Mia Mohammed Sajib Hasan

Mia Mohammed Sajib Hasan দ্বীন ইসলামকে যারাভালোবাসে তারা যেনো দ্বীন ইসলামকে জয়ী করতেছুটে আসে👈🏼 SR Spiritual Project's+

"যাকে আল্লাহ হিদায়াত করেন, সেই হেদায়াতপ্রাপ্ত হয়।" (সুরা আল আ'রাফ, ১৭৮)
27/04/2026

"যাকে আল্লাহ হিদায়াত করেন, সেই হেদায়াতপ্রাপ্ত হয়।" (সুরা আল আ'রাফ, ১৭৮)

পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তি ফিরে আসে। কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। একজন নারী মা...
19/02/2025

পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তি ফিরে আসে। কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। একজন নারী মানসিক শান্তি পেলে তবেই শারীরিক চাহিদার কথা ভাবে। নারী ও পুরুষের চাহিদার এই ভিন্নতার কারণেই তাদের সম্পর্ক আরও জটিল এবং গভীর।

পুরুষের সমস্ত ডিপ্রেশন এবং ক্লান্তি দূর হয় সঙ্গীর সাথে শারীরিক সংযোগে। যদি আপনি আপনার পুরুষ সঙ্গীকে খুশি করতে চান, তবে তার সাথে অবশ্যই শারীরিক Attachment থাকা প্রয়োজন, এবং তা মন থেকে হতে হবে।

নারীরা, বিপরীতে, মানসিক Attachment-এ বেশি গুরুত্ব দেয়। যদি তার মন ভালো থাকে, তাহলে সে স্বাভাবিকভাবেই শারীরিক সংযোগে আগ্রহী হয়। কিন্তু যদি তার মানসিক অবস্থা ভালো না থাকে, তাহলে সে কোনো কিছুতেই সাড়া দেয় না। নারীর মনই তার আসল শক্তি।

একজন নারী চাইলে একজন পুরুষের জীবনকে নতুন করে সাজাতে পারে। আবার সেই নারী চাইলে একজন পুরুষের জীবনকে পুরোপুরি নষ্টও করে দিতে পারে।
একজন নারী চাইলেই একজন পুরুষকে সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। আবার চাইলে তাকে অসম্মানের তলানিতে নামিয়ে আনতে পারে।
নারী চাইলে একজন পুরুষকে আর্থিকভাবে সমৃদ্ধ করতে পারে। আবার চাইলে তাকে নিঃস্ব করে দিতে পারে।
নারী চাইলে একটি সুন্দর পরিবার এবং সুখী সংসার গড়ে তুলতে পারে। আবার চাইলে সেই সংসারকে ধ্বংস করে দিতে পারে।
নারী একজন পুরুষকে পরিবার, সমাজ, এবং নিজের প্রতি আবদ্ধ রাখতে পারে। আবার চাইলে সে পুরুষকে একা করে, পরিবারহীন করে ছুঁড়ে ফেলে দিতে পারে।
নারী তার শিক্ষা, শক্তি, মায়া, ভালোবাসা এবং মমতার মাধ্যমে পুরো পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।
নারী চাইলে একজন পুরুষকে শত খারাপ অভ্যাস থেকে মুক্ত করে ভালো মানুষে পরিণত করতে পারে। আবার ভালো মানুষকে নষ্ট করতেও সক্ষম।

নারী, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস।
তুমি তোমার সৌন্দর্য, শিক্ষা, এবং ভালোবাসার শক্তি দিয়ে তোমার সংসার, পরিবার এবং সমাজকে সুন্দর করে তুলবে।
তোমার প্রেম হোক তোমার সংসার,
তোমার ভালোবাসা হোক তোমার স্বামী,
আর তোমার মায়ার বাঁধন হোক তোমার সন্তান।

নারী, তুমি চাইলেই অনেক কিছু করতে পারো। তুমি পারো, পুরো পৃথিবী বদলে দিতে! তোমাকে জানাই সেলুট।

@আপনার জীবন, আপনার সিদ্ধান্ত@আপনি কি এমন একজন, যিনি ভাবেন, “একদিন আমি সব ঠিকঠাক করে নেব”? • “আগামীকাল থেকে সকালে উঠে দৌড়...
19/02/2025

@আপনার জীবন, আপনার সিদ্ধান্ত@

আপনি কি এমন একজন, যিনি ভাবেন, “একদিন আমি সব ঠিকঠাক করে নেব”?
• “আগামীকাল থেকে সকালে উঠে দৌড়াবো।”
• “পরের মাস থেকে নতুন কিছু শিখব।”
• “একটা ভালো কাজ শুরু করবো।”
• “পরের বার নিশ্চিতভাবে পরীক্ষা ভালো দেব।”

কিন্তু ‘একদিন’ কখনো আসে না। আর এই অপেক্ষা, এই ‘আগামীকাল’ আপনার জীবনের সবচেয়ে বড় প্রতারক।

আপনার সমস্যার আসল কারণ কী?

১. পরিকল্পনা নয়, কাজ শুরু করুন:
পরিকল্পনা করা সহজ, কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করা কঠিন। আমাদের মস্তিষ্ক পরিকল্পনার সময় সাময়িক আনন্দ পায় এবং মনে করে কাজ শেষ। কিন্তু বাস্তবিক কাজ শুরু না করলে সেটি শুধু একটা কল্পনা।

২. সঠিক মুহূর্তের অপেক্ষা:
“সবকিছু ঠিকঠাক হলে শুরু করবো”—এই ধারণা ভয়ানক। কারণ জীবন কখনোই নিখুঁত হবে না। এই অপেক্ষার মানে হলো, আপনি ভয় পাচ্ছেন।

৩. ছোট পদক্ষেপে অগ্রগতি:
বড় কিছু করার জন্য ছোট শুরু করাটা জরুরি। আপনি যদি দিনে মাত্র ১০ মিনিটও কিছু করেন, তাও অগ্রগতির প্রথম ধাপ।

৪. ব্যর্থতার ভয়:
ব্যর্থতা জীবনের অংশ। আপনার ভুল থেকেই শিখতে হবে। ব্যর্থ না হলে সফলতাও আসবে না।

আপনার জন্য আজকের বার্তা:

জীবন আপনাকে কখনোই ‘পরে’ বা ‘কাল’ বলে অপেক্ষা করবে না। সময় তার মতো এগিয়ে যাবে। আপনি হয় আজ শুরু করবেন, নয়তো পিছিয়ে পড়বেন।

আজ থেকেই ছোট কিছু করুন।
• যদি পড়াশোনা হয়, একটা পৃষ্ঠা পড়ুন।
• যদি ফিটনেস হয়, ৫ মিনিট ব্যায়াম করুন।
• যদি নতুন দক্ষতা শিখতে চান, ইউটিউবে একটা ভিডিও দেখুন।

যতদিন না আপনি শুরু করছেন, ততদিন সবকিছুই অসম্ভব। আর একবার শুরু করলে সবকিছুই সম্ভব।

আজকের ছোট পদক্ষেপটাই হতে পারে আপনার আগামীকালের সাফল্যের ভিত্তি।

তাই, “আগামীকাল” নয়, “আজ” শুরু করুন। কারণ, জীবন অপেক্ষা করবে না।

শিরক হলো ইসলামে সবচেয়ে বড় পাপ, যা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করার মাধ্যমে ঘটে। শিরক শব্দটি আরবি "শারাকা" থেকে এস...
28/12/2024

শিরক হলো ইসলামে সবচেয়ে বড় পাপ, যা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করার মাধ্যমে ঘটে। শিরক শব্দটি আরবি "শারাকা" থেকে এসেছে, যার অর্থ "অংশীদার করা"। এটি ইসলামের মৌলিক বিশ্বাস তাওহিদ (আল্লাহর একত্ব) এর বিপরীত।

* শিরকের সংজ্ঞা:
শিরক মানে হলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ইবাদত করা, সাহায্য প্রার্থনা করা, বা তার গুণাবলিতে অংশীদার স্থাপন করা।

* শিরকের প্রকারভেদ: (তিন প্রকার)
১. শিরক ফি রুবুবিয়াহ (আল্লাহর প্রভুত্বে শিরক):
আল্লাহর প্রভুত্ব বা পরিচালনায় অন্য কাউকে অংশীদার করা।
উদাহরণ:
> বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া অন্য কেউ সৃষ্টি করে।
> প্রকৃতি বা গ্রহ-নক্ষত্রের ক্ষমতা রয়েছে বলে মনে করা।

২. শিরক ফি উলুহিয়াহ (ইবাদতে শিরক):
আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য বা উপাসনার উপযুক্ত মনে করা।
উদাহরণ:
> মূ-র্তি পূ-জা করা।
> ক,বর বা পীরের কাছে সেজদা করা।

৩. শিরক ফি আসমা ওয়াস সিফাত (আল্লাহর নাম ও গুণাবলিতে শিরক):
আল্লাহর গুণ বা বৈশিষ্ট্য অন্য কারো মধ্যে আরোপ করা।
উদাহরণ:
> আল্লাহর মতো জ্ঞান বা ক্ষমতা অন্য কারো আছে মনে করা।
> বিশ্বাস করা যে কোনো ব্যক্তি বা শক্তি আল্লাহর মতো সর্বজ্ঞানী বা সর্বশক্তিমান।

* শিরকের ক্ষতি:
1. মাফ হয় না:
আল্লাহ বলেন: > "নিশ্চয়ই আল্লাহ তাঁর সঙ্গে শিরক করাকে ক্ষমা করবেন না এবং এর নিচে যা আছে, তা যাকে ইচ্ছা ক্ষমা করবেন।"
(সুরা আন-নিসা, আয়াত: ৪৮)
2. আখিরাতে চিরস্থায়ী শাস্তি:
শিরককারীর জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম তার স্থায়ী ঠিকানা। (সুরা আল-মায়েদা: ৭২)
3. সকল আমল ধ্বং,স:
শিরক করলে তার সমস্ত সৎকর্ম বাতিল হয়ে যায়। (সুরা আল-আনআম: ৮৮)

* শিরক থেকে বাঁচার উপায়:
1. তাওহিদ সম্পর্কে জ্ঞানার্জন:
আল্লাহর একত্বে বিশ্বাস দৃঢ় করুন।
2. কোরআন ও সুন্নাহর অনুসরণ:
শিরক সম্পর্কিত আয়াত ও হাদিস অধ্যয়ন করুন।
3. আল্লাহর ওপর ভরসা করুন:
জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ওপর নির্ভর করুন।
4. ইস্তিগফার ও তাওবা করুন:
যদি শিরকের কোনো কাজ হয়ে থাকে, তাহলে আন্তরিক তাওবা করুন।

অনেক দিন আগের কথা। তখন সব মুলুকেই রাজা - বাদশাদের কারবার। তা এমনই কোনও এক দেশের বাদশা ছদ্মবেশে নিজের রাজত্বের হালহকিকত স...
26/11/2024

অনেক দিন আগের কথা। তখন সব মুলুকেই রাজা - বাদশাদের কারবার। তা এমনই কোনও এক দেশের বাদশা ছদ্মবেশে নিজের রাজত্বের হালহকিকত স্বচক্ষে দেখতে বেরিয়েছেন। বিকিকিনির হাটে এসে রাজা দাঁড়িয়ে পড়লেন। বাঁদি কেনাবেচা হচ্ছে। কাঠের পাটাতনে তুলে দেওয়া হয়েছে একটা মেয়েকে। মেয়েটি তেমন রূপবতী না হলেও নিলামে দাম উঠেছে বিস্তর।

বাদশা একটু অবাক হলেন। তিনি মনে করেন রূপই সব। যে কন্যের রূপ নেই, তার তাই দামও থাকার কথা নয়। কোমর থেকে গেঁজি বের করে সবার থেকে বেশি মুদ্রা গুণে দিয়ে তিনি বাঁদিটিকে হাসিল করলেন।

বাঁদি ছদ্মবেশি বাদশাকে কোরনিশ জানাল।

বাদশা জানতে চাইলেন, 'এই মেয়ে, তোমার দাম এই বাজারের নিলামে সবার চেয়ে বেশি কেন?'

'হুজুর, লোকে বলে আমি নাকি সমঝদার। সে জন্যেই হয়তো এত কদর, এত দাম আমার।'

নিজের ধ্যানধারণায় ধাক্কা খেয়ে বাদশা একটু ক্ষুব্ধই হলেন। বললেন, 'আমি ক'টা প্রশ্ন করব তোমায়। ঠিকঠাক জবাব না পেলে কল্লা যাবে। বিরাট কঠিন শাস্তি হবে। আর যদি উত্তর ঠিক হয় তাহলে তোমায় আজাদ করে দেব।'

বাঁদি বলল, 'জো, হুজুর।'

'বলো, মেয়ে, সবথেকে দামী পোশাক কোনটা?
সবথেকে সুন্দর গন্ধ কীসের হয়?
সবথেকে সুস্বাদু খাবার কী?
সবথেকে নরম বিছানা কোনটা?
সবথেকে সুন্দর দেশ কোনটা?'

মেয়েটি গোলাম বাজারের তাজিরকে ডেকে বলল, 'ও সাহেব, আমার জন্যে একটা ঘোড়ার বন্দোবস্ত করুন। আজাদি পেলে পায়ে হেঁটে যেতে পারব না।'

তারপর সে বাদশার দিকে ফিরল। 'সবথেকে দামী পোশাক হল গরিব মানুষের সেই পোশাক, যার আর কোনও জুড়ি নেই। যেটা ছিঁড়লে তাঁকে নগ্ন হয়েই দিন কাটাতে হবে। যে পোশাক সে গ্রীষ্ম - বর্ষা - শীত - ইদ সবসময়েই প'রে।

সবথেকে সুন্দর গন্ধ হল মায়ের গায়ের গন্ধ। মা যদি গোবর ঘেঁটে এসেও কাঁদতে থাকা শিশুকে কোলে তুলে নেয়, সেই শিশু মায়ের গায়ের গন্ধ পেয়ে চুপ করে যায়।

সবথেকে সুস্বাদু খাবার হল ক্ষুধার্ত মানুষের হাতে ধরে থাকা খাদ্যবস্তু। খিদের জ্বালায় মানুষ শুকনো রুটিকেও বেহেস্তের দান ভাবে।

সৎ মানুষের বিছানা হল দুনিয়ার সবথেকে নরম বিছানা। অসৎ মানুষের বিছানা দামী হতে পারে, কিন্তু তার ঘুমিয়ে শান্তি নেই।'

ঘোড়া এসে যেতেই মেয়েটি দ্রুত তাতে চড়ে বসল।

বাদশা চমকে গেছেন। 'অ্যাই, মেয়ে! যাচ্ছ কোথায়? আমার শেষ প্রশ্নের জবাব সঠিক দিলে তবেই তুমি মুক্তি পাবে। সবথেকে সুন্দর দেশ কোনটা?'

'যে দেশের মানুষ আজাদ, যেখানে কেউ গো-লা-ম হয়ে থাকে না, এবং যেখানকার শাসক অ-ত্যা-চা-রী আর অ-শি-ক্ষি-ত নয়।'

বাদশা স্তম্ভিত হয়ে রইলেন। যে সমঝদার, সে আজাদ

12/10/2024
•⎯͢⎯⃝   °°তুমি ফুল হয়ে থেকে যেও°°আমি যত্ন করে রেখে দিব প্রিয়°°ইনশাআল্লাহ                   •⎯͢⎯⃝ -  °°°⎯͢⎯⃝ -
03/10/2024

•⎯͢⎯⃝ °°তুমি ফুল হয়ে থেকে যেও°°আমি যত্ন করে রেখে দিব প্রিয়°°ইনশাআল্লাহ

•⎯͢⎯⃝ - °°°⎯͢⎯⃝ -

∼ ❝আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা  মুহাম্মাদ❞{ﷺ} 🥀🖤
15/03/2024

∼ ❝আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ❞{ﷺ} 🥀🖤

Address

Bangladesh Dhaka Narayanganj Araihazar Pachrukhi
Narayanganj
1206

Alerts

Be the first to know and let us send you an email when Mia Mohammed Sajib Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mia Mohammed Sajib Hasan:

Share