07/11/2024
দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত সংগঠন
Ex-Students' Association of Daudpur Putina High School এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন।
আমাদের সংগঠক থেকে আমরা প্রথম এবং প্রাথমিকভাবে যে অনুষ্ঠানটা করেছি সেটা হল বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণ।
আমাদের স্কুলের ২৭৫ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে (প্রাইমারি সহ) বৃক্ষ বিতরণ করি। এবং স্কুল ও এর আশেপাশে ৭৫ টি গাছ রোপন করি।
আশা করছি ভবিষ্যতে এরকম মানবিক কর্মকান্ড আরও থাকবে।
আমাদের কোন প্রস্তাবনা থাকলে কমেন্টে লিপিবদ্ধ করি। আমরা স্কুলের জন্য, সমাজের জন্য কিছু করবো বলে আমরা সাংগঠনিকভাবে অঙ্গীকারবদ্ধ ।
আমরা কি কি করতে পারি তা এখানে লিপিবদ্ধ করি। সবকিছু হয়তো আমরা করতে পারবো না কিন্তু স্বপ্ন দেখতে বা প্ল্যান করতে তো কোনো অসুবিধা নেই।
কর্মই আমাদের বাঁচিয়ে রাখবে। ভালো কাজের সাথে থাকি, ভালো কর্মের সাথে থাকি।
Ex-Students' Association of Daudpur Putina High School এর অনলাইন ডাটাবেজ ফর্মটা আপডেট করে ready করা হয়েছে।
আগ্রহী সবাইকে অনুরোধ করবো ডাটাবেইজটা আপডেট করতে। যারা পূর্বে তথ্য দিয়েছেন উনারা পুনরায় ঢুকে আরো কিছু ফিল্ড নতুন সংযোজন হয়েছে সেগুলো ফিলাপ করি। আমরা সবাই মিলেই এই সংগঠনটাকে দাঁড় করাবো ইনশাআল্লাহ।
খুব শীঘ্রই এসোসিয়েশনের সদস্য নিবন্ধন কার্যক্রম শুরু হবে।
https://forms.gle/W18KssTvwU7V9MDY7
ধন্যবাদ
আশরাফুল হক সোহেল
সদস্য সচিব
Ex-Students' Association of Daudpur Putina High School