21/03/2026
কি দেখছেন! ভাবছেন- এমনিতেই একটা ঈদগা মাঠ?
শুনুন ভিন্ন গল্প:- এই মাঠে ২০১৫ সাল থেকেই ঈদের সালাতের ইমামতির দায়িত্ব পালন করে আসছি আল-হামদুলিল্লাহ।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার একদম সীমান্ত ঘেঁষা ইউনিয়ন- বলদিয়া ইউনিয়নের জীর্ণশীর্ণ একটি গ্রামে অবস্থিত এই মাঠ। নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে কিছু পাঞ্জাবি গাড়ির পেছনে করে নিয়ে রওনা দেই মাঠের দিকে। মাঠে উপস্থিত হয়েই দেখলাম কিছু লোকের শরীরে পুরাতন জামা- গায়ে জড়িয়েই ঈদগাহ মাঠে এসেছে কিছু মুসল্লী। পুরাতন কাপড় পরিহিত উপস্থিত লোকদের কাছে ডেকে প্রত্যেককেই নতুন পাঞ্জাবি হাতে ধরিয়ে দিয়ে বললাম: এগুলো পড়ুন এবং আমার সাথে নামাজে দাঁড়িয়ে যান। আল-হামদুলিল্লাহ তারা এগুলো পড়ল এবং আমার সাথে নামাজে দাঁড়িয়ে গেল রবের পায়ে সেজদা দেওয়ার উদ্দেশ্যে।
বাকিটা আল্লাহর কাছে বলতে চাই..................
ফিরদাউস হাসান কুড়িগ্রামী
লাব্বাইক কাফেলা কুড়িগ্রাম