BD Clean - Narayanganj

BD Clean - Narayanganj We create mass awareness for clean environment and its impacts. We want to change the culture and mind setup about waste management.
(1)

About

"বিডি ক্লিনঃ পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন"

নামঃ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্লাটফর্মের নাম বিডি ক্লিন।

ভিত্তিঃ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক।

প্রতিষ্ঠাতাঃ Farid Uddin (ফরিদ উদ্দিন)

শ্লোগানঃ "পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"

প্রতিষ্ঠাকাল ও সদস্য সংখ্যাঃ ৩ জুন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্লাটফর্মে বর্তমানে (৩ জুন ২০২৫ পর্যন্ত) ৫০ হ

াজারের অধিক সক্রিয় স্বেচ্ছাসেবী সদস্য বিডি ক্লিন এর লক্ষ্য অর্জনে অবিরাম কর্মরত।

লক্ষ্যঃ যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই বিডি ক্লিন এর মূল লক্ষ্য।

উদ্দেশ্যঃ বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপন সহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিকের উদাহরণ প্রতিষ্ঠা করাই বিডি ক্লিন এর প্রধানতম উদ্দেশ্য।

বিডি ক্লিন সদস্যের বৈশিষ্ট্যঃ সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করা বিডি ক্লিন এর সকল সদস্যের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অর্জনে বিডি ক্লিন এর সকল সদস্যগণ সর্বদা সচেষ্ট। লোভ, হিংসা আর বিদ্বেষ বর্জিত বিডি ক্লিন এর প্রতিটি সদস্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। নাগরিক দায়িত্ব এড়াতে কোন সদস্যই একে অন্যের প্রতি বা রাষ্ট্রের প্রতি দোষারোপ করেন না। আইনের প্রয়োগ নয় বরং বিডি ক্লিন এর প্রতিটি সদস্য দেশে প্রচলিত সকল আইন মেনে চলায় বিশ্বাসী। এছাড়াও আর্ত মানবতা ও দেশসেবায় সদা তৎপর প্রতিটি সদস্যই দেশের একতা ও শৃঙ্খলা রক্ষায় এক অনন্য উদাহরণ। এক কথায় বিডি ক্লিন এর প্রতিটি সদস্যই বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের একজন আদর্শবান সুনাগরিক।

সদস্য যোগ্যতাঃ বিডি ক্লিন এর নিয়ম নীতি গ্রহণ সাপেক্ষে দেশের জন্য স্বেচ্ছায় শ্রম দিতে ইচ্ছুক যে কোন বয়সী বাংলাদেশী নাগরিক বিডি ক্লিন এর সদস্য হবার যোগ্য। তবে রাষ্ট্রবিরোধী কোন কাজের সাথে জড়িত থাকিলে বা রাষ্ট্রের যে কোন উন্নয়ন কাজে বিরোধী মনোভাব প্রকাশ করিলে তাহার সদস্যপদ বিনা নোটিশে বাতিল করা হবে। এছাড়াও সাংগঠনিক আদেশ অমান্য সহ কোন সদস্যের প্রতি অশালীন আচরণ ও হিংসাত্মক মনোভাব প্রকাশ পেলে প্রমাণসাপেক্ষে কারণ দর্শানোর নোটিশ প্রদান বা সদস্যপদ বাতিল করা হবে।

শপথ বাক্যঃ আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু! আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।

বিডি ক্লিনের ধারাবাহিক কার্যক্রমঃ বিডি ক্লিন কর্তৃক নির্ধারিত প্রতি সপ্তাহের একদিন কোন একটি নির্দিষ্ট এলাকা বাছাইপূর্বক উক্ত এলাকা পরিস্কার করা সহ সরাসরি বা মাইকিং এর মাধ্যমে আশেপাশের দোকানী ও সাধারণ জনগণকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা বিষয়ক সচেতনতা এবং ডাস্টবিন ব্যবহারের পরামর্শ প্রদান করা বিডি ক্লিন এর সাধারণ ধারাবাহিক কার্যক্রম। এছাড়াও উপস্থিত সকল স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে একটি গ্রুপ ছবি ও শপথ বাক্য পাঠ এর মাধ্যমে শুরু হয় প্রতি সপ্তাহের ধারাবাহিক কার্যক্রম।

পরিচ্ছন্ন বাংলাদেশের সুফলঃ অপরিচ্ছন্ন শহরের তুলনায় পরিচ্ছন্ন শহরে ৪৬% রোগ-জীবাণুর প্রকোপ কমে যায়। ফলে দেশের সকল জনগণ ৪৬% রোগ-জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা পাবে। সর্বোপরি পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত হবে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ। এছাড়াও পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নিবে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাম।

