20/03/2026
আলহামদুলিল্লাহ,
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে “UNITY of 26” এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রায় ২০০ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর এই ক্ষুদ্র প্রচেষ্টায় অংশ নিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। ঈদের প্রকৃত সৌন্দর্য তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়।
সবার জন্য দোয়া রইল—আল্লাহ তাআলা আমাদের এই কার্যক্রম কবুল করুন এবং ভবিষ্যতেও এমন মানবিক কাজ করার তাওফিক দান করুন।
সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক 🌙