13/09/2026
আসসালামু আলাইকুম
দীর্ঘ প্রতীক্ষার পর ইচ্ছে পূরন ফাউন্ডেশন - Wish Fulfillment Foundation এবং Youth LFL Foundation এর যৌথ উদ্যোগে লাইনঝিরি মুহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায়।
সকল ভলান্টিয়ার এবং টিম মেম্বারদের সহযোগিতায় একটি সফল রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিত করা ক্যাম্পিং সম্পন্ন হয়েছে।
সকলের ডেডিকেশন এবং পরিশ্রমের ফলে, তাছাড়া মাদ্রাসার শিক্ষকদের ও ছাত্র-ছাত্রীদের সহযোগিতার ফলে আমরা কাজটি সম্পন্ন করতে পেরেছি। তার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
ইতিমধ্যেই অনেকেই আমাদের সাথে সেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য আগ্রহ দেখিয়েছেন। আমরা তাদেরকে সাদরে আমন্ত্রণ জানিয়েছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা একটি শক্তিশালী নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত হবো।
সব মিলিয়ে সকলের আন্তরিকতায় মুগ্ধ হয়েছি, এবং কাজ করার আনন্দ পেয়েছি। সকলের প্রতি কৃতজ্ঞ থাকব আপনাদের এই সাপোর্ট কাজ করতে উৎসাহ যোগায়।
আমাদের ভুলত্রুটি গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন,
সকলের একটি নতুন অভিজ্ঞতা হলো, দক্ষতা অর্জন করা হলো, অনেক বিষয় সম্পর্কে জানা হলো।
আমরা আরো শিখব, আরো জানবো, আমার শহরকে ভালো রাখবো।
ধন্যবাদ সকলকে।💜🫶