15/09/2024
আস্সালামুআলাইকুম,
আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সম্প্রতি আমরা “জালকুড়ি ফাউন্ডেইশানের” পক্ষ থেকে আমরা ২০২৩ সালের মে মাস হতে একটি “কর্জে হাসানাহ প্রজেক্ট” চালু করেছি যেটা সুদমুক্ত ঋন নিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ। বর্তমানে আমরা সমগ্র মুসলিমজাতি এই জঘন্য পাপে লিপ্ত যেটাকে আল্লাহ সুব’হানা ওয়া তাআলা তুলনা করেছেন তার সাথে যুদ্ধ করার ন্যায় জঘন্য কাজের সাথে। আমরা জালকুড়িবাসীও এর বাহিরে নই, বরং আমাদের সমাজের অর্থনীতি সুদের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত। সমাজের প্রতিটা মানুষের রন্দ্রেরন্দ্রে এই জঘন্য পাপ ছড়িয়ে গেছে। জালকুড়িতে এমন কোন বসতবাড়ি নেই, যে বাড়িতে এই নিকিৃষ্ঠ জিনিস (সুদ) পৌছায় নাই। তাই এই বিহৎ সমস্যার (সুদবিত্তিক অর্থনীতি) বিরুদ্ধে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস “কর্জে হাসানাহ প্রজেক্ট” যা এই ধংসের কিনারায় পৌছানো সমাজের মুসলিমজনগোস্টিকে সুদমুক্ত অর্থনীতির স্বাদ আসাদন করাতে পারে এবং আখিরাতের কঠিন শাস্তিথেকে বাচতে সাহায্য করতে পারে।
কর্জে হাসানাহ গ্রহনের শর্তসমূহ এবং নীতিমালাঃ
১। সুদমুক্ত ঋনগ্রহনের (কর্জে হাসানাহ) আবেদনকারীকে জালকুড়ি ৯নং ওয়ার্ডের স্থানীয়/অস্থানীয়(ভাড়াটিয়া) অধিবাসী হতে হবে। জালকুড়ির বাহিরের কেউ আবেদন করলে ফাউন্ডেইশান সেই আবেদন বাতিল বলে গন্য করবে।
২। সুদমুক্ত ঋনগ্রহনের (কর্জে হাসানাহ) আবেদনকারীর বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক। আবেদনকারী যেকোন শ্রেনী পেশার (সরকারি/বেসরকারি চাকরিজীবি, ছোট/বড় ব্যবসায়ী এবং দিনমজুর শ্রমিক) এবং ধর্মের (ইসলাম, বৌদ্ধ, খ্রীস্টান, ইহুদী, হিন্দু এবং ইত্যাদি) হতে পারবে।
৩। সুদমুক্ত ঋণগ্রহনের (কর্জে হাসানাহ) জন্য অবশ্যই যুক্তিসংগত এবং সুনির্দিষ্ট কারন ফাউন্ডেইশানকে দেখাতে হবে। যদি ফাউন্ডেইশান যাচাই করে দেখে, ঋণগ্রহনে ইচ্ছুক ব্যক্তির কারনগুলো যুক্তিহীন এবং অস্পষ্ট তাহলে ফাউন্ডেইশান উক্ত ব্যক্তির আবেদন বাতিল করে দিবে এবং তাকে সুদমু্ক্ত ঋণ প্রদান করবে না।
৪। ঋনগ্রহীতার জন্য একজন জামিনদার আবশ্যক যখন সে ঋনগ্রহনের (কর্জে হাসানাহ) জন্য আবেদন করবে। ঋনগ্রহীতার জামিনদার তার বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, সন্তান এবং কাছের বন্ধু যেকেউ হতে পারবে। জামিনদারের বয়স ২৫ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।
৫। ঋনগ্রহন (কর্জে হাসানাহ) আবেদনকারী যদি অস্থানীয় (ভাড়াটিয়া) হয় তাহলে তার ভাড়া বাসার বিদুৎবিলের ফটোকপি/অরিজিনাল কপি জমা দিতে হবে।
৬। ঋনগ্রহনের (কর্জে হাসানাহ) জন্য আবেদনকারীকে অবশ্যই তার প্রয়োজনীয় সকল ডকুমেন্টসের (NID Card, Birth Certificate, Passport, 2 Copy PP Size Photograph, SSC/HSC Certificate, Bachelor Certificate, Trade License) ফটোকপি এবং যেকোন একটি অরিজিনাল কপি ফাউন্ডেইশানকে জমা দিতে হবে। ডকুমেন্টস জমা দেওয়া ছাড়া কোন প্রকার ঋনগ্রহনের (কর্জে হাসানাহ) আবেদন গ্রহনযোগ্য না।
৭। ঋনগ্রহীতার জামিনদারের সকল প্রয়োজনীয়তথ্য কর্জে হাসানাহ আবেদন ফর্মে উল্লেখ্য করতে হবে এবং জামিনদারের কিছু ডকুমেন্টসের (NID Card, 1 Copy PP Size Photograph, SSC/HSC Certificate, Bachelor Certificate, Trade Licence) ফটোকপি কপি জমা দিতে হবে। জামিনদারের তথ্য এবং ডকুমেন্টস ছাড়া ঋনগ্রহীতার আবেদন বাতিল বলে গন্য হবে।
