Nageswari D.M. Academy scouts

Nageswari D.M. Academy scouts We are scouts,the messenger of Peace
(1)

30/09/2025

আজ রাত ১১:৩০ মিনিটে পূর্নমিলনী (সম্ভাব্য তারিখ ৩ অক্টোবর ) নিয়ে আলোচনা করা হবে। ডিএম একাডেমির সকল বর্তমান ও প্রাক্তন স্কাউটদের জন্য আলোচনা উন্মুক্ত। লিংক কমেন্ট বক্সে দেওয়া হবে।

12/08/2025

আমি মোঃ আশিক বিল্লাহ সাজিদ। সিংহ টিমের পেট্রোল লিডার হিসেবে সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আগামী ২০ আগস্ট ২০২৫ ইং দিনাজপুর থেকে স্কাউট কর্মকর্তারা আমাদের ডিএম একাডেমি তে পরিদর্শনের জন্য আসবেন। অতএব সকলকে এর জন্য প্রস্তুত হতে থাকা বলা হল এবং আমার টিমে সকলের কাছে আমার এটাই চাওয়া যে আগামী বৃহস্পতিবার দুপুর ১:৩০ এ গাব গাছের নিচে উপস্থিত হতে হবে। আদেশক্রমে টিম সিংহর পেট্রল লিডার। ধন্যবাদ সকলকে।

01/07/2025

"সাতান্ন শেষে আটান্নর পথে"
* * * * *
সাতান্ন শেষে আটান্নর পথে,
সময় চলেছে আপন রথে।
পেছনে তাকালে কত যে স্মৃতি,
হাসি-কান্নায় গাঁথা যাপনের গীতি।

চলার পথে ছিল রোদ-বৃষ্টি,
ছিলো ভালোবাসা, কখনো দৃষ্টি।
জীবনের খাতায় অক্ষরে অক্ষরে,
লেখা হয়েছে গল্প প্রহরে প্রহরে।

বয়স নয় শুধু সংখ্যার খেলা,
এ যে প্রজ্ঞার দীপ্ত আলোকমেলা।
চোখে আজও স্বপ্নের রেখা,
হৃদয়ে তবু আছে আশা-বেঁচে থাকা।

আটান্ন নয়—নতুন সূর্যোদয়,
জীবন গানে গাঁথা নতুন পরিচয়।
হাসুন আরও, বাঁচুন ভরে,
ভালোবাসার গল্প থাকুক ঘরে ঘরে।

শুভ হোক এই নতুন পথচলা,
আশীর্বাদ থাকুক সবার বলা।
আপনি তো আলো, দীপ্ত বাতিঘর,
যা জ্বালায় প্রাণে আশার পরপর।
- - - - - ***** &

It's time to do something good..বাবা নেই  মা আছেন ক্যান্সার আক্রান্ত সে আর বাঁচবে অল্প কিছুদিন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'ল...
04/06/2025

It's time to do something good..

বাবা নেই মা আছেন ক্যান্সার আক্রান্ত সে আর বাঁচবে অল্প কিছুদিন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা চাইলে তারপর আমার পকেটের মত শূন্যে মিলিয়ে যাবেন বোধহয় মা আমার।
তারপর আমার উপর এক আকাশ অভিমান
(পয়সার অভাবে তাঁর চিকিৎসা করতে পারিনি)
এ অভিমান নিয়ে চলে যাবেন আমার মা দূর অদূরে।

অনার্স প্রথমবর্ষ শেষ করতে পারিনি এখনো উপার্জন শব্দটার সাথে পরিচিতি হয়নি তবে শব্দটার আমার প্রতি দীর্ঘ অভিমান ক্রমশ অধরা।
হয়তো একটা সময় উপার্জন করবো ঠিকই তখন মা আর থাকবেন না তার ক্যান্সার গুরুতর পর্যায়ে পৌঁছে গেছে তিনি বাঁচবেন না আভাস দিয়েছেন ডাক্তার।

তবে আপনাদের প্রদান করা অর্থে মা আমার আরো কিছুটা দিন বাঁচার বুকভরা আশা নিয়ে আছেন কিন্তু আমার আর কিছুই করার নেই জায়গা-জমি যা ছিলো সবই শেষ এখন আপনারা কি পারবেন আমার মায়ের আরো কিছুদিন ভালোভাবে বেঁচে থাকার স্বপ্নটা পূরণ করতে!

-বন্ধু আরিফ,ব্যাচ ২১

Address

Nageswari
5660

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nageswari D.M. Academy scouts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nageswari D.M. Academy scouts:

Share