24/03/2026
🏏✨ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ✨🏏
দা‘ওয়াতুল ইসলাম যুব সংগঠন এবং আদ-দাওয়া ফাউন্ডেশন—দুই সংগঠনের মাঝে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও ঐক্যের এক অনন্য সেতুবন্ধনের প্রতীক হয়ে আজকের বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচটি সফলভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। 🤲
এই ম্যাচটি সুন্দরভাবে আয়োজন করার জন্য আদ-দাওয়া ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। 🌸
একটি অত্যন্ত জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দা‘ওয়াতুল ইসলাম যুব সংগঠন ২ রানে বিজয় অর্জন করেছে। 🏆
তবে এই ম্যাচের প্রকৃত সৌন্দর্য ছিল জয়-পরাজনের ঊর্ধ্বে—ভালোবাসা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করা। 🤝💙
ঈদের খুশিকে আরও আনন্দময় ও প্রাণবন্ত করে তুলতে দুই সংগঠনের এমন মিলনমেলা সত্যিই প্রশংসনীয়।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও এমন সুন্দর আয়োজন আমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও গভীর ও মজবুত করবে, ইনশাআল্লাহ।
সবাই আমাদের জন্য দোয়া করবেন। 🤲
🌙✨ ঈদ মোবারক ✨🌙