21/05/2024
শোক-বার্তা
জাগরণী মহিলা কল্যাণ সংস্থা (জামকস) এর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবী মোছলেমা জাহান গত সোমবার, ২০ই মে, ২০২৪ খ্রিঃ-এ ঢাকার একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
তাঁর মৃত্যুতে জাগরণী মহিলা কল্যাণ সংস্থা (জামকস)'র কর্মকর্তা-কর্মচারীগণ গভীরভাবে মর্মাহত ও শোকাহত।
আমরা মরহুমার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি।