Private Madrasha Development Council Narayanganj PMDC

Private Madrasha Development Council Narayanganj PMDC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Private Madrasha Development Council Narayanganj PMDC, Community Organization, Narayanganj.

সচেতন মুলক পোস্ট সবাই কে পড়ার অনুরোধ। হুজুর,❕হুজুর,❕ হুজুর,❕1.হুজুর!সন্তান হয়েছে কানে আজান দিতে হবে।2.হুজুর!ভালো একটা না...
22/03/2024

সচেতন মুলক পোস্ট সবাই কে পড়ার অনুরোধ।
হুজুর,❕হুজুর,❕ হুজুর,❕

1.হুজুর!সন্তান হয়েছে কানে আজান দিতে হবে।
2.হুজুর!ভালো একটা নাম রেখে দেন তো।
3.হুজুর!ও ভয় পেয়েছে,একটু পানি পড়ে দেন।
4.হুজুর!ওকে শুদ্ধ করে কুরআনটা শিখাইয়েন।
5.হুজুর! ও কে জ্বীনে ধরছে,একটু ঝাড়-ফুঁ করেন।
6.হুজুর!ওর PSC, JSC, SSC, ডিগ্রী, অনার্স,,মাস্টার্স পরীক্ষা, দোয়া কইরেন।
7.হুজুর!ওর রেজাল্ট দিবে,দোয়া কইরেন।
8.হুজুর!অমুকের বিয়ে পড়াতে হবে,চলেন।
9.হুজুর!আমার মা অনেক অসুস্থ,দোয়া করতে হবে,চলেন।
10.হুজুর!ভাই বিদেশ যাবে দোয়া কইরেন।
11.হুজুর!একটু সমস্যার মধ্যে আছি দোয়া কইরেন।
12.হুজুর!বাড়ি বন্ধ দিতে হবে,আসেন।
13.হুজুর!ও কেমন জানি করে একটা তাবিজ দেন তো।
14.হুজুর!অমুক মৃত্যু শয্যায়,একটু কুরআন পড়েন।
15.হুজুর!অমুক মারা গেছে জানাজা পড়ান।
16.হুজুর!ইমামতি করেন।
17.হুজুর!ঈদের নামাজ পড়ান।
18.হুজুর!গরুটা জবাই দিয়ে যান।
19.হুজুর!কবর বাসীদের জন্য দোয়া করেন।
20.হুজুর!মৃত্যু ব্যক্তির জন্য কুরআন খতম করেন।
ইত্যাদি,, ইত্যাদি,, ইত্যাদি,,‼️

নিজের বেলা ১৬ আনা আর হুজুরের বেলায় ৪ আনা,,❗
হুজুররা তাদের পরিবারের সদস্য নিয়ে কেমন আছেন,একবারও কি ভেবেছেন কেউ..⁉️
যাদের জীবনের পুরোটাই অন্য মানুষের জন্য,তাদের জন্য কিছুই করার নেই আপনাদের,,⁉️
বিবেকটাকে একটু প্রশ্ন করুন,❕
আপনার মাসিক খরচ লাগে ত্রিশ হাজার! কিন্তু একজন হুজুর কিভাবে ৪,৫ হাজার টাকা দিয়ে পরিবার চালান,,❔
একটু ভাবুন! চিন্তা করুন! নিজের বিবেককে প্রসারিত করুন তারা কিন্তু আমার আপনার সকল সমস্যার বিষয়ে দোয়াতে শামিল করে, আর তাদের বিষয় নিরবে ধৈর্যের মধ্যে রেখে দেয় আর আল্লাহ আল্লাহ করে সময় কাঁটায়।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পরিপূর্ণ সঠিক বুঝ দান করুন।(আমিন)

21/03/2024

আবাসিক প্রতিষ্ঠানে শিক্ষকদের সপরিবারে থাকার ব্যবস্থা করা সময়ের দাবী।

* প্রতিষ্ঠানের পাশেই অল্প খরচে আবাসিক এলাকা তৈরি করা।
* প্রত্যেকের জন্য দুটি করে কক্ষ তৈরী করা,সাথে থাকবে বাথরুমসহ চুলার ব্যবস্থা।
* রীতি অনুযায়ী ৬ বছরের কম বয়সী সন্তানেরা মায়ের সাথে থাকবে, এর বড় যারা তারা মাদরাসায় সিসি ক্যামেরার আওতায় আবাসিক থাকবে।


• ছুটি দেওয়ার ঝামেলা কমবে।
• বেতন বাড়ানোর চাপ কমবে।
• শিক্ষক চলে যাওয়ার ভয় কমবে।
• দুর্ঘটনার আশঙ্কাও থাকবে না।
• প্রতিষ্ঠানের ব্যয়ও তেমন বাড়বে না।

আসুন শুরু করি।

----------

21/03/2024

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!
৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বছর বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে। আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷
তাদের যৌবনের চাহিদা, আবেগ,ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷ আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব,নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে। কারণ তার স্ত্রী ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও। সে মানসিকভাবে পুরুষ। স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ।এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও।

11/03/2024

আলহামদুলিল্লাহ! বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গিয়েছে।

আপনাকে এবং আপনার পরিবারের সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

হিফজ শিক্ষক:মাদরাসার মুহতামীম থেকে নিয়ে অন্য শিক্ষকদের চোখে হিফজ খানার শিক্ষকদের ভুল ভ্রান্তি : #তারা_কেন_বাড়িতে_যাবে? #...
10/03/2024

