11/07/2026
What is Rotaract? রোটারেক্ট কি?
Rotaract
রোটারেক্টঃ সেবার মাধ্যমে বন্ধুত্ব (Fellowship Through Service)
ভুমিকাঃ
রোটারেক্ট হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন যা ১৮ থেকে ৩০ বছর বয়সী ( বর্তমানে বয়স সীমা নেই) তরুণ-তরুণীদের মাধ্যমে পরিচালিত এবং রোটারি ইন্টারন্যাশনাল এর সহযোগী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীরা এই সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারে। এটা সাধারণত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয়।
রোটারেক্টের_নামকরণঃ
রোটারি ইন্টারন্যাশনাল ১৯৬৬ সালে আমেরিকার টেক্সাসের হোস্টন ইউনিভার্সিটির এক দল ছাত্রকে দায়িত্ব দেয় একটি আন্তর্জাতিক যুব সংগঠনের নাম ও কর্ম পদ্ধতি প্রণয়নের জন্য। উক্ত কমিটি Rotaract শব্দটি সংগঠনের নাম হিসেবে গ্রহণ করে যা Rotary in Action এর সংক্ষিপ্তরূপ। এরপর নর্থ ক্যারোলিনার ১৯৬৮ সালে রোটারেক্ট এর কার্যক্রম শুরু হয় । মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনায়িস অংগরাজ্যের এভানস্টোনে এর সদর দপ্তর অবস্থিত।
রোটারেক্টের_উদ্দেশ্য ঃ
রোটারেক্ট এর উদ্দেশ্য হচ্ছে নিজ ব্যাক্তিত্ব বিকাশে তরুণ-তরুণীদের মধ্যে জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা, তাদের জনগোষ্ঠীর বাস্তব ও সামাজিক চাহিদার প্রতি মনোযোগী হওয়া এবং বন্ধুত্ব ও সেবার সাংগঠনিক কাঠামোর মাধ্যমে সমগ্র বিশ্বের সকল মানুষের উন্নততর সম্পর্ক গড়ে তোলা।
রোটারেক্ট ক্লাবের সদস্য হওয়ার নিয়মঃ
সদস্যপদ লাভের যোগ্য হওয়ার জন্য, সম্ভাব্য সদস্যদের ১৮ থেকে ৩০ বছর বয়স হতে হবে, নিজ বিশ্ববিদ্যালয় অথবা নিকটস্থ যেকোনো রোটারেক্ট ক্লাবের তিনটি নিয়মিত মিটিংয়ে উপস্থিত হয়ে রোটারেক্ট এর জন্য প্রতিশ্রুতবদ্ধ হতে হবে। এরপর ক্লাব কর্তৃক অনুমোদিত হওয়ার পর সম্ভাব্য সদস্যরা রোটারেক্ট ক্লাবে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে রোটারেক্টর হিসেবে পরিচিত হবে।
রোটারেক্টক্লাবেরযাত্রাঃ
একটি রোটারেক্ট ক্লাবের যাত্রা শুরু হয় রোটারি ক্লাবের সহযোগিতার মাধ্যমে। উদ্যোমী তরুন-তরুণীরা যখন একতাবদ্ধ হয়ে সমাজ ও দেশের জন্য কিছু করতে এগিয়ে আসে, তখন তাদের পরিকল্পনাকে বাস্তবরূপ দিতে পাশে থাকে রোটারি। ১৯৬৮ সালে ১৩ই মার্চ ‘রোটারেক্ট ক্লাব অব নর্থ চার্লোট ,নর্থ ক্যারোলিনা, যুক্তরাষ্ট্র’ নামে প্রথম রোটারেক্ট ক্লাবের যাত্রা শুরুর মাধ্যমে রোটারেক্টের যাত্রা শুরু হয়। নতুন ক্লাব করতে চাইলে তরুনরা একতাবদ্ধ হয়ে কোন একটি রোটারি ক্লাবের নিকট স্পন্সরিং এর আবেদন করতে হবে। পরবর্তীতে উক্ত রোটারি ক্লাব তাদের মিটিংয়ে ক্লাবের সকলের সিদ্ধান্ত মোতাবেক ক্লাবের অনুমোদন দেয়। ক্লাবের সদস্য সংগ্রহ ও যাবতীয় কাগজপত্র তৈরি করে রোটারি ইন্টারন্যাশনালে সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয়।