৮। সুদমুক্ত ঋনগ্রহন (কর্জে হাসানাহ) আবেদনকারী আবেদনপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেওয়ার পর ১০০/১৫০৳ টাকা মুল্যের স্ট্যাম্প করে ফাউন্ডেইশানের কাছ থেকে তার আবেদনকৃত টাকা সুদমুক্তভাবে ঋন নিবে। স্ট্যাম্প ব্যতিত আবেদনকারী ঋনগ্রহন করতে পারবে না।
৯। ১০ হাজার টাকার কমে এবং ১লাখ টাকার বেশী কোনো ব্যক্তি সুদমুক্ত ঋন (কর্জে হাসানাহ) নিতে পারবে না এবং ঋনগ্রহীতা ছাত্র/ছাত্রী হলে ২০ হাজার টাকার বেশী ঋন নিতে পারবে না।
১০। ঋনগ্রহীতাকে দশ হাজার টাকার জন্য ৩ মাস, ২০ হাজার টাকার জন্য ৫ মাস, ৫০ হাজার টাকার জন্য ৮ মাস এবং ১ লক্ষ টাকার জন্য ১২ মাস সময় দেওয়া হবে ঋন পরিশোধ করার জন্য। ঋনগ্রহীতাকে সপ্তাহিক কিংবা মাসিক কিস্তিতে বীনাসুদে ঋন পরিশোধ করতে হবে।
১১। ঋনগ্রহীতা ঋন নেওয়ার পর ইচ্ছাকৃত কোনো নীতিমালা ভঙ্গ করলে, ইচ্ছাকৃত ঋন পরিশোধ করতে বিলম্ব করলে বা টাকা আত্তসাৎ করার চেষ্টা করলে, ফাউন্ডেইশান আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য থাকবে এবং সেই ঋনগ্রহীতাকে আজীবন নিষিদ্ধ করা হবে।
১২। ঋনগ্রহীতা যদি ঋন পরিশোধে ব্যর্থ হয় বা অপরাগতা প্রকাশ করে তাহলে ঋনগ্রহীতার জামিনদারকে সেই ঋনকৃত টাকা পরিশোধ করতে হবে। অন্যথায়, ফাউনিডেইশান তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিবে এবং দুইজনকেই অবান্চিত ঘোষনা করা হবে।
১৩। যদি সুদমুক্ত ঋন (কর্জে হাসানাহ) আবেদনকারী ব্যাক্তি কর্জে হাসানাহ প্রজেক্টের অংশগ্রহনকারী সদস্য হয় তাহলে তার এই প্রজেক্টের অংশগ্রহনের বয়স ৬ মাস হতে হবে। অন্যথায়, তার আবেদন গ্রহনযোগ্য হবে না।
১৪। কোন সুদমুক্ত ঋন (কর্জে হাসানাহ) গ্রহনকারী ঋন পরিশোধ করার পর পূনরায় সুদমুক্ত ঋন( কর্জে হাসানাহ) নিতে চাইলে পরিশোধকৃত মাসের ২ মাস পর আবেদন করতে পারবে এবং পুর্বের পদ্ধতির ন্যায় আবেদন করতে হবে।
১৫। যদি জানা যায় যে, ঋনগ্রহীতা ঋনকৃত টাকা অন্যকোথাও/কারোকে সুদে ঋন দিয়েছে/দিবে তাহলে তাকে জরিমানা করা হবে ১০ হাজার টাকা এবং তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে।
কর্জে হাসানাহ প্রদানের শর্তসমূহ এবং নীতিমালাঃ
১। সুদমুক্ত ঋন (কর্জে হাসানাহ) প্রদানে জালকুড়ি ফাউন্ডেইশান ইহসান এবং ইখলাস বঝায় রেখে ঋনগ্রহীতাকে ঋন(কর্জে হাসানাহ) প্রদান করবে অন্যথায় প্রকৃত উদ্দেশ্য হাসিল হবে না।
২। জালকুড়ি ফাউন্ডেইশানের কতৃপক্ষ কোনো প্রকার সজনপ্রীতি দেখানো থেকে দুরে থাকবে। যে আবেদনকারী ব্যক্তি সুদমুক্ত ঋন (কর্জে হাসানাহ) গ্রহনে বেশী হকদার, ফাউন্ডেইশান তাকেই ঋনপ্রদান করবে যদিও আবেদনকারীর মধ্যে তাদের আত্তীয়সজন থাকে।
৩। ফাউন্ডেইশান কতৃপক্ষ আবেদন ফর্ম জমা নেওয়ার সময় কোনো হেলাফেলা করবে না। অবশ্যই অবশ্যই সকল ডকুমেন্ডস যাচাইকরে জমা নিবে। কোনো ডকুমেন্ডস ছাড়া ফাউন্ডেইশান কারো আবেদন ফর্ম জমা নিবে না এবং কর্জে হাসানাহ দিবেও না।
৪। ফাউন্ডেইশানের পরিচালনা কমিটির সভাপতি/সহ-সভাপতি, জেনারেল সেক্রেটারী এবং ক্যাশিআরের সিগন্যাচার ছাড়া ফাউন্ডেইশানের কতৃপক্ষ কোনো প্রকারের আবেদনপত্র অনুমতি এবং সুদমুক্ত ঋন প্রদান করতে পারবে না।