Narayanganj Blood Donation Group

Call Directions Contact the organization

Narayanganj Blood Donation Group সম্পূর্ণ অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন।

জরুরী রক্তের প্রয়োজনে মূল গ্রুপে পোস্ট করুন।

এস.এস.সি রেজাল্ট দেখতে চাইলেরোল, রেজিঃ নং ও বোর্ড কমেন্ট করুন
10/08/2026

এস.এস.সি রেজাল্ট দেখতে চাইলে
রোল, রেজিঃ নং ও বোর্ড কমেন্ট করুন

যারা নিয়মিত রক্তদান করেন তারা সবসময় সতর্ক থাকবেন,,, ২০১৭ সালে, তখন ২৪ বছর বয়সী অ্যামি পোল যুক্তরাজ্যের এক হাসপাতালে ভর্...
06/08/2026

যারা নিয়মিত রক্তদান করেন তারা সবসময় সতর্ক থাকবেন,,,
২০১৭ সালে, তখন ২৪ বছর বয়সী অ্যামি পোল যুক্তরাজ্যের এক হাসপাতালে ভর্তি ছিলেন। ডাক্তার তার শিরা খুঁজে না পেয়ে নতুন সুই না নিয়ে একই ক্যানুলা শরীরের বিভিন্ন জায়গায় বারবার প্রবেশ করানোর চেষ্টা করেন, শেষমেশ সেটা ঢোকাতে সক্ষম হন তার বাঁ হাতে। প্রথমে সমস্যা মনে না হলেও কয়েক ঘণ্টার মধ্যেই জায়গাটা ফুলে ওঠে, জ্বর বাড়তে থাকে, আর তৈরি হয় বড় একটা সংক্রমণ, যা সারাতে লাগে একের পর এক অস্ত্রোপচার আর শক্তিশালী অ্যান্টিবায়োটিক।

সংক্রমণ কমলেও ব্যথা যায়নি — ২০১৮ সালে অ্যামির ধরা পড়ে কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম (CRPS) নামের বিরল স্নায়বিক রোগ, যার ফলে তার কব্জি স্থায়ীভাবে বেঁকে যায় এবং সামান্য বাতাসের স্পর্শেও তিনি অসহ্য যন্ত্রণা অনুভব করেন। একসময়ের প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষিকা এখন টিকটকে লাখো মানুষকে নিয়মিত দেখান কীভাবে তার হাত হঠাৎ রং বদলায়, ফুলে ওঠে — তবু থেমে না থেকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলার চেষ্টা করেন তিনি। ❤️‍🩹

সংগৃহীত

14/02/2026

“আপনি যদি চান যে অন্যরা সুখী হোক, তবে তাদের প্রতি দয়া প্রদর্শন করুন। আর যদি নিজের সুখ খুঁজে পেতে চান, তবুও দয়া চর্চা করুন” — Dalai Lama

14/02/2026

"আপনার শরীরে যা অঢেল, অন্যের জন্য তা-ই জীবনের শেষ সম্বল।" 🩸

​আপনি কি জানেন? আপনার দেওয়া মাত্র এক ব্যাগ রক্ত বেঁচে দিতে পারে তিনটি প্রাণ! আমরা দামী উপহার দিয়ে মানুষের মন জয় করি, কিন্তু রক্ত দিয়ে জীবন জয় করা যায়।

​আজ আপনি রক্ত দিচ্ছেন, কাল হয়তো আপনারই কোনো প্রিয়জনের জন্য অন্য কেউ এগিয়ে আসবে। এই চক্রটি সচল রাখার দায়িত্ব আপনার, আমার, আমাদের সবার।

​আপনার শরীরে নতুন রক্ত তৈরি হবে, কিন্তু যে জীবনটা বেঁচে যাবে—তার দোয়া সারাজীবন আপনার সাথে থাকবে। ❤️
​ #রক্তদান #জীবন_বাঁচান

আজ ২রা নভেম্বর, জাতীয় স্বেচ্ছায় রক্তদান  দিবস।অধ্যাপক নুরুল ইসলাম দেশের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী তে প্রথম ব্যক্তি হিসে...
02/11/2025

আজ
২রা নভেম্বর,
জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস।
অধ্যাপক নুরুল ইসলাম
দেশের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী তে প্রথম ব্যক্তি হিসেবে রক্তদান করেন। তারপর ১৯৭৮ সাল থেকে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে মানুষকে উৎসাহিত করতে প্রতিবছর ২রা নভেম্বর স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত হয়।
১৯৯৬ সালে দিবসটি প্রথম জাতীয় দিবস হিসেবে পালন করা হয়।।

আজ জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস।

আজকের এই দিনে সকল রক্তযোদ্ধা ও স্বেচ্ছাসেবী ভাইবোনদের প্রতি রইল অনেক দোয়া ও ভালোবাসা