হিফজ শিক্ষক
:মাদরাসার মুহতামীম থেকে নিয়ে অন্য শিক্ষকদের চোখে হিফজ খানার শিক্ষকদের ভুল ভ্রান্তি :

#তারা_কেন_বাড়িতে_যাবে?
#তারা_কেন_ওয়াজ_মাহফিলে_যাবে?
ারা_কেন_এনড্রয়েড_মোবাইল_চালাইবে?
#তারা_কেন_ক্লাসে_পাচঁ_মিনিট_পরে_বসবে?
াদের_কেন_খাওয়া_দাওয়া_দেরি_হবে?
#তাদের_আবার_কিসের_প্রয়োজন?
#হিফজ_খানা_আবার_কিসের_বন্ধ?
#তারা_কেন_মাসে_চার_দিন_ছুটি_কাটাবে?
#তারা_কেন_খোলার_তারিখে_পাচঁ_দশ_মিনিট_পরে_আসবে?
#হিফজ_খানার_ছাএরা_কেন_দুষ্টামি_করবে?
#হিফজ_খানার_হুজুররা_কেন_মাদরাসা_পরিবর্তন_করবে?
#তাদের_আবার_এত_টাকার_প্রয়োজন_কেন?
# তারা কোথাও চলে গেলে কে দেখবে তাদের বিভাগ?
# হিফজ খানার পরীক্ষা এর রিজাল্ট খারাপ হবে কেন?
# তারা অসুস্থ হলে শুয়ে থাকবে কেন?
# তারা কেন মাদরাসার পাশে বাসা আনবে?
# তারা কেন বেশি ছুটি কাটাবে?
# তারা কেন গোছলে বেশি সময় লাগাবে?
# তাদের আবার কিসের বিশ্রাম?
# তারা কেন মোবাইলে বেশি কথা বলবে?
# তারা বিবাহ করলে এক সপ্তাহ বাড়িতে থাকতে হবে কেন?
# তারা কেন আছরের পর মাদরাসা থেকে বের হবে?
# তাদের আবার কিসের সুযোগ সুবিধা?

মোট কথা,
# ভুল শুধু হিফজ খানার শিক্ষকদের হয়।
ক্ষতি শুধু হিফজ খানার হয়।
আইন শুধু হিফজ খানার জন্য।

বিঃ দ্রঃ =
আর এ দুনিয়ার যত সুযোগসুবিধা দরকার সব বড় বড় শায়েখদের...! কারন তারা তো মানুষ 😡
আর হিফজ বিভাগের শিক্ষকরা তারা মানুষ না ।

হিফজ খানার শিক্ষকরা হল একটি কারাগারের বন্দির মত, তাদের কোন চাওয়া পাওয়া ও আশা ভরসা নাই।
যা আছে সব বড় শায়েখদের ।
©

এক বছর খেজুর না কিনলে কিছুই হবেনা। খেজুর দিয়ে ইফতার করা সুন্নত, কিন্তু ফরজ না। বরং সিন্ডি-কেট ভাঙা তারচেয়ে বেশি জরুরি এখ...
07/03/2024

এক বছর খেজুর না কিনলে কিছুই হবেনা।

খেজুর দিয়ে ইফতার করা সুন্নত, কিন্তু ফরজ না। বরং সিন্ডি-কেট ভাঙা তারচেয়ে বেশি জরুরি এখন।
আপনি চিন্তা করবেন আমি একা খেজুর না কিনলে তাদের কিছুই হবেনা, কিন্তু প্রত্যেকে তার জায়গা থেকে সচেতন হলে ওরাও দাম কমাতে বাধ্য হবে। নিম্নবিত্ত পরিবারের সংখ্যাই বেশি বর্তমানে। তাদের জন্যও সহজ হবে।

যেসব খেজুর আগে ৪০০-৬০০ টাকা ছিলো, কেজিপ্রতি সেগুলো আজকে ৯০০-১২০০ টাকা। তাও পাইকারি মার্কেটের দাম।
জানি অনেকের জন্যই এই দাম দিয়েও কিনে খাওয়া ব্যাপার না, কিন্তু আপনার আমার মতো সবার সামর্থ্য আছে এতো দাম দিয়ে খেজুর কেনার?

যাদের একান্তই খেজুর ছাড়া চলেনা, দয়া করে একদম অল্প পরিমাণে কিনুন। আগে আপনার মাসে ৪ কেজি লাগলে এখন এক কেজি কিনুন। আপনার প্রয়োজন ২ কেজি হলে হাফ কেজি কিনুন, একান্তই খেতে ইচ্ছে করলে ১ পিস করে খান।
সবাই একসাথে কেনা কমিয়ে দিলে তারাও দাম কমাতে বাধ্য হবে।

শুধু মনে করিয়ে দিতে চাই, ডিম, মুরগী, তরমুজ, পেয়াজ, সয়াবিন তেল সহ ইত্যাদি পন্যের এই আকাশচুম্বি দাম হওয়ার কোন যৌক্তিক কারনই নেই!

সবাই একসাথে কেনা কমিয়ে দিলে তারাও দাম কমাতে বাধ্য হবে। আসুন সবাই এক হই

বাস্তবমুখী পদক্ষেপ
07/03/2024

বাস্তবমুখী পদক্ষেপ

07/03/2024
07/03/2024
05/03/2024

আমাদের নতুন সদস্যদের অভিনন্দন

Address

Narayanganj
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Private Madrasha Development Council Narayanganj PMDC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share