চার্টার_সার্টিফিকেটঃ
রোটারি ইন্টারন্যাশনাল হতে ক্লাবের চার্টার সার্টিফিকেট পাওয়ার পরই মূলত আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় একটি রোটারি ক্লাবের।
রোটারিইন্টারন্যাশনালেরসাথেযুক্ত হওয়াঃ
রোটারি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে ভিজিট করে My Rotary কে Club Administration পেজে ক্লাব ও ক্লাবের সকলের ডাটা ইনপুট করে ক্লাবের প্রেসিডেন্টকে রিপোর্টিং করতে হবে, অবশ্যই ৩০শে জুনের পূর্বে। বর্তমানে কোনো ক্লাব টানা ২ বছর রোটারি ইন্টারন্যাশনালে রিপোর্টিং না করলে ক্লাব টারমিনেটড হয়ে যাবে।
সফলরোটারেক্ট ক্লাবঃ
একটি শক্তিশালী ভিত্তি আপনার ক্লাব সফল হওয়া এবং উন্নতিতে সাহায্য করবে। স্বচ্ছ সাংবিধানিক দলিল,পরিষ্কার নেতৃত্ব ভূমিকা, সংগঠিত ক্লাব মিটিং এবং উদ্যোমী সদস্য সম্মেলন আপনার ক্লাবের সাফল্য নিশ্চিত করে রোটারি ইন্টারন্যাশনাল কর্তৃক প্রদত্ত ক্লাব সংবিধান এবং বিধি সকল ক্লাবকে মেনে চলতে হবে। Rotaract Statement Of Policy, Standard Rotaract Clun Constitution, Standard Rotaract Club Bylaws প্রত্যেক ক্লাবকে ক্লাব মিটিংয়ে পাশ করিয়ে নিতে হবে। কোনো ক্লাব চাইলে Standard Club Bylaws এ কিছু সংযোজন করতে পারে তবে Rotaract Club Constitution কিংবা Rotary Code Of Policies এর সাথে সাংঘর্ষিক কোনো কিছু গ্রহণযোগ্য হবেনা। সকল রোটারেক্ট ক্লাব রোটারি ইন্টারন্যাশনাল কর্তৃক প্রদত্ত Standard Constitution, Policy যাবতীয় নিয়মকানুন পালনে বদ্ধপরিকর।
রোটারেক্টেরদায়িত্বও_কর্তব্যঃ
একজন রোটারেক্টর হিসেবে শুধু পদ বা পদবী অনুসারে দায়িত্ব পালন নিয়ে ভুল ধারণা আছে। মূলত রোটারেক্ট সময়ানুবর্তিতা, শৃংখলাবোধ, প্রফেশনালিজম এর মাধ্যমে সদস্যদের দক্ষতা উন্নয়নে কাজ করতে জোর দেয়। একজন রোটারেক্টর হিসেবে আপনি প্রথম রোটারেক্ট আন্দোলনের সৈনিক, দ্বিতীয়ত আপনি রোটারেক্ট ক্লাবের সদস্য তারপর আপনাকে প্রদত্ত পদ আপনার পরিচয়। ক্লাবে আপনি প্রথমে একজন মেম্বার সেক্ষেত্রে ক্লাবের সকল দায়িত্ব আপনার উপর আছেই। শুধুমাত্র নেতৃত্ব চর্চা করা হয় বলে ক্লাবে এক একজন কে এক একটি দায়িত্ব দেয়া হয়। তাই মনে রাখবেন কাজের কোনো গন্ডি নাই। যেকোনো সময় যেকোনো কাজের জন্যে প্রস্তুত থাকতে হবে।
একজনরোটারেক্টর হিসেবেদায়িত্বও_কর্তব্যঃ
১। আপনার নামের পূর্বে রোটারেক্টর যুক্ত করে পরিচয় করা।
২। রোটারি ও রোটারেক্ট আন্দোলনের ইতিহাস এবং সমসাময়িক বিষয়ে অধ্যয়ন করা।
৩। সকল রোটারেক্টর, রোটারিয়ান ও রোটারির সাথে সংশ্লিষ্ট সকলকে সম্মান প্রদান করে।
৪। তরুণতরুণীদের রোটারেক্ট আন্দোলনে যুক্ত হতে অনুপ্রাণিত করা।
