Raktim Blood Donors Community

Raktim Blood Donors Community Raktim Blood Donors Community promotes voluntary blood donation and provides various social services.

আঁধারের অপশক্তিকে পরাভূত করে অব্যাহত থাকুক বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা। 🇧🇩
04/08/2026

আঁধারের অপশক্তিকে পরাভূত করে অব্যাহত থাকুক বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা। 🇧🇩

আজ ৩রা জুলাই ২০২৬, রক্তিম ব্লাড ডোনারস কমিউনিটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। এ আনন্দক্ষণে কাছের, দূরের সবার প্রতি রইল হার্দি...
03/07/2026

আজ ৩রা জুলাই ২০২৬, রক্তিম ব্লাড ডোনারস কমিউনিটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। এ আনন্দক্ষণে কাছের, দূরের সবার প্রতি রইল হার্দিক শুভেচ্ছা।

এক ঝঞ্ঝা-বিক্ষুব্ধ মহামারীকালে পথচলা শুরু করা রক্তিম আজ প্রায় ৩ হাজার সদস্যের এক বিস্তীর্ণ পরিবার। অগ্রযাত্রার পুরোটা সময় আমরা স্বেচ্ছা রক্তদানের প্রসারে নিরলসভাবে কাজ করে গেছি। শত ব্যস্ততা সত্ত্বেও আমাদের সহযোদ্ধারা রক্তদান করেছে ২২০৩ বার, গড়ে প্রতিদিন যা এক ব্যাগেরও বেশি।

রক্তিম পরিবারের সেবাধর্মী কার্যক্রমের আরেক অবিচ্ছেদ্য অংশ ঈদ উপহার প্রদান। ঈদের অনাবিল আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বরাবরই সচেষ্ট ছিলাম আমরা।

স্বেচ্ছা রক্তদান ও ঈদ উপহারের পাশাপাশি আমাদের সামাজিক কর্মসূচি বিস্তৃত হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বন্যার্তদের সাহায্য প্রেরণ, দুস্থদের জন্য খাদ্য সংস্থান এবং অনাথ শিশুদের মাঝে শিক্ষা ও ক্রীড়াসামগ্রী বিতরণের মতো নানামুখী ধারায়।

স্বেচ্ছাসেবী-শুভানুধ্যায়ীদের অবারিত অংশগ্রহণ এবং অকৃপণ আশীর্বাদ আমাদের এ অদম্য অভিযাত্রাকে করেছে বেগবান। নিশ্চয়ই অতীতের মতো রক্তিম ব্লাড ডোনারস কমিউনিটির আগামীও আপনাদের অব্যাহত সমর্থনধন্য হবে। 💖

পবিত্র আশুরার অম্লান চেতনা রইবে চির জাগরুক।
26/06/2026

পবিত্র আশুরার অম্লান চেতনা রইবে চির জাগরুক।

অকুণ্ঠ সমর্থন এবং অনিঃশেষ ভালোবাসায় রক্তিম পরিবারকে সিক্ত করা স্বেচ্ছাসেবী ও শুভানুধ্যায়ীদের এ আনন্দক্ষণে আন্তরিক কৃতজ্ঞ...
24/06/2026

অকুণ্ঠ সমর্থন এবং অনিঃশেষ ভালোবাসায় রক্তিম পরিবারকে সিক্ত করা স্বেচ্ছাসেবী ও শুভানুধ্যায়ীদের এ আনন্দক্ষণে আন্তরিক কৃতজ্ঞতা। 2️⃣2️⃣0️⃣0️⃣

স্বেচ্ছাসেবীদের অগণন ক্ষুদ্র পদক্ষেপেই রক্তিম পরিবার এগিয়ে যাবে বহুদূর। 2️⃣1️⃣9️⃣9️⃣
01/06/2026

স্বেচ্ছাসেবীদের অগণন ক্ষুদ্র পদক্ষেপেই রক্তিম পরিবার এগিয়ে যাবে বহুদূর। 2️⃣1️⃣9️⃣9️⃣

রক্তিম পরিবারের সবাইকে পবিত্র ঈদুল আযহার হার্দিক শুভেচ্ছা। ত্যাগের মহিমায় ভাস্বর হোক আমাদের প্রতিটি দিন। 🌙
27/05/2026

রক্তিম পরিবারের সবাইকে পবিত্র ঈদুল আযহার হার্দিক শুভেচ্ছা। ত্যাগের মহিমায় ভাস্বর হোক আমাদের প্রতিটি দিন। 🌙

স্বেচ্ছাসেবী-শুভানুধ্যায়ীদের অব্যাহত সমর্থন রক্তিম পরিবারকে কেবল কৃতজ্ঞতাপাশেই আবদ্ধ করেছে। 2️⃣1️⃣9️⃣4️⃣
02/05/2026

স্বেচ্ছাসেবী-শুভানুধ্যায়ীদের অব্যাহত সমর্থন রক্তিম পরিবারকে কেবল কৃতজ্ঞতাপাশেই আবদ্ধ করেছে। 2️⃣1️⃣9️⃣4️⃣

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raktim Blood Donors Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Raktim Blood Donors Community:

Shortcuts

Share