Dreams of Nabinagar

Dreams of Nabinagar লক্ষ্য সুশৃঙ্খল ও আদর্শ সমাজ গঠন।

23/03/2026

মানবতার গল্পগুলো কখনো পুরনো হয় না, বরং প্রতিবারই নতুন করে হৃদয় ছুঁয়ে যায়।
সুমন—একজন সংগ্রামী বাবা। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তার ছোট্ট সংসার। হঠাৎ করেই বড় ছেলেটির পা ভেঙে যায়। পরিবারের একমাত্র উপার্জন সীমিত, আর্থিক সংকট এতটাই গভীর ছিল যে প্রয়োজনীয় চিকিৎসা করানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। অসহায়ত্ব আর দুশ্চিন্তায় দিন কাটছিল তাদের।

ঠিক সেই সময় আশার আলো হয়ে পাশে দাঁড়ান তায়েফ সরকার। মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে তিনি শুধু একটি শিশুর চিকিৎসার ব্যবস্থা করেননি, বরং একটি পরিবারের মুখে ফিরিয়ে দিয়েছেন হাসি, স্বস্তি আর নতুন করে বাঁচার স্বপ্ন। যথাযথ চিকিৎসার মাধ্যমে আজ সেই ছেলেটি সুস্থ—আবার স্বাভাবিকভাবে হাঁটছে, খেলছে, জীবনকে উপভোগ করছে।

এই গল্প শুধু একজন মানুষের সাহায্যের নয়, এটি মানবতার জয়গান। সমাজে এখনো এমন মানুষ আছেন, যাদের সহানুভূতি আর ভালোবাসা অন্যের জীবনে আলো ছড়িয়ে দেয়।
সালাম সেই সকল হৃদয়বান মানুষদের, যারা নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ান—কারণ তাদের জন্যই পৃথিবীটা এখনো সুন্দর ❤️

20/03/2026

নবীনগর পদ্মাপাড়ের এই অসহায় পরিবারটি একসময় আর্থিক সংকটের কারণে তাদের সন্তানের সিজারের মতো জরুরি চিকিৎসাও করাতে পারছিল না। চারপাশে ছিল অনিশ্চয়তা, ভয় আর অসহায়ত্ব। ঠিক সেই সময়, এক বছর আগে, "হামিদুর রহমান তায়েফ সরকার " ছোট্ট ছেলে বাবুটার সিজারের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার সৌভাগ্য অর্জন করেন। আল্লাহর রহমতে আজ সে সুস্থ আছে—এটাই সবচেয়ে বড় শান্তি।

সময় চলে যায়, কিন্তু মানুষের পাশে থাকার দায়িত্ব শেষ হয়ে যায় না। সেই ভালোবাসা আর দায়িত্ববোধ থেকেই এবারের ঈদে তাদের পরিবারের সবার জন্য তায়েফ ভাই এর তরফ থেকে ঈদ উপহার। এটি হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু ভালোবাসা আর আন্তরিকতার জায়গা থেকে দেওয়া।

ঈদের আনন্দ তখনই সত্যিকারের আনন্দ হয়ে ওঠে, যখন তা সবার মাঝে ভাগ করে নেওয়া যায়। আসুন, আমরা যারা সামর্থ্যবান—আমাদের আশেপাশের অসহায় মানুষগুলোর দিকে একটু তাকাই, তাদের পাশে দাঁড়াই। কারণ আমাদের সামান্য সহায়তাই তাদের জীবনে এনে দিতে পারে ঈদের সত্যিকারের হাসি।

