যার।

🌹🎉🎂💐

বিদায়ী সংবর্ধনা নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সকল HSC পরীক্ষার্থীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।তাদে...
21/06/2026

বিদায়ী সংবর্ধনা
নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সকল HSC পরীক্ষার্থীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।

তাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও অধ্যবসায় যেন সফলতার মাধ্যমে পূর্ণতা লাভ করে। আসন্ন পরীক্ষায় আত্মবিশ্বাসের সাথে অংশগ্রহণ করে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করো—এই কামনা করি।

সততা, শৃঙ্খলা ও সেবার আদর্শে উজ্জীবিত হয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাও এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখো।

সকল পরীক্ষার্থীর জন্য রইল অনেক অনেক শুভকামনা ও দোয়া। সাফল্য তোমাদের হাতছানি দিক, ভবিষ্যৎ হোক উজ্জ্বল ও সুন্দর।

নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, নরসিংদী।

একটি শোক বার্তানরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার সদস্য মেহেদী হাসান রিফাতের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও...
15/06/2026

একটি শোক বার্তা
নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার সদস্য মেহেদী হাসান রিফাতের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে নরসিংদী সরকারি...
07/06/2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যদের অংশগ্রহন।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকা। ০৭ জুন ২০২৬, রবিবার

ঈদ মোবারক 🌙✨আপনার ও আপনার পরিবারের জন্য রইলো পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা।ত্যাগ, ভালোবাসা ও মানবতার আলো সবার জীবন...
27/05/2026

ঈদ মোবারক 🌙✨
আপনার ও আপনার পরিবারের জন্য রইলো পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা।
ত্যাগ, ভালোবাসা ও মানবতার আলো সবার জীবনে শান্তি, সুখ ও বরকত বয়ে আনুক। 🐄🤍

🌸 আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🌸বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের“ভারপ্রাপ্ত সম্পাদক” হিসেবে দায়িত্ব পাওয়ায়জনাব মোঃ আবুল খায়...
24/05/2026

🌸 আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🌸

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের
“ভারপ্রাপ্ত সম্পাদক” হিসেবে দায়িত্ব পাওয়ায়
জনাব মোঃ আবুল খায়ের সরকার স্যারকে
নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

স্যারের দক্ষ নেতৃত্ব, দূরদর্শিতা ও স্কাউটিং এর প্রতি আন্তরিকতা রোভার অঞ্চলের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করবে — এই প্রত্যাশা করি।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।
স্কাউটিং এর মাধ্যমে দেশ ও তরুণ সমাজের কল্যাণে আপনার অবদান আরও প্রসারিত হোক।

⚜️ শুভেচ্ছান্তে
নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ ⚜️

বিশেষ ক্রু মিটিং নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।
20/05/2026

বিশেষ ক্রু মিটিং
নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।

✨ গর্ব ও আনন্দের সাথে জানাচ্ছি যে,নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার“কাইয়ুম মিয়া” সফলভাবে ২ দিনব্যাপী Messen...
11/05/2026

✨ গর্ব ও আনন্দের সাথে জানাচ্ছি যে,
নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার“কাইয়ুম মিয়া” সফলভাবে ২ দিনব্যাপী Messengers of Peace (MoP) কোর্সে অংশগ্রহণ ও সমাপ্ত করেছে। কোর্স শেষে তিনি অর্জন করেছেন নতুন একটি স্কার্ফ, যা শুধু একটি অর্জন নয়— বরং শান্তি, মানবতা ও সেবার দায়িত্বকে আরও দৃঢ়ভাবে বহন করার অঙ্গীকার। 🌿⚜️
সবার কাছে দোয়া প্রার্থী, যেন তিনি এই কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন এবং সমাজ ও স্কাউটিংয়ে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হন।

বিশেষ ধন্যবাদ
বাংলাদেশ স্কাউটস,
নরসিংদী জেলা রোভার
কে, নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপকে এমন সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি সুযোগ প্রদান করার জন্য। ❤️⚜️

আলহামদুলিল্লাহ নরসিংদী সরকারি কলেজ থেকে তিনজন রোভার ,বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কতৃক আয়োজিত  ""১ম সংবাদ ও  অনুষ্ঠান উপ...
07/05/2026

আলহামদুলিল্লাহ নরসিংদী সরকারি কলেজ থেকে তিনজন রোভার ,বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কতৃক আয়োজিত ""১ম সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা কোর্স"" এবং"" ১ম বেসিক ফোটোগ্রাফি"" কোর্সে অংশগ্রহন করে কোর্সটি সফলভানে সম্পন্ন করে।

ধন্যবাদ বাংলাদেশ স্কাউট, নরসিংদী জেলা রোভার কে।এরকম একটি সুযোগ করে দেওয়ার জন্য।

Address

নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট ডেন (পুকুরপাড় দ্বিতল ভবন, ২য় তলা)
Narsingdi
নরসিংদীসদর

Telephone

+8801718258135

Website

Alerts

Be the first to know and let us send you an email when Narsingdi Govt. College Rover Scout Group. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share