23/09/2026
সম্মানিত এনসিসিআই সদস্যবৃন্দ,
আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, নারায়ণগঞ্জ চাষাড়া, বিকেএমইএ ভবনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), আঞ্চলিক কার্যালয়, ঢাকা কর্তৃক আয়োজিত চাকরি মেলায় (Job Fair) অংশগ্রহণ সংক্রান্ত নোটিশ আপনাদের সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো।
নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার নিয়োগকারী প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে উপযুক্ত চাকরি প্রত্যাশীদের চাকরির সুযোগ প্রদানের লক্ষ্যে উক্ত চাকরি মেলার আয়োজন করা হয়েছে।
বিস্তারিত তথ্যের জন্য সংযুক্ত নোটিশ টি দেখার জন্য অনুরোধ করা হলো।
ধন্যবাদান্তে,
হাবিবুর রহমান
প্রধান নির্বাহী কর্মকর্তা
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই)