Basmah Foundation

Basmah Foundation We are strong believers that every moment counts, last because lives are on hold for every day that goes by without a helping hand.

The day to day living of impoverished individuals is a struggle that is hard to imagine in our modernized activities. Imagine having to travel miles for a single glass of water, or not having even two dollars to purchase a loaf of bread. These are real concerns in the lives of the Bangladeshi villagers, due to circumstances outside of their control. Basmah brings not only relief to these villagers

, but also a solution. This two-fold introduction of a better way of living allows us to benefit those we help with what they need most, and provide them the tools to overcome their obstacles. We are strong believers that every moment counts, because lives are on hold for every day that goes by without a helping hand.

আলহামদুলিল্লাহ,গাইবান্ধার সুন্দরগঞ্জে ১০০টি দরিদ্র পরিবারের মাঝে বাসমাহ ফাউন্ডেশনের Clean Water Project এর আওতায় ১০০টি ট...
22/04/2026

আলহামদুলিল্লাহ,

গাইবান্ধার সুন্দরগঞ্জে ১০০টি দরিদ্র পরিবারের মাঝে বাসমাহ ফাউন্ডেশনের Clean Water Project এর আওতায় ১০০টি টিউবওয়েল, পাইপ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

কিন্তু আমাদের কাজ শুধু বিতরণেই শেষ নয়, প্রতিটি টিউবওয়েল সংশ্লিষ্ট পরিবারের বাড়িতে সঠিকভাবে ইন্সটল করার জন্য মিস্ত্রি খরচসহ সকল ব্যয় বাসমাহ ফাউন্ডেশন বহন করবে।

💧 বিশুদ্ধ পানির এই উদ্যোগের মাধ্যমে
বাসমাহ ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের বিভিন্ন পানি সংকটাপন্ন এলাকায় ৩৫০০+ টিউবওয়েল স্থাপন করেছে এবং এই কার্যক্রম এখনো চলমান।

আপনিও হতে পারেন এই সওয়াবের অংশীদার—
একটি টিউবওয়েল হতে পারে একটি পরিবারের নিরাপদ জীবনের শুরু।

🔗 ডোনেট করতে ভিজিট করুন:
www.basmah-bd.org

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে স্থাপিত Basmah Foundation-এর লার্নিং সেন্টার প্রতিদিন শত শত সুবিধাবঞ্চিত শিশুর জীবনে ছড়িয়ে দি...
21/04/2026

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে স্থাপিত Basmah Foundation-এর লার্নিং সেন্টার প্রতিদিন শত শত সুবিধাবঞ্চিত শিশুর জীবনে ছড়িয়ে দিচ্ছে শিক্ষার আলো। 📚
শুধু বইয়ের পাঠেই নয়—এখানে শিশুদের শেখানো হয় নৈতিকতা, শৃঙ্খলা ও জীবনের গুরুত্বপূর্ণ দক্ষতা।
এই শিক্ষার ছোঁয়ায় জন্ম নিচ্ছে আত্মবিশ্বাস, উন্মুক্ত হচ্ছে নতুন স্বপ্নের দরজা।
আজকের এই শিশুরাই গড়ে তুলছে আগামী দিনের একটি সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ। 💫
আর সেই পথচলায় পাশে আছে বাসমাহ ফাউন্ডেশন—শিক্ষা, ভালোবাসা এবং সম্ভাবনার হাতছানি নিয়ে।
🤲আপনার যাকাতের মাধ্যমে একটি শিশুর ভবিষ্যৎ গড়তে অংশ নিন—
📌 ডোনেশন করতে:
✳️ বিকাশ/নগদ (সেন্ডমানি): 01709-258625
✳️ অনলাইনে অনুদান দিন: https://basmah-bd.org/donate/
(বিকাশ, নগদ, রকেট ও যেকোন কার্ডে পেমেন্ট করা যাবে)
🌐 আমাদের সকল প্রজেক্ট সম্পর্কে জানুন:
www.basmah-bd.org




আলহামদুলিল্লাহ,রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ১৪ ও ক্যাম্প ২৬ এ Basmah Foundation Health Post–এর নিয়মিত সেবামূলক কার্যক্রম অব...
20/04/2026

আলহামদুলিল্লাহ,

রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ১৪ ও ক্যাম্প ২৬ এ Basmah Foundation Health Post–এর নিয়মিত সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রতিদিন গড়ে ২০০-২৫০ জন রোগী এখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন। আমাদের হেলথ পোস্ট থেকে রোহিঙ্গা ভাই-বোনদের জন্য দেওয়া হচ্ছে—
- মেডিকেল কেয়ার
- ডেন্টাল কেয়ার
- আই কেয়ার
- রোহিঙ্গা শিশুদের জন্য ফ্রি সুন্নতে খতনা (Circumcision) সেবা
মানবতার সেবায় Basmah Foundation সবসময় অসহায় মানুষের পাশে আছে। মানবতার পাশে থাকুন, Basmah Foundation-এর সাথে থাকুন।
বাসমাহ ফাউন্ডেশন এর সবগুলো প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.basmah-bd.org এই ঠিকানায়।

কার্যক্রমের সর্বশেষ আপডেট জানতে পারেন আমাদের ফেসবুক পেইজ থেকে Basmah Foundation ।

আলহামদুলিল্লাহ,BASMAH Foundation-এর মসজিদ নির্মাণ প্রকল্পের মাধ্যমে পটুয়াখালীর গলাচিপায় একটি নতুন মসজিদের ভিত্তি স্থাপন ...
18/04/2026

আলহামদুলিল্লাহ,
BASMAH Foundation-এর মসজিদ নির্মাণ প্রকল্পের মাধ্যমে পটুয়াখালীর গলাচিপায় একটি নতুন মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে।

দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষদের জন্য ছিল না নামাজ আদায়ের কোনো উপযুক্ত স্থান। আজ সেই অভাব দূর হওয়ার পথে—আলহামদুলিল্লাহ।

এই মসজিদ শুধু নামাজের জায়গা নয়—এটি হবে দ্বীনি শিক্ষা, মানবিকতা, ও কমিউনিটির ঐক্যের একটি কেন্দ্র, ইনশাআল্লাহ। এখানে বড় হবে আগামী প্রজন্ম, শিখবে কুরআনের আলো, গড়ে উঠবে সুন্দর একটি সমাজ।

আপনার একটি ছোট অবদানও হতে পারে সদকায়ে জারিয়া—যার প্রতিদান আপনি পেতে থাকবেন দুনিয়া ও আখিরাতে, ইনশাআল্লাহ।

🤲 আসুন, এমন একটি কাজের অংশ হই যা আমাদের পরেও চলতে থাকবে
👉 https://basmah-bd.org

কিছুদিন আগেও, এই এলাকার অসংখ্য পরিবার প্রতিদিন মাইলের পর মাইল হাঁটতে বাধ্য হতো। অস্বাস্থ্যকর পুকুরের পানি সংগ্রহ করেই তা...
15/04/2026

কিছুদিন আগেও, এই এলাকার অসংখ্য পরিবার প্রতিদিন মাইলের পর মাইল হাঁটতে বাধ্য হতো। অস্বাস্থ্যকর পুকুরের পানি সংগ্রহ করেই তারা দৈনন্দিন চাহিদা পূরণ করতো—যা ধীরে ধীরে তাদের অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছিল। শিশুরা বারবার অসুস্থ হয়ে পড়তো, নানা রোগ যেন লেগেই থাকতো।

আলহামদুলিল্লাহ,
বাসমাহ ফাউন্ডেশনের উদ্যোগে পটুয়াখালীর এই এলাকায় একটি নতুন কমিউনিটি টিউবওয়েল স্থাপন সম্পন্ন হয়েছে। এখন নিরাপদ ও বিশুদ্ধ পানি তাদের দোরগোড়ায়—যা তাদের দৈনন্দিন ব্যবহার এবং নিরাপদ পানির চাহিদা পূরণ করছে স্বাচ্ছন্দ্যে।

এটি শুধু একটি টিউবওয়েল নয়, এটি সুস্থতার নিশ্চয়তা, শিশুদের নিরাপদ ভবিষ্যৎ এবং একটি সম্মানজনক জীবনের ভিত্তি।

এখনও অনেক কমিউনিটি অপেক্ষায় রয়েছে…

🤲 আপনিও হতে পারেন এই পরিবর্তনের অংশ
🔗 ভিজিট করুন: www.basmah-bd.org

আপনার দেওয়া প্রতিটি ফোঁটা হয়ে উঠবে অফুরন্ত সওয়াবের উৎস।

আলহামদুলিল্লাহ,রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ১৪ ও ক্যাম্প ২৬ এ Basmah Foundation Health Post–এর নিয়মিত সেবামূলক কার্যক্রম অব...
14/04/2026

আলহামদুলিল্লাহ,
রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ১৪ ও ক্যাম্প ২৬ এ Basmah Foundation Health Post–এর নিয়মিত সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রতিদিন গড়ে ২০০-২৫০ জন রোগী এখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন। আমাদের হেলথ পোস্ট থেকে রোহিঙ্গা ভাই-বোনদের জন্য দেওয়া হচ্ছে—
- মেডিকেল কেয়ার
- ডেন্টাল কেয়ার
- আই কেয়ার
- রোহিঙ্গা শিশুদের জন্য ফ্রি সুন্নতে খতনা (Circumcision) সেবা
মানবতার সেবায় Basmah Foundation সবসময় অসহায় মানুষের পাশে আছে। মানবতার পাশে থাকুন, Basmah Foundation-এর সাথে থাকুন।
বাসমাহ ফাউন্ডেশন এর সবগুলো প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.basmah-bd.org এই ঠিকানায়।
কার্যক্রমের সর্বশেষ আপডেট জানতে পারেন আমাদের ফেসবুক পেইজ থেকে Basmah Foundation ।

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে স্থাপিত Basmah Foundation-এর লার্নিং সেন্টার প্রতিদিন শত শত সুবিধাবঞ্চিত শিশুর জীবনে ছড়িয়ে দি...
13/04/2026

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে স্থাপিত Basmah Foundation-এর লার্নিং সেন্টার প্রতিদিন শত শত সুবিধাবঞ্চিত শিশুর জীবনে ছড়িয়ে দিচ্ছে শিক্ষার আলো। 📚

শুধু বইয়ের পাঠেই নয়—এখানে শিশুদের শেখানো হয় নৈতিকতা, শৃঙ্খলা ও জীবনের গুরুত্বপূর্ণ দক্ষতা।
এই শিক্ষার ছোঁয়ায় জন্ম নিচ্ছে আত্মবিশ্বাস, উন্মুক্ত হচ্ছে নতুন স্বপ্নের দরজা।

আজকের এই শিশুরাই গড়ে তুলছে আগামী দিনের একটি সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ। 💫
আর সেই পথচলায় পাশে আছে বাসমাহ ফাউন্ডেশন—শিক্ষা, ভালোবাসা এবং সম্ভাবনার হাতছানি নিয়ে।

🤲আপনার যাকাতের মাধ্যমে একটি শিশুর ভবিষ্যৎ গড়তে অংশ নিন—

📌 ডোনেশন করতে:
✳️ বিকাশ/নগদ (সেন্ডমানি): 01709-258625
✳️ অনলাইনে অনুদান দিন: https://basmah-bd.org/donate/
(বিকাশ, নগদ, রকেট ও যেকোন কার্ডে পেমেন্ট করা যাবে)

🌐 আমাদের সকল প্রজেক্ট সম্পর্কে জানুন:
www.basmah-bd.org





আলহামদুলিল্লাহ্‌,Basmah Foundation-এর ফ্রি খাবার হোটেল-এ প্রতিদিন দুপুরে ১০০ জনেরও বেশি অসহায় ও দরিদ্র পথশিশু হাসিমুখে প...
12/04/2026

আলহামদুলিল্লাহ্‌,

Basmah Foundation-এর ফ্রি খাবার হোটেল-এ প্রতিদিন দুপুরে ১০০ জনেরও বেশি অসহায় ও দরিদ্র পথশিশু হাসিমুখে পেটভরা খাবার খাচ্ছে। 🍽️

এই শিশুদের অনেকেই দিনের পর দিন কোনো পুষ্টিকর খাবার পায় না। ক্ষুধা, কষ্ট আর অনিশ্চয়তার মাঝেই কাটে তাদের দিন। এমন বাস্তবতায় এই উদ্যোগ হয়ে উঠেছে তাদের জীবনের এক টুকরো আশার আলো।

প্রতিদিন নির্দিষ্ট সময়ে শিশুরা হোটেলের সামনে এসে জমায়েত হয়। ভালোবাসা, সম্মান ও যত্নের সঙ্গে তাদের পরিবেশন করা হয় খাবার।
আর শিশুদের মুখের সেই নির্মল হাসিই আমাদের সকল পরিশ্রমের সবচেয়ে বড় প্রাপ্তি।

🤲 আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি—
যেন আমরা এই কার্যক্রম আরও বৃহৎ পরিসরে চালিয়ে যেতে পারি
এবং আরও বেশি ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফুটাতে পারি।




আলহামদুলিল্লাহ্‌,Basmah Foundation- এর ক্লিন ওয়াটার প্রজেক্ট দেশের বিভিন্ন দুর্গম ও পানি সংকটপূর্ণ এলাকায় নিরলসভাবে পরিচ...
11/04/2026

আলহামদুলিল্লাহ্‌,

Basmah Foundation- এর ক্লিন ওয়াটার প্রজেক্ট দেশের বিভিন্ন দুর্গম ও পানি সংকটপূর্ণ এলাকায় নিরলসভাবে পরিচালিত হচ্ছে।

প্রতিদিন আমাদের টিম কাজ করে যাচ্ছে—
নতুন টিউবওয়েল স্থাপন, প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, এবং অসহায় পরিবারগুলোর জন্য নিরাপদ ও সুপেয় পানির নিশ্চয়তা দিতে।

বর্তমানে দেশের ৯টি জেলায় এই কার্যক্রম চলমান রয়েছে:
কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, জামালপুর, শেরপুর, পেকুয়া, মাগুরা ও চাপাইনবাবগঞ্জ।

আপনাদের দোয়া ও সহযোগিতা থাকলে, ইনশাআল্লাহ্‌—
আমরা আরও বেশি মানুষের কাছে বিশুদ্ধ পানির ব্যবস্থা পৌঁছে দিতে পারব এবং অসংখ্য পরিবারের মুখে হাসি ফুটাতে সক্ষম হব।

বিঃদ্রঃ এই ছবিগুলো শেরপুর ওয়াটার প্রজেক্টের।

🌐 বিস্তারিত জানতে ভিজিট করুন:
www.basmah-bd.org


আলহামদুলিল্লাহ্‌—বাসমাহ ফাউন্ডেশনের মসজিদ প্রজেক্টের আওতায় নির্মাণাধীন মসজিদগুলোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আমাদের ট...
10/04/2026

আলহামদুলিল্লাহ্‌—বাসমাহ ফাউন্ডেশনের মসজিদ প্রজেক্টের আওতায় নির্মাণাধীন মসজিদগুলোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আমাদের টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যেন খুব শিগগিরই মসজিদগুলো সম্পন্ন করে এলাকার মুসল্লীদের জন্য হস্তান্তর করা যায়, ইনশাআল্লাহ।

এই মসজিদগুলো শুধু নামাজের স্থানই নয়, বরং হবে একটি পূর্ণাঙ্গ ইবাদত ও শিক্ষার কেন্দ্র—যেখানে মুসল্লীরা নিয়মিত নামাজ আদায় করতে পারবেন, শিশু-কিশোররা কুরআন শিখতে পারবে, এবং গ্রামাঞ্চলের মানুষ দ্বীন ও ইসলামের আলোয় আলোকিত হবে।

প্রিয় দাতা ও শুভানুধ্যায়ীরা, আপনাদের দোয়া ও সহযোগিতার কারণেই এই মহৎ কাজগুলো বাস্তবায়ন সম্ভব হচ্ছে। আপনাদের একটি ছোট দান হতে পারে একটি চিরস্থায়ী সদকায়ে জারিয়া—যার মাধ্যমে শত শত মানুষ নামাজ আদায় করবে, অসংখ্য শিশু কুরআন শিখবে, এবং আখিরাতে আপনি অনন্ত সওয়াবের অংশীদার হবেন, ইনশাআল্লাহ।

এই কল্যাণমূলক কাজে অংশ নিতে ও বিস্তারিত জানতে ভিজিট করুন:
🌐 www.basmah-bd.org

"আপনার দানকৃত একটি জমিই হতে পারে শত শত মানুষের ইবাদতের স্থায়ী ঠিকানা!"কল্পনা করুন— একটি গ্রাম, যেখানে নামাজ পড়ার জন্য কো...
09/04/2026

"আপনার দানকৃত একটি জমিই হতে পারে শত শত মানুষের ইবাদতের স্থায়ী ঠিকানা!"

কল্পনা করুন— একটি গ্রাম, যেখানে নামাজ পড়ার জন্য কোনো ভাল মসজিদ নেই। শিশু-কিশোররা কোরআন শেখার সুযোগ পায় না। বয়োবৃদ্ধ মুসল্লিরা কষ্ট করে দূর-দূরান্তে গিয়ে নামাজ আদায় করেন। আপনার একটি দানকৃত জমি বদলে দিতে পারে এই বাস্তবতা!

আপনি যদি এমন একটি জায়গা দান করতে পারেন, যেখানে—
দরিদ্র মানুষের বসবাস রয়েছে। প্রায় এক কিলোমিটারের মধ্যে কোনো মসজিদ নেই। আশপাশে অন্তত ৬০-৭০টি পরিবার রয়েছে। তাহলে বাসমাহ ট্রাস্ট আপনার জমিতে সম্পূর্ণ বিনামূল্যে একটি মসজিদ নির্মাণ করবে এবং পরবর্তী ২৫ বছর যাবত এর সমস্ত ব্যয়ভার বহন করবে ইনশাআল্লাহ!

বাসমাহ মসজিদ কমপ্লেক্সের বৈশিষ্ট্যসমূহ:
বাসমাহ মসজিদ কমপ্লেক্স একটি আদর্শ, সুশৃঙ্খল ও কল্যাণমুখী মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যার প্রতিটি দিকেই রয়েছে স্বচ্ছতা, মর্যাদা ও সমাজসেবার এক অনন্য দৃষ্টান্ত।

১. কমিটিমুক্ত পরিচালনা:
এই মসজিদে প্রচলিত কোনো কমিটি ব্যবস্থা নেই; ফলে প্রশাসনিক জটিলতা, দ্বন্দ্ব ও দলাদলি থেকে মসজিদ সম্পূর্ণ মুক্ত থাকে।

২. ইমামদের পারিবারিক আবাসন ব্যবস্থা:
সম্মানিত ইমামগণের জন্য পরিবারসহ বসবাসের পূর্ণাঙ্গ ও মর্যাদাপূর্ণ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যাতে তারা নিশ্চিন্ত মনে দায়িত্ব পালন করতে পারেন।

৩. সম্মানজনক মাসিক ভাতা:
ইমামদের মাসিক সম্মানী প্রদান করে থাকে বাসমাহ ট্রাস্ট, যা একটি মানসম্মত ও মর্যাদাপূর্ণ জীবিকা নিশ্চিত করে।

৪. স্বনির্ভর খাদ্যব্যবস্থা:
ইমামগণ মুসল্লিদের বাড়িতে গিয়ে দৈনন্দিন খাবার গ্রহণ করেন না; বরং নিজ পরিবারে বা নিজ উদ্যোগে রান্না করে আহার করেন। এতে ইমামের মর্যাদা ও স্বনির্ভরতা অটুট থাকে।

৫. ইমামদের স্বশাসিত ব্যবস্থাপনা:
মসজিদ কমপ্লেক্সটি ইমামদের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত হয়। তাদের দৃঢ় নেতৃত্ব মসজিদকে সকল প্রকার অনাকাঙ্ক্ষিত কোন্দল থেকে নিরাপদ রাখে।

৬. সমতা ও সৌহার্দ্যের পরিবেশ:
ইমামদের আচরণ সকল মুসল্লির প্রতি সমান ও ন্যায়ভিত্তিক, যা মসজিদে ভ্রাতৃত্ব ও ঐক্যের সুন্দর পরিবেশ সৃষ্টি করে।

