Cricketsia Youth Foundation

Directions Website

Cricketsia Youth Foundation We empower young leaders through sports, education and social action. REGISTRATION NO:
DYD/13139/NAOGAON-148

Our mission is to build a better future for our nation by promoting positive change, equality and climate justice. ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য

সংগঠনের মূল উদ্দেশ্যঃ
সমাজসেবা ও ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে যুব সমাজকে খারাপ দিক থেকে দূরে রেখে তাদের ভালো কাজে উৎসাহিত করা এবং মানবিক নেতৃত্বে প্রস্তুত করা।

১. ক্রীড়া কার্যক্রম
উদ্দেশ্য: ক্রিকেটের মাধ্যমে সামাজিক অবক্ষয় দূর করা। নতুন ক্রিকেটার তৈরিতে ভূমিকা রাখা এবং বিশেষ করে তৃণমূল ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় কাজ করা।
• ক্রিকেট একাডেমি পরিচালনা করা।
• বিভিন্ন জাতীয় দিবসে প্রীতি ম্যাচ এবং টূর্ণামেন্ট আয়োজন করা।
• সাপ্তাহিক ছুটির দিন এবং অন্যান্য সকল ছুটির দিনে সকল বয়সী মানুষের অংশগ্রহনে ’সুস্বাস্থের জন্য ক্রিকেট’ আয়োজন করা।
• বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট (U-12, U-16, U-22) পরিচালনা করা।
• খেলোয়াড়দের মধ্যে নৈতিকতা, নেতৃত্ব ও পেশাদারিত্ব তৈরি করা।
• মাদকবিরোধী বিভিন্ন টূর্ণামেন্ট আয়োজন করা।
• আন্তঃজেলা, আন্তঃউপজেলা, আন্তঃস্কুল, পৌরসভার পর্যায়ে বিভিন্ন টূর্নামেন্ট আয়োজন করা।

২. সমাজসেবা কর্মসূচি
উদ্দেশ্য: তরুণদের সহানুভূতিশীল ও দায়িত্বশীল করে গড়ে তোলা
• দরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানো (বস্ত্র/খাদ্য বিতরণ)
• রক্তদান কর্মসূচি
• ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
• শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরন বিতরণ ও সৃজনশীল প্রতিযোগিতা
• অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন।

৩. মাদক ও অপরাধবিরোধী ক্যাম্পেইন
উদ্দেশ্য: খারাপ দিক থেকে দূরে রাখা
• মাদকবিরোধী র্যা লি, ক্যাম্পেইন এবং বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা।
• স্কুল ও কলেজভিত্তিক সচেতনতামূলক আলোচনা সভা
• যুব সমাজের মাঝে প্রাক্তন আসক্তদের গল্প তুলে ধরা
৪. পরিবেশ সচেতনতা ও জনসচেতনতা কার্যক্রম
• বৃক্ষরোপণ কর্মসূচি
• পরিচ্ছন্নতা অভিযান
• Save Water / Save Nature ক্যাম্পেইন
• সচেতনতামূলক পোস্টার বিতরণ

৫. বিভিন্ন দিবসে অংশগ্রহন
বিভিন্ন জাতীয় ,আন্তর্জাতিক এবং গুরুত্বপূর্ণ দিবসগুলোতে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে অংশগ্রহন করা হবে এবং দিবসসমূহ উদযাপন করা হবে।

এছাড়া নিজ জেলা এবং দেশের প্রয়োজনে যেকোন স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহন করবে ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন।

অভিনন্দন ও শুভকামনাক্রিকেটসিয়া একাডেমির টেপ টেনিস টিমের নতুন নেতৃত্বকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🎯 নির্বাচক: আজ...
05/10/2026

অভিনন্দন ও শুভকামনা

ক্রিকেটসিয়া একাডেমির টেপ টেনিস টিমের নতুন নেতৃত্বকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

🎯 নির্বাচক: আজিজুল ইসলাম রিজভী
🧢 অধিনায়ক: সোহাগ গাজীউল
⚡ সহ-অধিনায়ক: সাব্বির হোসেন
⚡ সহ-অধিনায়ক: আতিকুর রহমান

নেতৃত্ব মানে শুধু মাঠে দল পরিচালনা নয়, এটি দায়িত্ব, শৃঙ্খলা, সততা ও দলীয় ঐক্যের অঙ্গীকার।

নতুন নেতৃত্বের হাত ধরে ক্রিকেটসিয়া একাডেমির টেপ টেনিস টিম আরও সংগঠিত, শক্তিশালী ও সাফল্যমণ্ডিত হোক, এই প্রত্যাশা।

আমরা খেলতে চাই। আপনাদের আমন্ত্রনের অপেক্ষা করছি
03/10/2026

আমরা খেলতে চাই। আপনাদের আমন্ত্রনের অপেক্ষা করছি

Cricketsia Youth Foundation is our second home, where we find the heartbeat of life. ❤️🏏Where cricket brings us together...
30/09/2026

Cricketsia Youth Foundation is our second home, where we find the heartbeat of life. ❤️🏏

Where cricket brings us together, friendship keeps us connected and dreams come alive.
Beyond Cricket, For Humanity.


