25/09/2025
🌸✨ আনন্দ ভ্রমণ ✨🌸
আজকের দিনটা আমাদের জন্য বিশেষ। এসময়ের বাতিঘরের সেবা-প্রিয় স্বেচ্ছাসেবকরা সবসময় মানুষের পাশে থেকেছেন, সেবা আর ভালোবাসা বিলিয়ে গেছেন। তাঁদের এই নিরলস অবদানকে স্মরণ করে আমরা সবাই মিলে যাচ্ছি একসাথে আনন্দ ভ্রমণে।
গন্তব্য: সীতাকুণ্ড, চট্টগ্রাম 🌿
এ ভ্রমণ শুধু বিনোদন নয়, বরং একে অপরকে কাছ থেকে জানার, আনন্দ ভাগাভাগি করার এবং নতুন উদ্যমে সামনের দিনগুলোর সেবামূলক কাজে আরও অনুপ্রাণিত হওয়ার সুযোগ।
বাতিঘরের প্রতিটি স্বেচ্ছাসেবকই আমাদের শক্তি। আর আজকের এই মিলনমেলা আমাদের বন্ধনকে আরও দৃঢ় করবে ইনশাআল্লাহ।
চলুন, সবাই মিলে আনন্দে-হাসিতে ভরে তুলি এই ভ্রমণকে স্মরণীয় করে রাখি! 🌺