৭. সমাজসেবায় সক্রিয় অংশগ্রহণ:
ইমামগণ সমাজের হতদরিদ্র, অসহায় ও নিরন্ন মানুষের পাশে দাঁড়িয়ে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা— এই পাঁচটি মৌলিক ক্ষেত্রে স্বচ্ছতার সাথে সেবামূলক কাজ পরিচালনা করে থাকেন।

৮. সমাজের জন্য নিবেদিত ইমাম:
এই অনন্য ব্যবস্থার ফলে ইমামগণ সমাজের কাছে শক্তিশালী ও মর্যাদাবান নেতৃত্ব হিসেবে বিবেচিত হন। তারা সমাজ থেকে কিছু গ্রহণ করেন না; বরং সমাজকে নিরলসভাবে দিয়ে যান। সমাজ ইমামের উপর নির্ভরশীল—ইমাম সমাজের উপর নির্ভরশীল নয়।

৯. আগামী ২৫ বছর পর্যন্ত অথবা দরিদ্র অঞ্চলের মুসল্লিরা স্বাবলম্বী হওয়া পর্যন্ত বাসমাহ মসজিদের সকল খরচ বহন করবে।

আপনার দান করা জমিতে প্রতিদিন হাজারো সিজদা এবং কোরআন তিলাওয়াত হবে, যা হয়ে উঠবে আপনার চিরস্থায়ী সাদাকায়ে জারিয়া।

📌 আগ্রহী ভাই ও বোনেরা: দয়া করে নিন্মে সংযুক্ত ফরমটি পূরণ করুন
ফরম লিঙ্ক: https://forms.gle/dcL94Lm5pdiDXj8W6

📞 মোবাইল: 01896065386 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন)

বাসমাহ ট্রাস্ট অতিসত্তর আপনার সাথে যোগাযোগ করবে, ইনশাআল্লাহ।

জাযাকাল্লাহু খাইরান আপনার মহান উদ্যোগের জন্য!
পোস্টটি সবার কাছে শেয়ার করে মসজিদ বিনির্মাণের এই মহান উদ্যোগে শরিক থাকুন।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এমন আদর্শ ইমামরা সমাজকে ইসলামী সুশাসনের পথে পরিচালিত করতে অসাধারণ ভূমিকা রাখবেন। আলহামদুলিল্লাহ, আমরা ইতোমধ্যে এর সুফল প্রত্যক্ষ করতে শুরু করেছি।

মহান আল্লাহ তা’আলা আমাদের সহায় হোন। 🤲

বাসমাহ ফ্রি খাবার হোটেল – তাজনিমার খোলা, উখিয়া, কক্সবাজারআলহামদুলিল্লাহ্‌, প্রতিদিন দুপুরে ১০০ জনেরও বেশি অসহায় ও দরিদ্র...
08/04/2026

বাসমাহ ফ্রি খাবার হোটেল – তাজনিমার খোলা, উখিয়া, কক্সবাজার

আলহামদুলিল্লাহ্‌,
প্রতিদিন দুপুরে ১০০ জনেরও বেশি অসহায় ও দরিদ্র পথশিশু আমাদের বাসমাহ ফ্রি খাবার হোটেলে হাসিমুখে পেটভরে খাবার খাচ্ছে।

এই শিশুরা অনেকেই দিনের পর দিন পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত থাকে। তাদের ক্ষুধা ও কষ্ট লাঘব করতে বাসমাহ ফাউন্ডেশনের এই উদ্যোগ আজ তাদের জীবনে হয়ে উঠেছে এক টুকরো আশার আলো ।

প্রতিদিন নির্দিষ্ট সময়ে তারা হোটেলের সামনে এসে জমায়েত হয়—
আর ভালোবাসা, সম্মান ও যত্নের সাথে পরিবেশন করা হয় পেটভরা খাবার
তাদের সেই হাসিমাখা মুখই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

🤲 আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি—
যেন আমরা এই কার্যক্রম আরও বড় পরিসরে চালিয়ে যেতে পারি এবং আরও বেশি ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফুটাতে পারি।

Address

Barimojlish, Baranagar, Sonargaon
Narayanganj

Telephone

+8801709258625

Website

https://www.linkedin.com/company/basmahfoundationbd

Alerts

Be the first to know and let us send you an email when Basmah Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Basmah Foundation:

Share