চুনাভূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন

চুনাভূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন সমাজসেবামূলক একটি প্রতিষ্ঠান।

আলহামদুলিল্লাহ চুনাভূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ সফল ভাবে সম্পন্ন হয়েছে। এলাকার ও দূরদূ...
20/06/2026

আলহামদুলিল্লাহ চুনাভূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ সফল ভাবে সম্পন্ন হয়েছে। এলাকার ও দূরদূরান্ত থেকে আগত অনেক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন
পরিচালনায়: চাষাড়া ইসলামিয়া চক্ষু হাসপাতাল

আসসালামুয়ালাইকুম 💎সুখবর  💎সুখবর  💎সুখবর #চুনাভুড়াওয়েলফেয়ারএসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু👁️ চিকিৎসা সেবা প্রদা...
18/06/2026

আসসালামুয়ালাইকুম
💎সুখবর 💎সুখবর 💎সুখবর
#চুনাভুড়াওয়েলফেয়ারএসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু👁️ চিকিৎসা সেবা প্রদান করা হবে।
#স্থান: চুনাভুড়া ওয়েল ফেয়ার এসোসিয়েশনের কার্যালয়,চুনাভূড়া মসজিদ সংলগ্ন।
#সময়: ২০ জুন শনিবার সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত।

#কলাগাছিয়াইউনিয়ন ও #বন্দরথানার সর্বস্তরের জনগণ এর জন্য।

শোক সংবাদ⛔⛔⛔⛔⛔দক্ষিণ ঘারমোড়া (চুনাভুড়া) নিবাসী বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও চুনাভূড়া ওয়েলফেয়ার এস...
21/03/2026

শোক সংবাদ
⛔⛔⛔⛔⛔
দক্ষিণ ঘারমোড়া (চুনাভুড়া) নিবাসী বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও চুনাভূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সুযোগ্য সাবেক সভাপতি জনাব জসীম উদ্দিন সাহেব আজ ২১ মার্চ ২০২৬ তারিখে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় চুনাভূড়া জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Congratulations 🎉 Bangladesh team
20/09/2025

Congratulations 🎉 Bangladesh team

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সম্পূর্ণ সরকারি খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি চলছে।
10/09/2025

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সম্পূর্ণ সরকারি খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি চলছে।

08/09/2025

চন্দ্র ও সূর্যগ্রহণ হলো আল্লাহ তাআলার নির্ধারিত একটি প্রক্রিয়া। চাঁদ যখন পরিভ্রমণ অবস্থায় কিছুক্ষণের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো দর্শকের কাছে কিছু সময়ের জন্য সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়।

এটাই সূর্যগ্রহণ (Solar eclipse) বা কুসুফ। আর পৃথিবী যখন তার পরিভ্রমণ অবস্থায় চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখনই পৃথিবীপৃষ্ঠ থেকে চাঁদ কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যায়।

এটাই চন্দ্রগ্রহণ (Lunar eclipse) বা খুসুফ।

চন্দ্র বা সূর্যগ্রহণকে আল্লাহ তাআলার কুদরত হিসেবে অভিহিত করে অন্য হদিসে নবীজি (সা.) সাহাবিদের চন্দ্র বা সূর্যগ্রহণের সময় নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, কোনো লোকের মৃত্যুর কারণে কখনো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না। তবে তা আল্লাহ তাআলার নিদর্শনগুলোর দুটি।
তোমরা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হতে দেখলে নামাজে দাঁড়িয়ে যাবে। (সহিহ বুখারি : ৯৮৪)

সূর্য ও চন্দ্রগ্রহণ আল্লাহর অন্যতম নিদর্শন। এ দুই গ্রহণ সংঘটিত হওয়ার সময় দুই রাকাত নামাজ আদায় করা রাসুল (সা.)-এর সুন্নত। দশম হিজরিতে সূর্যগ্রহণ হলে নবী (সা.) সাহাবিদের সমবেত করে দুই রাকাত নামাজ আদায় করেন।

সূর্য ও চন্দ্রগ্রহণের সময় তিনি মুসলমানদের নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন। আল্লাহর দরবারে দোয়া করতে বলেছেন। গ্রহণকে ঘিরে প্রচলিত কুসংস্কারকে পাশ কাটিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়ার নির্দেশনা দিয়েছেন।

চন্দ্রগ্রহণের নামাজ আদায়ের নিয়ম—চন্দ্রগ্রহণ চলাকালে দুই রাকাত নামাজ আদায় করা সুন্নত। ইসলামের পরিভাষায় এটিকে ‘সালাতুল খুসুফ’ বলা হয়। এ নামাজ একাকী আদায় করাই সুন্নত। সূর্যগ্রহণের নামাজ জামাতে আদায় করার নিয়ম থাকলেও চন্দ্রগ্রহণের ক্ষেত্রে তা সুন্নত নয়। কারণ, নফলের ক্ষেত্রে জামাতে নামাজ আদায় করার বিষয়টি প্রমাণ না হলে জামাত ছাড়া আদায় করাই নিয়ম। তাই চন্দ্রগ্রহণের সময় নামাজ আদায়ের জন্য মসজিদে সমবেত হওয়ার প্রয়োজন নেই।

যারা চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করবেন, তারা নিজ নিজ বাসায় ফজরের নামাজের মতোই দুই রাকাত নফল নামাজ আদায় করবেন।

ইচ্ছা করলে চার রাকাত বা এর চেয়ে বেশিও পড়া যাবে, তবে প্রত্যেক দুই বা চার রাকাত পরপর সালাম ফেরাতে হবে।

অন্যান্য নফল নামাজের মতো এ নামাজেও আজান-একামত নেই।

নামাজ শেষে চন্দ্রগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত জিকির, দোয়া ও মোনাজাতে মশগুল থাকবে।

MRT-2 প্রকল্পের (মেট্রোরেল) সঙ্গে নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবিতে আমরা যে লড়াই শুরু করেছি, সে লড়াই ক্রমেই শক্তিশালী হচ্ছে...
07/09/2025

MRT-2 প্রকল্পের (মেট্রোরেল) সঙ্গে নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবিতে আমরা যে লড়াই শুরু করেছি, সে লড়াই ক্রমেই শক্তিশালী হচ্ছে। নারায়ণগঞ্জের শিক্ষার্থী, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী থেকে শুরু করে সর্বোপরি নারায়ণগঞ্জবাসীর মধ্যে যে ঐক্য তৈরি হচ্ছে, তা আশা-জাগানিয়া। এই ঐক্য আরও সুদৃঢ় হোক।

মনে রাখবেন, নাগরিকদের ঐক্যই নারায়ণগঞ্জের শক্তি।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
26/08/2025

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ-এর নিয়োগ বিজ্ঞপ্তি।
25/08/2025

জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ-এর নিয়োগ বিজ্ঞপ্তি।

24/08/2025

Address

Village: Chunavura, Post Office: Madanganj, Upazila: Bandar, District: Narayanganj
Narayanganj
1414

Website

Alerts

Be the first to know and let us send you an email when চুনাভূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share