একাগ্রতা সংঘ

Directions Website

একাগ্রতা সংঘ Ekagrota sangho 2012

আজ মহালয়া…পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের শুভসূচনা…🌺
10/10/2026

আজ মহালয়া…
পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের শুভসূচনা…🌺

ওঁ একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম্।বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম্॥সবাইকে জানাই শ্রী শ্রী গণেশ চতুর্থী তিথির আন্...
14/09/2026

ওঁ একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম্।
বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম্॥
সবাইকে জানাই শ্রী শ্রী গণেশ চতুর্থী তিথির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

একাগ্রতা সংঘ 🙏
13/09/2026

একাগ্রতা সংঘ 🙏

13/09/2026

Celebrating my 12th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

সবাইকে জানাই লীলা পুরুষোত্তম ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী'র আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা…🌸
04/09/2026

সবাইকে জানাই লীলা পুরুষোত্তম ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী'র আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা…🌸

"একাগ্রতা সংঘের অন্যতম সদস্য শ্রী অনিমেষ চক্রবর্তী'র ঠাকুমা ও আমাদের পুরোহিত শ্রী মানিক চক্রবর্তী ও মৃণাল চক্রবর্তী মহাশ...
17/08/2026

"একাগ্রতা সংঘের অন্যতম সদস্য শ্রী অনিমেষ চক্রবর্তী'র ঠাকুমা ও আমাদের পুরোহিত শ্রী মানিক চক্রবর্তী ও মৃণাল চক্রবর্তী মহাশয়ের মাতা-
শ্রীমতি রানু চক্রবর্তী মহাশয়ার আকস্মিক প্রয়াণে আমরা গভীর ভাবে শোকাহত।
আমরা তাঁহার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইলো আমাদের গভীর সমবেদনা।

শোকার্তেঃ একাগ্রতা সংঘ"

।। শুভ গুরু পূর্ণিমা তিথি ।। ভক্তের যদি তাঁর গুরুদেবের প্রতি অপার ভক্তি ও বিশ্বাস থাকে তবে সেই ভক্তির বলয়ে খুব সহজেই পার...
29/07/2026

।। শুভ গুরু পূর্ণিমা তিথি ।।

ভক্তের যদি তাঁর গুরুদেবের প্রতি অপার ভক্তি ও বিশ্বাস থাকে তবে সেই ভক্তির বলয়ে খুব সহজেই পার হতে পারেন ভবসিন্ধু,ঠিক তেমনি আজকের এই পুণ্য লগ্নে আমরা আলোচনা করবো তেমনি একটি অলৌকিক ঘটনা যা আজও কালের স্বাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে আমাদের নারায়ণগঞ্জের দেওভোগ নাগবাড়ি সাধু নাগ মহাশয় আশ্রম প্রাঙ্গণে।
একবার অর্ধোদয়যোগের সময় নাগ মহাশয় কলকাতা হইতে দেশে (নারায়ণগঞ্জের দেওভোগ গ্রামে) উপস্থিত হইলে পিতা দীনদয়াল আক্ষেপ সহকারে বলিলেন , “ এ তোমার কিরূপ ধর্ম বুঝি না ; কোথায় এই সময় গঙ্গাস্নানের জন্য লোকে ভাগীরথীতীরে যায় , আর তুমি কিনা এখানে এলে ! এখনও তিন - চারদিন সময় আছে — আমায় গঙ্গাতীরে নিয়ে চল । ”
নাগ মহাশয় শুধু বলিলেন যে , বিশ্বাস থাকিলে মা গঙ্গা ভক্তের গৃহে উপস্থিত হন ।
আশ্চর্যের বিষয় এই , যোগের দিন দ্বিপ্রহরে প্রাঙ্গণের এক কোণ হইতে প্রবলবেগে জল উদ্‌গত হইয়া প্রাঙ্গণ ভরিয়া গেল । লোকের কলরবে নাগ মহাশয় গৃহাভ্যন্তর হইতে বাহিরে আসিয়া উহা দেখিলেন এবং “ মা পতিতপাবনী ! মা ভাগরথী ! ” বলিয়া সাষ্টাঙ্গ প্রণামান্তে অঞ্জলি অঞ্জলি জল মস্তকে গ্রহণ করিলেন , পল্লীর লোক তখন “ জয় গঙ্গে , জয় গঙ্গে ” রবে নাগপ্রাঙ্গণ মুখরিত করিয়া তুলিল । দীনদয়াল সেই পুণ্যসলিলে স্নান করিয়া পরিতৃপ্ত হইলেন এবং এই স্রোতোবেগ প্রায় একঘণ্টার মতো ছিল ।

জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব… জয় শ্রী দুর্গা চরণ নাগ…

রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, বিশ্বাস ও আত্মশুদ্ধির এক পবিত্র আহ্বান।প্রভু জগন্নাথের চরণে প্রার্থনা—সকলের জীবন...
16/07/2026

রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, বিশ্বাস ও আত্মশুদ্ধির এক পবিত্র আহ্বান।

প্রভু জগন্নাথের চরণে প্রার্থনা—সকলের জীবনে শান্তি, কল্যাণ ও ধর্মের আলো বিরাজ করুক।

🚩 জয় জগন্নাথ। শুভ রথযাত্রা। 🙏

13/05/2026

শুভ অপরা একাদশী 🌼🌿 🌸🌼

শোক বার্তা-আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের একাগ্রতা সংঘের অন্যতম সদস্য ও আমাদের প্রাণ প্রিয় বন্ধু শ্রী অরিন...
27/04/2026

শোক বার্তা-

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের একাগ্রতা সংঘের অন্যতম সদস্য ও আমাদের প্রাণ প্রিয় বন্ধু শ্রী অরিন্দম বণিক পুলকের পিতা শ্রী পি্যুষ বণিক মহাশয়ের আকস্মিক প্রয়াণে আমরা গভীর ভাবে শোকাহত।
আমরা তাঁহার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি আমাদের গভীর সমবেদনা।

শোকার্তে- একাগ্রতা সংঘ

Address

Press Club
Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when একাগ্রতা সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share