14/05/2026
বেনিফিটস ফর উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের ইলেক্ট্রিক্যাল প্রজেক্টের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে।
শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ ও একাগ্রতার সাথে প্রতিটি ধাপে অংশগ্রহণ করছে এবং কারিগরি কাজগুলো নিপুণভাবে আয়ত্ত করছে।
তরুণদের মাঝে নতুন কিছু শেখার এই প্রবল আগ্রহ প্রমাণ করে যে, সঠিক সুযোগ ও দিকনির্দেশনা পেলে তারা অনেক দূর এগিয়ে যেতে সক্ষম। দক্ষ কারিগর ও আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়ার এই যাত্রায় বেনিফিটস ফর উম্মাহ ফাউন্ডেশন সর্বদা বদ্ধপরিকর।