14/06/2025
🔴 ১৪ জুন – বিশ্ব রক্তদাতা দিবস 🔴
আজ সেই বিশেষ দিন, যেদিন আমরা শ্রদ্ধাভরে কৃতজ্ঞতা জানাই লাখো স্বেচ্ছাসেবী রক্তদাতাকে—যাঁদের নিঃস্বার্থ অবদানে বেঁচে যায় হাজারো প্রাণ।
👉 ২০২৫ সালের প্রতিপাদ্য:
"রক্ত দিই, আশা জাগাই: সবাই মিলে জীবন বাঁচাই"
এই প্রতিপাদ্যের মূলে আছে একটি গভীর বার্তা—রক্তের প্রতিটি ফোঁটায় জড়িয়ে আছে কারো জীবনের আশা, কারো ফিরে আসা প্রিয়জনের কাছে।
📊 বাংলাদেশে প্রতিবছর প্রায় ১০ লক্ষাধিক ব্যাগ রক্তের প্রয়োজন হয়, কিন্তু তার এক–তৃতীয়াংশই আসে স্বেচ্ছায় দানকৃত রক্ত থেকে। বাকিটা আসে পেশাদার দাতাদের কাছ থেকে কিংবা আত্মীয়স্বজন ও বন্ধুদের সহায়তায়। অথচ আমাদের দেশে ৫ কোটির বেশি তরুণ রয়েছে, যাদের মাত্র ১ শতাংশ যদি নিয়মিত রক্ত দান করেন—তাহলে বাংলাদেশ হতে পারে বিশ্বের অন্যতম নিরাপদ রক্ত সরবরাহকারী দেশ।
🩸 রক্তদান কেবল মানবিক দায়িত্ব নয়, এটি উপকারীও:
নতুন রক্তকণিকা তৈরি হয়
অস্থিমজ্জা সক্রিয় হয়
হৃদরোগের ঝুঁকি কমে
শরীর ও মন থাকে সতেজ
আত্মতৃপ্তি ও মানসিক প্রশান্তি বাড়ে
📌 তবে রক্তদান অবশ্যই নিরাপদ ও সচেতন প্রক্রিয়ায় হওয়া উচিত।
স্বীকৃত ব্লাড ব্যাংকে রক্ত দিলে WHO নির্দেশিত ৫টি স্ক্রিনিং টেস্ট (হেপাটাইটিস B ও C, সিফিলিস, ম্যালেরিয়া এবং এইচআইভি) নিশ্চিত করা হয়।
আমরা চাই, রক্তদান যেন সামাজিক অভ্যাস ও নৈতিক দায়িত্ব হিসেবে গড়ে ওঠে।
প্রতি চার মাসে একবার রক্ত দান—একটি সহজ কিন্তু মহৎ কাজ।
তরুণদের ছাত্রজীবন থেকেই এই অভ্যাস গড়ে তোলার জন্য দরকার সচেতনতা ও কার্যকর উদ্যোগ।
📣 কালিয়া উপজেলা ব্লাড ফাউন্ডেশন থেকে আমরা আহ্বান জানাই—
আসুন, এই বিশ্ব রক্তদাতা দিবসে আমরা সবাই একসঙ্গে একটি অঙ্গীকার করি।
পরিচিত তরুণদের উৎসাহিত করি রক্তদানে।
একজন ১৮ বছরের বেশি বয়সী তরুণ যেন গর্ব করে বলতে পারে—
"আমি একজন স্বেচ্ছা রক্তদাতা, আমি নিয়মিত রক্তদান করি।"
❤️ আজকের দিনে, আমরা কালিয়া উপজেলা ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে
সকল স্বেচ্ছা রক্তদাতাকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভ কামনা।
আপনাদের রক্তে প্রতিটি দিন, প্রতিটি প্রাণ জেগে উঠুক নতুন আশায়।
#রক্তদিইআশাজাগাই
#কালিয়াউপজেলাব্লাডফাউন্ডেশন
#স্বেচ্ছারক্তদান
#রক্তদানেরআভ্যাসগড়ে তুলুন
#জীবন_বাঁচান