রোটারেক্টক্লাবের সদস্যহিসেবে দায়িত্বও কর্তব্যঃ
মিটিং শুরুর পূর্বে কে ভেন্যু ঠিক করেছে তার দিকে না চেয়ে নিজ দায়িত্বে কাজ করা এবং সবাইকে যুক্ত করা।
মিটিং বা প্রজেক্ট চলাকালীন নিজে অগ্রগামী হওয়া।
সর্বোপরি নিজের বিবেক বুদ্ধি কাজে লাগানো।
১২। Maintain Proper Register, Files and Documents – প্রত্যেক সদস্য ক্লাবের জন্য আলাদা রেজিস্টার (রেজিস্টার হিসেবে ডায়েরি বা খাতা) তারিখ অনুসারে ব্যাবহার করতে হবে। প্রজেক্ট ও কাজের জন্য ফাইল মেইনটেইন করতে হবে। এক কথায় সকল ডকুমেন্টশন যথাযথভাবে করতে হবে এবং চাহিবা মাত্র উপস্থাপনে বাধ্য থাকিবে।
১৩। Brainstorming- ক্লাব ভিত্তি তৈরি ও পরিচালনা যথাযথভাবে করার লক্ষে সবাই সম্মিলিতভাবে আলোচনার মাধ্যমে ভাল আইডিয়া দিতে হবে।
১৪। Rotaract, Rotary Relation (Local and International Level)- রোটারেক্ট একটি আন্তর্জাতিক সংগঠন, রোটারেক্ট ক্লাবের সদস্যদের আন্তর্জাতিক ও দেশীয় রোটারেক্টরদের মধ্যে সম্পর্ক উন্নয়নে সব সময়।এগিয়ে আসতে হবে। সদস্যরা তাদের এই সম্পর্ক উন্নয়নের জন্য নানা প্রজেক্ট হাতে নেয়ার মাধ্যমে ক্লাবকে আন্তর্জাতিক পর্যায়ে ও ডিস্ট্রিক্ট পর্যায়ে পরিচিতি বাড়াতে হবে।
১৫। Communication Skill- অফলাইন ও অনলাইনে সদস্যদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে হবে। রোটারিয়ান, আন্তর্জাতিক রোটারেক্টর, বাংলাদেশের রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ ও ৩২৮২ এর রোটারেক্টর, ডিস্ট্রিক্ট লিডার ও ইন্টারেক্টরদের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে এবং ক্লাবের প্রোগ্রামের দাওয়াত দিতে হবে।
১৬। Quality Of Work- যে কাজটি করবেন তা অবশ্যই যেন সকলের কাছে গ্রহণযোগ্য হয় সে বিষয়ে নজর রাখবেন।
১৭। Team Work- সম্মিলিতভাবে ক্লাব ও ক্লাবের সদস্যদের উন্নয়নে কাজ করতে হবে।
১৮। Time Management – সবচেয়ে গুরুত্বপূর্ণ। উপরোক্ত কাজগুলো এবং আরো অনেক কাজের বাহিরেও আপনাকে দেওয়া হতে পারে তা সময়মত সম্পন্ন করা। মিটিংয়ে সময়মত উপস্থিত, সময়মত রেসপন্স, যথাসময়ে কাজ ও রিপোর্ট জমা ইত্যাদির ব্যাপারে একটু বেশি সচেতন থাকা।
১৯। Email Correspondence- মিটিংয়ে অনুপস্থিতির জন্য, কোনো অভিযোগ বা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়াদি, রিপোর্ট সাবমিশন ইত্যাদির জন্য অবশ্যই ক্লাব ইমেইল করেসপন্ডিংএ জোর দেওয়া হলে নিজের দক্ষতার উন্নয়ন হয়।
রোটারেক্ট্র বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক যুব সংগঠন। ৫১ বছরের এই সংগঠনটির গঠনতন্ত্র ও বিধি আন্তর্জাতিক স্বীকৃত। মূলত Rotaract Statement Of Policy, Standard Rotaract Club Constitution, Standard Rotaract Club Bylaws হলো রোটারেক্ট ক্লাবের ভিত্তি।