15/02/2026
১৫ ফেব্রয়ারি ২০২৬
মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার বিদায়ী শুভেচ্ছা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে বিদায়ী শুভেচ্ছা জ্ঞাপন করেন। ১৫ ফেব্রুয়ারি বেলা ০৩:২০ ঘটিকায় উপদেষ্টা মহোদয় ফায়ার সার্ভিসের সদর দপ্তরে পৌঁছালে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি তাঁকে স্বাগত জানান। এ সময় ফায়ার সার্ভিসের পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি; পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি মহোদয়সহ অন্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর মাননীয় উপদেষ্টাকে একদল চৌকস অগ্নিসেনা সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করেন। অভিবাদন গ্রহণ শেষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপদেষ্টা মহোদয় কুশল বিনিময় করেন। এরপর তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। সবশেষ ফায়ার সার্ভিসের মহাপরিচালক মহোদয় মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন।