শব্দকথা

শব্দকথা We are here to work with words, sounds, letters, symbols and every method of language which helps to
(1)

27/02/2026

দোপাট্টা নয়। ওড়না।
সারি নয়। শাড়ি।
জেলেবি নয়। জিলাপি।
আউটফিট নয়। পোশাক।
লুক নয়। সাজ।
হালদি নাইট নয়। গায়েহলুদ।

আবহমান প্রচলিত শব্দগুলোই সুন্দর। মিষ্টি। আপন।

23/02/2026

সর্বজনীনকে সার্বজনীন বলা একটি সর্বজনীন সমস্যা বটে।

25/01/2026

প্যারোল কী....................................

প্যারোল (Parole) শব্দটি ফরাসি, এর শাব্দিক অর্থ প্রতিশ্রুতি।

আইনের পরিভাষায় এর মানে শর্তের অধীনে মুক্তি দেওয়া। a conditional release of a prisoner serving an indeterminate or unexpired sentence। অর্থাৎ নির্দিষ্ট কোনো শর্তসাপেক্ষে কোনো আসামিকে সাময়িকভাবে মুক্ত থাকার সুযোগ দেওয়াকে প্যারোল বলা হয়।

17/10/2025

শাড়ি, জামা, জুতা বা যেকোনো পণ্যের প্রাইজ হয় না, ভাই। ওটা হলো প্রাইস।
প্রাইজ (Prize) মানে পুরস্কার
প্রাইস (Price) মানে দাম/ মূল্য

Call now to connect with business.

07/09/2025

সবচেয়ে প্রাচীন কোন ১০ ভাষা এখনো সগৌরব টিকে আছে? উত্তর প্রথম কমেন্টে...

06/09/2025

যা সর্বজনের জন্য, তা
👍 সর্বজনীন 👍

👎 সার্বজনীন ভুল👎।

18/07/2025
মুঠোফোনের পর্দায় আঙুল বুলিয়ে নয়,ভাষাকে জানতে হবে সরাসরি, সশরীর।প্রশিক্ষণ বলি আর কর্মশালা, শিখতে হলে চাই হাতে-কলম।
25/11/2024

মুঠোফোনের পর্দায় আঙুল বুলিয়ে নয়,
ভাষাকে জানতে হবে সরাসরি, সশরীর।
প্রশিক্ষণ বলি আর কর্মশালা, শিখতে হলে চাই হাতে-কলম।

একটু বানান ভুল করলে কী আসে-যায়?
21/05/2024

একটু বানান ভুল করলে কী আসে-যায়?

08/05/2024

শুভ রবীন্দ্রজয়ন্তী।
আজ যে বাংলায় আমরা লিখি, কথা বলি, সাহিত্য করি এমনকি ভাবি, তার সিংহভাগ কৃতিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের।
কীভাবে?

রবীন্দ্রনাথের ভাষা
সুশান্ত কর

”পাণিনির ব্যাকরণকে আজকাল গোটা বিশ্ব দাবি করে আধুনিক ভাষাবিজ্ঞানের, এমনকি চমস্কি প্রবর্তিত রূপান্তরমূলক সৃজনমূলক ভাষাবিজ্ঞানেরও আদিগ্রন্থ। এটি যেমন আমাদের পক্ষে গৌরবের, তেমনি এ আমাদের এক সর্বনাশেরও কারণ। আমরা জানি, এর পর ভারতে যতগুলো ব্যাকরণ লেখা হয়েছে, সেগুলো ওই পাণিনি ব্যাকরণেরই টীকাভাষ্য। দার্শনিক মতপ্রস্থান অনুযায়ী কেউ কেউ টীকাভাষ্যের বয়ানে, গ্রহণ বর্জনে রকমফের ঘটিয়েছেন কিন্তু মূলগতভাবে সেগুলো পাণিনি ব্যাকরণেরই উত্তরভাষ্য বলা চলে। পালি-প্রাকৃত ভাষারও ব্যাকরণ যে কয়টি লেখা হয়েছে সেগুলোতেও তার ব্যত্যয় হয়নি। এমনকি প্রথম যে প্রাকৃত ব্যাকরণের খবর পাওয়া যাচ্ছে, সেই হেমচন্দ্রর "সিদ্ধহেম শব্দানুশাসনে'ও তাই আর সেটি রচিত হচ্ছে প্রাকৃতের বয়স সহস্রাব্দ পার করাবার পর খ্রিষ্টীয় একাদশ/দ্বাদশ শতকে। তত দিনে প্রত্নবাংলাও দেখা দিচ্ছে, চর্যাপদের কবিতাগুলো লেখা হয়ে যাচ্ছে। সুতরাং বাংলা ব্যাকরণ বা অভিধানের জন্যে যে আমাদের ১৭৩৪ খ্রিষ্টাব্দে পর্তুগিজ পাদ্রি মনো এল দ্য আসসুম্পসাউ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাতে অবাক হবার কিছু নেই।

মনোএলের 'ভোকাবুলারিও এম ইদিওমা বেনগল্লা’ই পর্তুগিজ: দিভিদিদো এম দুয়াস পার্তেস' নামের বইটি ১৭৪৩ সালে পর্তুগালের রাজধানী থেকে ছেপে বেরোয়। পাণিনির দেশে এইটিই ছিল বাংলাভাষার ভাষাচিন্তাসংক্রান্ত প্রথম বই। আজকের পরিচিত মান বাংলাভাষাতেও লেখা নয় বইটি। বাংলাদেশের রাজধানী শহর ঢাকার অদূরে বর্তমানে গাজীপুর জেলার অন্তর্ভুক্ত, তৎকালীন ভাওয়াল পরগণার বাংলা ভাষার ওপর ভিত্তি করেই মনোএল লিখেছিলেন এই বই। কিন্তু পরে যেটি বাংলা লেখার ভাষা সাধুভাষা হিসেবে গড়ে উঠবে, তার প্রবণতাও এর মধ্যে দেখা যাচ্ছিল। যে সাধুভাষার দীর্ঘ ক্রিয়াপদগুলো মূলতই ছিল পূর্ব বাংলার উপভাষাগুলো থেকে নেওয়া। কিন্তু সেই ভাষাকেই শ্রীরামপুর মিশনের সময় থেকে সংস্কৃত শব্দবহুল প্রায় সংস্কৃত করে ফেলবার এত বেশি আয়োজন হলো যে বঙ্কিম থেকে রবীন্দ্রনাথের যুগ অব্দি তার বিরুদ্ধে বিদ্রোহের এক প্রস্তুতির বেলা আমাদের কাটাতে হলো। মনোএলের পর মাঝের এই প্রায় দেড় শতকে এই বাংলা ভাষাতে দেশি-বিদেশি পণ্ডিতেরা অজস্র ব্যাকরণ এবং অভিধান লিখেছেন। কিন্তু সেগুলো ছিল হয় ইংরেজি নতুবা সংস্কৃত ব্যাকরণ এবং অভিধানের ছাঁচে ঢালা। এর বাইরে ভাষাতত্ব নিয়ে আমাদের ভাবনা এগোলোই না। কারণ, কৃত্তিবাস থেকে ভারতচন্দ্রের এক দীর্ঘ সময়কাল পার করে এলেও ঔপনিবেশিক সূত্রে পাওয়া ইংরেজি আমাদের সম্পদ বাড়াল যেমন, বিপদেও তেমনি জড়াল অনেক বেশি, অনেক জটিল করে। আমরা আবার নতুন করে অবিশ্বাস করতে শুরু করলাম যে বাংলাভাষা দিয়ে ভদ্রসমাজে দুটো কাজের কাজ চালানো যেতে পারে। সেই অবিশ্বাস বর্জনের কাজটা বিদ্যাসাগর-বঙ্কিমেরা কিছুদূর এগিয়ে দিলেন। কিন্তু যাকে বলে কোমরে কাছা বেঁধে নেমে পড়া, সে কাজটা প্রথম করলেন রবীন্দ্রনাথ।”

Address

23, New Chashara, Jamtola, Narayangonj
Narayanganj

Telephone

01917259748

Website

Alerts

Be the first to know and let us send you an email when শব্দকথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to শব্দকথা:

Share