Narayanganj Blood Donation Group (নারায়ণগঞ্জ রক্তদান গ্রুপ)

আসসালামু আলাইকুম,জরুরি এলার্ট!!!! বর্তমানে বিভিন্ন এলাকায় এইডস রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে তাই যারা রক্তদান করছেন বা ক...
02/11/2025

আসসালামু আলাইকুম,
জরুরি এলার্ট!!!!
বর্তমানে বিভিন্ন এলাকায় এইডস রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে তাই যারা রক্তদান করছেন বা করবেন এবং যারা রক্ত নিচ্ছেন তারা হসপিটাল বা ব্লাড ব্যাংকের প্যাথলজিতে যারা থাকে বা রক্তের স্যাম্পল নেয় তাদেরকে ভালোভাবে বলে দিয়েন যে রক্তের সব টেস্টগুলো করে বিশেষ করে HIV টেস্ট। অনেক হসপিটাল, ডায়গনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংক আছে যারা সব টেস্ট করে না। একটা অথবা দুইটা টেস্ট করে রক্ত নিয়ে নেয়। তাই সবাই সাবধান হই সতর্ক থাকি।

সচেতনতায়: Narayanganj Blood Donation Group (নারায়ণগঞ্জ রক্তদান গ্রুপ)

29/10/2025

🩸 রক্তদাতার যোগ্যতা যাচাই চেকলিস্ট

ক্র. যাচাই বিষয় মানদণ্ড / শর্ত উপযুক্ত? ✅❌

১. বয়স ১৮–৬০ বছর ।
২. ওজন কমপক্ষে ৫০ কেজি ।
৩. হিমোগ্লোবিন (Hb) পুরুষ ≥ ১২.৫ g/dL, নারী ≥ ১২.০ g/dL
৪. স্বাস্থ্য অবস্থা বর্তমানে সুস্থ, জ্বর/ঠান্ডা/কাশি নেই ।
৫. সংক্রামক রোগ HIV, হেপাটাইটিস B/C, সিফিলিস, ম্যালেরিয়া নেগেটিভ হতে হবে।
৬. রক্তদানের বিরতি সর্বশেষ রক্তদানের পর অন্তত ১০০ হয়েছে ।
৭. ওষুধ বা ইনজেকশন গত ৬ মাসে ট্যাটু, ইনজেকশন, বা সার্জারি হয়নি ।
৮. নারীদের ক্ষেত্রে গর্ভবতী বা সদ্য সন্তান জন্ম দেননি।
৯. ঘুম ও বিশ্রাম অন্তত ৬ ঘণ্টা ঘুম হয়েছে।
১০. খাবার খালি পেটে নয়; হালকা খাবার খাওয়া হয়েছে ।
১১. মানসিক অবস্থা মানসিকভাবে প্রস্তুত ও শান্ত ।

সচেতনতায়: Narayanganj Blood Donation Group (নারায়ণগঞ্জ রক্তদান গ্রুপ)

আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপ এর পক্ষ থেকে আরবিন ভাই প্রথমবারের মতো এক ব্যাগ বি+ রক্তিম ভালোবাসা দান করেছ...
25/10/2025

আলহামদুলিল্লাহ
নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপ এর পক্ষ থেকে আরবিন ভাই প্রথমবারের মতো এক ব্যাগ বি+ রক্তিম ভালোবাসা দান করেছেন।
আল্লাহ যেন ভাইয়ের দান কবুল করে নেয়❤️

23/10/2025

আপনি কি জানেন, রক্তদান আপনার নিজের স্বাস্থ্যের জন্যও উপকারী?
​🩸 হৃদযন্ত্র ভালো রাখে: নিয়মিত রক্তদান হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
​🧪 আয়রনের মাত্রা নিয়ন্ত্রণ: শরীরে অতিরিক্ত আয়রন জমা হওয়া রোধ করে।
​🧠 মানসিক তৃপ্তি: একটি জীবন বাঁচানোর শান্তি ও মানসিক সতেজতা দেয়।
​রক্তদানের মাধ্যমে আপনি নিজেই হয়ে উঠুন আপনার নিজের এবং সমাজের সুপারহিরো!

আলহামদুলিল্লাহনারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপ এর পক্ষ থেকে দোলা আপু এ+ রক্তিম ভালোবাসা দান করেছে,,আল্লাহ যেন আপুর দানকে কব...
22/10/2025

আলহামদুলিল্লাহ
নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপ এর পক্ষ থেকে দোলা আপু এ+ রক্তিম ভালোবাসা দান করেছে,,আল্লাহ যেন আপুর দানকে কবুল করে নেয়❤️

Address

Narayanganj
1400

Telephone

+8801675600517

Website

Alerts

Be the first to know and let us send you an email when Narayanganj Blood Donation Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Narayanganj Blood Donation Group:

Shortcuts

Share