বন্ধু সেবা ফাউন্ডেশন

বন্ধু সেবা ফাউন্ডেশন বন্ধু সেবা ফাউন্ডেশন ভারড়া উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের "এস.এস.সি ২০১৮" ব্যাচের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি দাতব্য সংস্থা।

25/04/2026

অতি দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে নিয়ে জানাচ্ছি গতকাল আমাদের বন্ধু কর্ণ ঘোষ এর পিতা মহাদেব মামা মারা গেছেন😔 । আসলে কি বলে ওকে সান্ত্বনা জানাবো ভাষা খুজে পাচ্ছি না। এই দূরসময়ে আমাদের বন্ধু ও তার পরিবারের সবাইকে ধৈর্য শক্তি দান করুক 🤲🤲

আকস্মিক এই মৃত্যুতে আমরা "বন্ধু সেবা ফাউন্ডেশন" গভীর শোকাহত 😔

সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন...!ঈদ মোবারক 🌙❤ এই আনন্দময় দিনে আপনার ও আপনার পরিবারের জীবন সুখ...
20/03/2026

সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন...!ঈদ মোবারক 🌙❤

এই আনন্দময় দিনে আপনার ও আপনার পরিবারের জীবন সুখ, শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধিতে ভরে উঠুক...!মাসব্যাপী সিয়াম সাধনার পর এই উৎসব আপনার জীবনে অশেষ রহমত ও খুশি নিয়ে আসুক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম (আল্লাহ আমাদের ও আপনার নেক আমল কবুল করুন)..!আমীন

প্রিয় প্রবাসী ভাইয়েরা,দূর প্রবাসে থেকেও পরিবারের সুখের জন্য যে ত্যাগ তোমরা করছো, তা সত্যিই সম্মানের। এই ইদে তোমরা হয়তো আ...
19/03/2026

প্রিয় প্রবাসী ভাইয়েরা,

দূর প্রবাসে থেকেও পরিবারের সুখের জন্য যে ত্যাগ তোমরা করছো, তা সত্যিই সম্মানের। এই ইদে তোমরা হয়তো আপনজনদের কাছে নেই, কিন্তু তোমাদের ভালোবাসা আর কষ্ট সবার হৃদয়ে রয়েছে।
ইদ মোবারক! আল্লাহ তোমার সকল কষ্ট দূর করে দিক, তোমার জীবন ভরে উঠুক সুখ, শান্তি আর সফলতায়। আল্লাহ খুব শিগগিরই তোমাদের প্রিয়জনদের সাথে ইদের আনন্দ ভাগ করে নেওয়ার তৌফিক দান করুক।
ভালো থেকো,নিরাপদে থেকো।

ইদ মোবারক🌙❤️।

" আল্লাহ আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দিক"।
16/03/2026

" আল্লাহ আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দিক"।

  post about ifter materials.আস্সালামুআলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ,আপনারা হয়তো ইতিমধ্যে জানেন,আমাদের ফাউন্ডেশন থেকে সারা...
24/02/2026

post about ifter materials.

আস্সালামুআলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ,

আপনারা হয়তো ইতিমধ্যে জানেন,আমাদের ফাউন্ডেশন থেকে সারা বছর ছোট ছোট সহায়তার মাধ্যমে গরীব,দুঃস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করে।সবচেয়ে বড় উদ্যাগটি নেওয়া হয় প্রতিবছর রমজানে।

প্রতিবারের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের "বন্ধু সেবা ফাউন্ডেশন"–এর পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতবারের ৫০ হাজার + টাকায় ৯০ টি পরিবারের পাশে থাকতে পেরেছিল আমাদের বন্ধু সেবা ফাউন্ডেশন। এবার আপনাদের সহায়তায় তা বেড়ে দ্বিগুণ হয়েছে। আমাদের ফাউন্ডেশনটি এবার আপনাদের সহায়তায় ২০০ টি পরিবারের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় ইফতারসামগ্রী নিয়ে যখন আমরা তাদের দুয়ারে পৌঁছেছি, তখন তাদের মুখের হাসিই হয়েছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

আমাদের লোকসংখ্যা কম হওয়ায়,কাজে ব্যস্ত থাকায় সেভাবে আমরা সবকিছু ক্যাপচার করতে পারিনি।তাদের আত্নসম্মানের বিবেচনায় ক্যাপচারও করা হয়নি।ইনশাআল্লাহ সামনে বছরে আমরা ভলেন্টিয়ার নিয়োগের মাধ্যমে,তাদের অনুমতি নিয়ে আপনাদের যতটুকু প্রমাণ দেখানো যায়,তার চেষ্টা করবো।

মানবতার সেবাই আমাদের অঙ্গীকার।
একটি হাসি, একটি সহানুভূতির হাত—এগুলোই আমাদের কাজের অনুপ্রেরণা।
আমরা বিশ্বাস করি, সামান্য সহযোগিতাও কারো জীবনে বড় স্বস্তি নিয়ে আসতে পারে।রমজানের প্রকৃত শিক্ষা শুধু নিজে রোজা রাখা নয়, বরং অন্যের কষ্টকে অনুভব করা এবং সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো। হয়তো আমাদের এই প্রচেষ্টা খুবই ছোট, কিন্তু এই ছোট ছোট উদ্যোগই একদিন বড় পরিবর্তনের পথ তৈরি করবে, ইনশাআল্লাহ।

সর্বপরি বলতে চাই,এবারের ফান্ড কালেকশনে ১ লক্ষ ৪০ হাজার + টাকা সংগ্রহ আপনাদের পাশে পাওয়া ছাড়া সম্ভব ছিলো না। সবাই দোয়া করবেন সামনে বছর যেনো আমরা ৫০০ পরিবারের পাশে থাকতে পারি।

ধন্যবাদ জানাতে চাই যারা কঠোর পরিশ্রম করে এই উদ্যাগকে সফল করছে এবং অর্থ সহায়তা,পরামর্শ, মতামত এবং পেজে ফলো করে সর্বপরি আমাদের পাশে থেকে নানাভাবে সহায়তা করেছেন❤️।আশা করি এভাবে পাশে থাকবেন সবসময়❤️।

প্রিয় শুভাকাঙ্ক্ষী,আল্লাহর অশেষ মেহেরবানী এবং আপনাদের আন্তরিক দোয়া ও সহযোগিতায় আমাদের “ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি ২০২৬...
22/02/2026

প্রিয় শুভাকাঙ্ক্ষী,

আল্লাহর অশেষ মেহেরবানী এবং আপনাদের আন্তরিক দোয়া ও সহযোগিতায় আমাদের “ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি ২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে।

সংযুক্ত ছবিতে কর্মসূচির ব্যয়ের বিস্তারিত বিবরণ প্রদান করা হয়েছে। কোথাও কোনো অসংগতি বা ভুল পরিলক্ষিত হলে কিংবা আপনাদের কোনো মূল্যবান পরামর্শ থাকলে অনুগ্রহ করে আমাদের অবহিত করবেন। আপনাদের প্রতিটি পরামর্শ আমরা সম্মানের সাথে গ্রহণ করবো।

আমাদের পাশে থাকার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

ধন্যবাদান্তে,
বন্ধু সেবা ফাউন্ডেশন

19/02/2026

আলহামদুলিল্লাহ!
প্যকেট কার্যক্রম চলমান......

#রমজান
#মানবসেবা

18/02/2026

আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!

আমরা খুশির সাথে আপনাদের জানাতে চাই,
মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে এবং আপনাদের সাহায্যে ও দোয়ায় আমরা বন্ধু সেবা ফাউন্ডেশন ১লাখ+ টাকা উঠাতে সক্ষম হয়েছি। আমাদের সপ্নগুলোকে জাগিয়ে তুলতে সাহায্য করছেন আপনারা। হয়ত ২০ হাজার টাকায় থেমে যেতে পারত।
সবকিছুর জন্য শুকরিয়া আদায় করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের বিশ্বাস করে এত বড় একটা কাজের সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদের দেওয়া সকল আমানত আমরা যথার্থ মানুষের কাছে পৌছে দিবো, ইনশাআল্লাহ।

সবকিছু যাতে সুষ্ঠু ভাবে শেষ করতে পারি, সেজন্য দোয়া করবেন।

আসসালামু আলাইকুম।
রামাদান মোবারক 🌙✨

প্রাণের বন্ধু সেবা ফাউন্ডেশন ❤️
11/02/2026

প্রাণের বন্ধু সেবা ফাউন্ডেশন ❤️

প্রিয় শুভাকাঙ্ক্ষী 🤍,🤲 বন্ধু সেবা ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন। আমরা দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত ও অসহায় মান...
10/02/2026

প্রিয় শুভাকাঙ্ক্ষী 🤍,

🤲 বন্ধু সেবা ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন। আমরা দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি।

🍽️ ইতিপূর্বে আমরা প্রতি বছর নিয়মিতভাবে অসহায় পরিবারের মাঝে রমজানে ইফতার সামগ্রী এবং ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করে আসছি। এর পাশাপাশি সারা বছর সাধ্য অনুযায়ী—

• 🤝 অভাবগ্রস্ত পরিবারকে সহায়তা
• 🕌 ইয়াতিমখানা ও মাদ্রাসায় খাবার আয়োজন ও উপহার বিতরণ
• 🏥 অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তা
• ✈️⚰️ প্রবাসে দুর্ঘটনায় বা অসুস্থতায় মৃত্যুবরণকারী প্রবাসীদের মরদেহ দেশে আনার জন্য তাদের পরিবারকে বড় অঙ্কের আর্থিক সহায়তা

প্রদান করে আসছি—আলহামদুলিল্লাহ 🤲

🌙 প্রতিবারের ন্যায় আসন্ন পবিত্র রমজান মাসে আমরা আবারও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি।
এই মহৎ কাজে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য ❤️

🤲 আসুন, নিজ নিজ অবস্থান থেকে অর্থ, পরামর্শ ও শ্রমের মাধ্যমে আমাদের পাশে দাঁড়ান এবং এই মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করুন।

💳 সহযোগিতার জন্য আমাদের হিসাব নম্বর:
🏦 Bank Name: Eastern Bank PLC (EBL)
🏢 Branch Name: Tangail Branch
👤 Account Holder Name: Nasimul Haq Rakib
🔢 Account Number: 1651440008610
📱 Bkash Personal: +8801744299006

✨ আপনাদের সামান্য সহযোগিতাই হতে পারে কারও ইফতারের হাসি, কারও পরিবারের স্বস্তি।

🤍 বন্ধু সেবা ফাউন্ডেশন
মানবতার পাশে, মানুষের জন্য

Address

Bharrah Umesh Chandra High School
Nagarpur
1936

Telephone

+8801580640631

Website

Alerts

Be the first to know and let us send you an email when বন্ধু সেবা ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বন্ধু সেবা ফাউন্ডেশন:

Share