প্রীতি ক্রিকেট ম্যাচ | FRIENDLY CRICKET MATCH 🏏ক্রিকেট শুধু প্রতিযোগিতা নয়—ক্রিকেট বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যেরও বন...
21/09/2026

প্রীতি ক্রিকেট ম্যাচ | FRIENDLY CRICKET MATCH 🏏

ক্রিকেট শুধু প্রতিযোগিতা নয়—ক্রিকেট বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যেরও বন্ধন। 💚

🔥 KABBO ELEVEN 🆚 CRICKETSIA ACADEMY 🔥

📅 তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৬
⏰ সময়: বিকাল ৩:৩০ মিনিট
📍 ভেন্যু: নওগাঁ এটিম মাঠ

বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হোক ক্রিকেটের মাধ্যমে।
Play for Friendship • Play for a Better Tomorrow 🏏❤️

🚨 শিশু নিরাপত্তায় গভীর উদ্বেগসাম্প্রতিক সময়ে শিশু নিখোঁজের ঘটনায় ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন গভীর উদ্বেগ প্রকাশ করছে।শিশু...
19/09/2026

🚨 শিশু নিরাপত্তায় গভীর উদ্বেগ

সাম্প্রতিক সময়ে শিশু নিখোঁজের ঘটনায় ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন গভীর উদ্বেগ প্রকাশ করছে।

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাগুলোর দ্রুত ও যথাযথ তদন্ত, নিখোঁজ শিশুদের উদ্ধারে কার্যকর পদক্ষেপ এবং জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর আহ্বান জানাচ্ছি।

একই সঙ্গে অভিভাবকসহ সর্বস্তরের মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। শিশুদের একা বাইরে যেতে না দেওয়া, তাদের চলাফেরা ও সঙ্গীদের বিষয়ে খোঁজ রাখা এবং কোনো সন্দেহজনক ঘটনা নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা আমাদের সবার দায়িত্ব।

একটি শিশুর নিরাপত্তা, আমাদের সবার দায়িত্ব।
🙏 সচেতন হোন, সতর্ক থাকুন, শিশুদের নিরাপদ রাখুন।

— ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন

Happy Birthday Champ. Keep rising.
18/09/2026

Happy Birthday Champ. Keep rising.


🔥 মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট — সেপ্টেম্বর ২০২৬ 🔥নেশাকে বাউন্ডারির বাইরে পাঠাই 🚫মাদক নয়—তারুণ্যের শক্তি হোক ক্রিকেট, ...
18/09/2026

🔥 মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট — সেপ্টেম্বর ২০২৬ 🔥

নেশাকে বাউন্ডারির বাইরে পাঠাই 🚫
মাদক নয়—তারুণ্যের শক্তি হোক ক্রিকেট, খেলাধুলা ও সুন্দর ভবিষ্যৎ।

💰 রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা (অফেরতযোগ্য)
🎟️ বকেয়ামুক্ত সদস্যদের জন্য: সম্পূর্ণ ফ্রি
📅 রেজিস্ট্রেশন: ১৮ সেপ্টেম্বর রাত ৯টা থেকে ২৪ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত
অংশগ্রহণ: শুধুমাত্র নিলাম প্রক্রিয়ার মাধ্যমে দলপ্রাপ্ত খেলোয়াড়দের জন্য।

চলুন, সবাই মিলে একটি মাদকমুক্ত, সুস্থ ও ক্রীড়ামুখী সমাজ গড়ে তুলি।

🚫 মাদককে না বলুন | 🏏 খেলাধুলার সঙ্গে থাকুন

আয়োজনে:
💚 ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন, নওগাঁ

#মাদকবিরোধীক্রিকেট #নেশাকেবাউন্ডারিরবাইরে

🏆🏏 অভিনন্দন ও শুভেচ্ছা 💚ক্রিকেটসিয়া মাদকবিরোধী মাসিক ক্রিকেট টুর্নামেন্টে টানা ২য় বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় প...
18/09/2026

🏆🏏 অভিনন্দন ও শুভেচ্ছা 💚

ক্রিকেটসিয়া মাদকবিরোধী মাসিক ক্রিকেট টুর্নামেন্টে টানা ২য় বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় পার-নওগাঁ ইয়ুথ ফোরাম টিমকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

এই অর্জন হোক আরও বড় সাফল্যের অনুপ্রেরণা।
খেলায় হোক সুস্থতা, তারুণ্যে হোক মানবতার জয়।

ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন
Beyond Cricket, For Humanity


Address

Par-Naogaon (Alupotti)
Naogaon
6500

Alerts

Be the first to know and let us send you an email when Cricketsia Youth Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share