Palash Thana Model High School Alumni Association

Palash Thana Model High School Alumni Association We are all together one family is the motto upon which Palash Thana Model High School Alumni is been

পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী এসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় উপজেলা নিবার্হী কর্মকর্তা, Uno Palas...
30/03/2025

পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী এসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় উপজেলা নিবার্হী কর্মকর্তা, Uno Palash Narsingdi, ঈদের শুভেচ্ছা বিনিময় ও দিক নির্দেশনা মূলক আলোচনা ।

সারাদেশে বলপ্রয়োগ করে শিক্ষক অপসারণ এর তীব্র নিন্দা জানিয়ে এবং দেশীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল  হয়ে লেখা শুরু করলাম।সবাইকে ...
30/08/2024

সারাদেশে বলপ্রয়োগ করে শিক্ষক অপসারণ এর তীব্র নিন্দা জানিয়ে এবং দেশীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে লেখা শুরু করলাম।

সবাইকে পড়ার অনুরোধ করছি।

গত ২০/০৮/২৪ ইং তারিখে পলাশ থানা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক জনাব রুহুল আমিন স্যারের কল রেকর্ড ভাইরাল হওয়ার পরে বর্তমান প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস স্যারের দ্বারা সংগঠিত কিছু অন্যায় ও দুর্নীতি প্রকাশ পায়। এরই প্রতিবাদে বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং অভিভাবক সমাজের উদ্যোগে একটি শান্তিপূর্ণ মানববন্ধন করা হয়। যা এদেশের নাগরিকের সাংবিধানিক অধিকার। উক্ত মানববন্ধন থেকে লিখিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রেরণ করা হয়। এবং পরবর্তীতে উপজেলা শিক্ষা অফিসার জনাব মিলন কৃষ্ণ হালদার স্যারের সাথেও আলোচনায় বসা হয়। এবং তিনি এটি সমাধানের প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে শিক্ষার্থীদের উপরে মানসিক চাপ প্রয়োগ করা হলে তারা বিদ্যালয় গেট থেকে উপজেলা মোড় হয়ে বাসস্ট্যান্ড অবধি মিছিল করে। এবং সেই মিছিল থেকেও তারা তাদের দাবী পূণরায় লিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এক দফা দাবী জানিয়ে আবেদন পত্রের সাথে একটি অভিযোগ পত্র লিখে জমা দেন। এরপর শিক্ষার্থীরা থানা নির্বাহী অফিসারকেও তাদের দাবী সমুহ এবং বিদ্যালয়ে ঘটা অন্যায়গুলোকে জানিয়ে আসেন।পরবর্তীতে সকল শিক্ষকরা শিক্ষার্থীদের দাবীতে একাত্মতা পোষণ করে সুস্থ মস্তিষ্কে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে অনাস্থা পত্রে স্বাক্ষর করেন কিন্তু অফিস সময় অতিক্রম হয়ে যাওয়ায় এই অনাস্থা পত্র নির্বাহী কর্মকর্তার নিকট জমা দেয়া হয়নি। যা অতিশীঘই জমা দেয়া হবে।
এবং পরবর্তী ধাপ প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এগিয়ে যাওয়া হবে। এই প্রক্রিয়ায় কাউকে বল প্রয়োগ করে পদত্যাগ করানো হচ্ছে না। এটি একটি আইনি প্রক্রিয়ায় চলছে। সকল শিক্ষক ও শিক্ষার্থী বরুন চন্দ্র দাশের প্রতি অনাস্থা জানিয়েছেন এবং সেটি লিখিতভাবে এবং শিক্ষকরাও বরুণ চন্দ্র দাশের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পেয়েছেএবং সেই মর্মে অনাস্থা জানিয়েছেন।

শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ফিরেছে, সকল কাজ প্রশাসনিক ও আইনিভাবে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।

27/08/2024

Address

Palash Thana Sadar Road
Narsingdi
1610

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Palash Thana Model High School Alumni Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share