14/08/2026

পরিচ্ছন্ন কমলাপুর রেলস্টেশন গড়তে বিডি ক্লিন তারুণ্যের ক্লান্তিহীন প্রয়াস

09/08/2026

শপথ নিলাম গড়বো দেশ ময়লা করবো শেষ,
অদম্য মোদের পরিচ্ছন্নতা উজ্জ্বল বাংলাদেশ।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

08/08/2026

"পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

পরিচ্ছন্ন আড্ডা—এবার নৌভ্রমণে মায়াদ্বীপে! পরিচ্ছন্নতার ব্যস্ততার মাঝেও নিজেদের জন্য একটু আনন্দ, একটু হাসি আর কিছু সুন্দর...
07/08/2026

পরিচ্ছন্ন আড্ডা—এবার নৌভ্রমণে মায়াদ্বীপে!

পরিচ্ছন্নতার ব্যস্ততার মাঝেও নিজেদের জন্য একটু আনন্দ, একটু হাসি আর কিছু সুন্দর স্মৃতি—এই ছিল আজকের পরিচ্ছন্ন আড্ডা।

নৌভ্রমণের মাধ্যমে মায়াদ্বীপে কাটানো আজকের বিকেলটা ছিল একেবারেই আলাদা। খোলা আকাশ, নদীর পাড়ের মনোরম পরিবেশ, সহযোদ্ধাদের প্রাণখোলা হাসি, বালিশ খেলা আর হাঁড়িভাঙা—সবকিছু মিলিয়ে সময়টা হয়ে উঠেছিল আনন্দে ভরা এক অসাধারণ বিকেল।

কাজের মাঝে এমন কিছু মুহূর্তই আমাদের বন্ধনকে আরও শক্ত করে, সম্পর্কগুলোকে আরও সুন্দর করে তোলে।

পরিচ্ছন্নতার পথে আমরা একসাথে, আনন্দের মুহূর্তেও আমরা একসাথে।
এই সুন্দর স্মৃতিগুলোই থাকুক আমাদের পথচলার অনুপ্রেরণা।


পরিচ্ছন্ন_আড্ডা #মায়াদ্বীপ #নৌভ্রমণ #স্মৃতির_পাতায়
‎ #বিডিক্লিন_সোনারগাঁও
‎ #বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

একার পক্ষে হয়তো দেশটা বদলানো সম্ভব নয়,কিন্তু নিজের চারপাশ বদলানো অবশ্যই সম্ভব। আজ আমি, কাল আপনি এভাবেই গড়ে ওঠে একটি স...
07/08/2026

একার পক্ষে হয়তো দেশটা বদলানো সম্ভব নয়,
কিন্তু নিজের চারপাশ বদলানো অবশ্যই সম্ভব।

আজ আমি, কাল আপনি এভাবেই গড়ে ওঠে একটি সচেতন সমাজ।একটি ময়লা সঠিক স্থানে ফেলা যেমন দায়িত্ব,তেমনি একটি ভালো কাজে অন্যকে অনুপ্রাণিত করাও দায়িত্ব।

দেশকে ভালোবাসা শুধু মুখের কথায় নয়,প্রতিদিনের ছোট ছোট অভ্যাসেই তার সত্যিকারের প্রকাশ পায়।চলুন, অভিযোগ নয় সমাধানের অংশ হই।

আসুন, আমরা সবাই মিলে শপথ করি ময়লা যেখানে সেখানে নয়, নির্ধারিত স্থানেই ময়লা ফেলি।

#বিডিক্লিন
#বিডিক্লিননারায়ণগঞ্জ #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

07/08/2026

পরিছন্নতা প্রাণের মৌলিক টান,
সবার হাতেই গড়ে উঠুক সুন্দর আগামীর প্রাণ।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

06/08/2026

ভবিষ্যৎ প্রজন্ম গড়বে দেশ,
অপরিচ্ছন্নতা হবে নিঃশেষ।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

05/08/2026

অশুচি বিনাশে আসুক নতুন ভোর,
পরিচ্ছন্নতার ছোঁয়ায় কাটুক দূষণের ঘোর।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

04/08/2026

এক হাতে আগাছা অন্য হাতে স্বপ্ন,
পরিচ্ছন্ন বাংলাদেশ আমাদের লক্ষ্য।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when BD Clean - Narayanganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BD Clean - Narayanganj:

Shortcuts

Share