Naogaon Youth Society

Directions

Naogaon  Youth  Society যুব শক্তির সমন্বয় 👫👬👫

সকলকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা ❣️
13/04/2026

সকলকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা ❣️

Pray for Milestone 🤲
21/07/2025

Pray for Milestone 🤲

শুভ নববর্ষ ১৪৩২। নতুন বছরে প্রতিটি প্রাণ ভরে উঠুক অনাবিল সুখে 🌸🌿
14/04/2025

শুভ নববর্ষ ১৪৩২।
নতুন বছরে প্রতিটি প্রাণ ভরে উঠুক অনাবিল সুখে 🌸🌿

26/12/2024

আত্মসংস্কার, আত্মনির্ভরশীলতা,
ঐক্য।

যুব সমাজের মুক্তির মূলমন্ত্র

15/12/2024

" পানি খেতে চাইছি, ডাবের ছোলায় করে প্রস্রাব দিত "

এই বীরাঙ্গনার জায়গায় নিজের মা কে একবার ভাবেন ...গা কেঁপে উঠবে

এই মানুষগুলোর এই কষ্টের বিনিময় আমরা আজ স্বাধীন ...ভাবা যায় ? বিনিময়ে এরা কি পেল ?

সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার প্রতি জানাই গভীর শ্রদ্ধা 🖤
14/12/2024

সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার প্রতি জানাই গভীর শ্রদ্ধা 🖤

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক নওগাঁর কৃতি সন্তান জাকারিয়া পিন্টু মৃত্যুবরণ করেছেন। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস ...
18/11/2024

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক নওগাঁর কৃতি সন্তান জাকারিয়া পিন্টু মৃত্যুবরণ করেছেন।
আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক।

15/10/2024

নওগাঁ ইয়ুথ সোসাইটি কী?

নওগাঁ ইয়ুথ সোসাইটি নওগাঁর তরুণ-তরুণীদের সমন্বয়ে গঠিত একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক, সেচ্ছাসেবামূলক সংগঠন।

নওগাঁ ইয়ুথ সোসাইটির উদ্দ্যেশ্য কী?

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও কর্মক্ষেত্রে নওগাঁর তরুণদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে তরুণদের সার্বিক উন্নয়নকে তরান্বিত করা এবং উদার মানবিক বোধসম্পন্ন একজন আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে সমাজে তাদের সুপ্রতিষ্ঠিত করা । তরুণদের সৃজনশীলতা, কর্ম উদ্দীপনা, উদ্দ্যোমী মনোভাবকে কাজে লাগিয়ে তাদের সুষ্ঠু নেতৃত্বের বিকাশ ঘটিয়ে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, সমতাভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলা।

নওগাঁ ইয়ুথ সোসাইটির লক্ষ্য কী কী?

তরুণদের মুক্ত জ্ঞানচর্চার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো।

তরুণদের নেতৃত্বের গুণাবলি, যোগাযোগ দক্ষতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করা। সেইসাথে ভবিষ্যৎ সমাজ তথা রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য নেতৃত্ব তৈরি করা।

শিল্প-সাহিত্য চর্চার মাধ্যমে তরুনদের চিন্তা-চেতনা, মননশীলতার বিকাশ ঘটিয়ে বুদ্ধিদীপ্ত জনবলের মাধ্যমে একটি বুদ্ধিবৃত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলা।

সুস্থ দেহ, সুন্দর মন শ্লোগানকে সামনে রেখেই ক্রীড়ার প্রসার ঘটিয়ে হিংসা-বিদ্বেষ, কপটতামুক্ত একটি উদার মানসিকতা সম্পন্ন সমাজ গড়ে তোলা।

সেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে সামাজিক উন্নয়নমূলক কাজে তরুনদের অংশগ্রহণ বৃদ্ধি করা।

তরুণদের সৃজনশীলতার সঠিক ব্যবহারের মাধ্যমে কর্মক্ষেত্র সৃষ্টি করে বেকার তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা।

একজন তরুন কেন নওগাঁ ইয়ুথ সোসাইটির সাথে যুক্ত হবে?

ব্যক্তিগত উন্নয়ন -

নেতৃত্বের গুণাবলি, কমিউনিকেশন স্কিল, সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করার সুযোগ পাবে। সংগঠনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজের যোগ্যতা ও আআত্মবিশ্বাস বাড়ানো সম্ভব।

শিক্ষা ও প্রশিক্ষণ -

বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার এবং প্রশিক্ষনের মাধ্যমে নতুন নতুন দক্ষতা অর্জনের সুযোগ থাকবে যা ভবিষ্যতের কর্মজীবনে সহায়ক হবে।

সমাজসেবার অভিজ্ঞতা -

সেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে। এতে সামাজিক দায়িত্বশীলতা, সহানুভূতি ও পারস্পারিক সহমর্মিতাবোধ গড়ে উঠবে।

নেটওয়ার্কিং তৈরি -

সংগঠনের মাধ্যমে বিভিন্ন পেশাদার, নেতা, সামাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ অন্যান্য তরুণদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাওয়া যাবে, যা ভবিষ্যতে কর্মক্ষেত্রে সহায়ক হতে পারে।

সৃজনশীলতার বিকাশ -

সাংস্কৃতিক বা সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের সুযোগ পাওয়া যাবে।

সমাজে ইতিবাচক ভূমিকা -

তরুনরা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অনদান রাখতে পারে এবং তাদের কাজের মাধ্যমে স্থানীয় সমস্যাগুলি সমাধানে ভূমিকা রাখতে পারবে।

ভবিষ্যত সমাজ পরিচালনা -

একজন তরুণ ব্যক্তিগত, সামাজিক এবং পেশাগত উন্নয়নের পাশাপাশি ভবিষ্যত সমাজ /রাষ্ট্র পরিচালনার জন্যেও নিজেকে একজন যোগ্য নেতৃত্ব হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে।

নওগাঁ ইয়ুথ সোসাইটির শ্লোগান -

" যুব শক্তির সমন্বয়ে,
এগিয়ে যাবো নির্ভয়ে "

আমাদের আন্দোলন -
আত্মসংস্কার আর আত্মনির্ভরশীলতার অর্জনের আন্দোলন।

Address

Masterpara
Naogaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naogaon Youth Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share