30/09/2023
তরুণদেরকে জানতে চাই, তাদেরকে জানাতে চাই আগামীর বাংলাদেশের কথা। তাদেরকে সাথে নিয়েই গড়তে চাই আগামীর বাংলাদেশ।
তরুণদের ভাবনাগুলোকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে চায় বর্তমান সরকার। তরুণদের ভালো লাগা, মন্দ লাগা, দেশ ও সমাজ নিয়ে তাদের ভাবনা ও স্বপ্নগুলো নিয়ে ওয়েসিস ইয়ুথ এবং মুনশী মোয়াজ্জম হোসেন ফাউন্ডেশন লাইব্রেরী ‘স্মার্ট বাংলাদেশ ও তারুণ্যের ভাবনা’ অনুষ্ঠানের আয়োজন করে।
বর্তমানে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু হয়েছে এবং স্মার্ট বাংলাদেশের সুফলভোগী হবে এদেশের বর্তমান তরুণ সমাজ। স্মার্ট বাংলাদেশ মানে শিক্ষিত ও দক্ষতা সম্পন্ন জাতি। সে কারনে তরুণদের ভাবনাগুলোকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে চায় বর্তমান সরকার। তরুণদের ভালো লাগা, মন্দ লাগা, দেশ ও সমাজকে তাদের ভাবনাসহ স্মার্ট বালাদেশের স্বপ্নগুলো তুলে ধরতেই আয়োজন করা হয়েছে "স্মার্ট বাংলাদেশ ও তারুণ্যের ভাবনা"।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সমাজসেবক এবং রাজনীতিবিদ অংশগ্রহণ করেন।তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন।
জেলার তরুণ সমাজ বিশেষ করে স্কুল, কলেজ এর শিক্ষার্থী সহ ডিজিটাল উদ্যোক্তা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তাদের পরিকল্পনা এবং তাদের আকাঙ্ক্ষা প্রকাশ করে।
আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।