মানবতার হাত বাড়িয়ে দিন, ভালোবাসা ছড়িয়ে দিন।

08/12/2025

জীবন কখনো কখনো এমন কঠিন হয়ে দাঁড়ায় যে একজন মায়ের চোখের ভেতর জমে থাকা ভয় আর অসহায়ত্বও শব্দ হয়ে বের হয় না। মহিলাটি ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে ছিলেন। তিনটি ছোট ছোট কন্যা সন্তান—যাদের ভবিষ্যৎ নিয়ে তার মন প্রতিদিনই ভেঙে যায়। আয়ের কোনো উৎস নেই, আর অর্থ না থাকায় চিকিৎসার সুযোগও যেন দূরে সরে যাচ্ছিল।
সিজারের সময় ঘনিয়ে আসছিল, কিন্তু হাতে এক টাকাও নেই। লজ্জা, ভয় আর অনিশ্চয়তা মিলিয়ে তিনি শুধু একটাই কথা বলেছিলেন— আমি সিজার করাইতে পারতেছি না… বাচ্চা আর আমি কি বাঁচমু?
সেদিন তার চোখে আমি শুধু একজন মাকে দেখিনি, দেখেছিলাম তিনটি কোমল মেয়েশিশুর ভবিষ্যৎও। মানুষের জন্য মানুষ—এই মানবিক বিশ্বাস থেকেই আমি তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই।
অপারেশনের পর যখন তিনি প্রথমবার তার নবজাতককে বুকে নিলেন, সেই মুহূর্তের একটুখানি হাসি যেন সব কষ্ট ভাসিয়ে নিয়ে গেল। তিন কন্যার সেই মায়ের চোখে কৃতজ্ঞতার জল আর শান্তির হাসি আমাকে মনে করিয়ে দিল— সমাজে বড় কিছু করা মানেই লাখ টাকা নয়; কখনো সামান্য একটা সহযোগিতাই কারও পুরো পৃথিবী বদলে দিতে পারে।

আলহামদুলিল্লাহ মহিলার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে তিনটি ছোট কন্যাকে নিয়ে এক মা লড়ছিলেন ...
07/12/2025

আলহামদুলিল্লাহ
মহিলার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে তিনটি ছোট কন্যাকে নিয়ে এক মা লড়ছিলেন অভাবের সাথে। সংসারে নেই কোনো আয়ের উৎস—দিন চলে কষ্টে, আর চিকিৎসা যেন ছিল তার জন্য আরও দূরের স্বপ্ন। সিজারের সময় ঘনিয়ে এলেও হাতে এক টাকাও নেই। ভয় আর হতাশায় চোখ ভরা সেই মহিলা শুধু একটাই কথা বললেন— ‘টাকা নাই, সিজার করাইতে পারতেছি না…।’
সেই মুহূর্তে বুঝলাম, তার লড়াই শুধু নিজের জন্য নয়—তিনটি ছোট মেয়ে আর আসতে থাকা নতুন জীবনের জন্যও। মানবিকতার জায়গা থেকে পাশে দাঁড়ালাম। সিজারের প্রয়োজনীয় সব আর্থিক সহায়তা করলাম।
অপারেশন শেষে যখন মা ও নবজাতক সুস্থ অবস্থায় হাসল, মনে হলো— কখনো কখনো ছোট একটি সহযোগিতা কারও জীবন বদলে দিতে পারে। মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় শক্তি।

মেয়ে সন্তান হয়েছে মহিলার এটা নিয়ে চার কন্যা সন্তান।
(Admin post)

আগামীকাল বিকাল ৩ ঘটিকায় সকলেই আমন্ত্রিত নবীনগর সিটি Vs বাঞ্ছারামপুর স্থান: কনিকাড়া মাঠ প্রাঙ্গনে
03/11/2025

আগামীকাল বিকাল ৩ ঘটিকায় সকলেই আমন্ত্রিত
নবীনগর সিটি Vs বাঞ্ছারামপুর
স্থান: কনিকাড়া মাঠ প্রাঙ্গনে

আসসালামু আলাইকুম সকল খেলা প্রেমি ভাইদের জন্য বিশেষ ঘোষণা। ড্রীমস অব নবীনগর এর উদ্যোগে মিনি বার ফ্রীজ কাপ ফুটবল টূর্ণামেন...
26/10/2025

আসসালামু আলাইকুম
সকল খেলা প্রেমি ভাইদের জন্য বিশেষ ঘোষণা। ড্রীমস অব নবীনগর এর উদ্যোগে মিনি বার ফ্রীজ কাপ ফুটবল টূর্ণামেন্ট এর আয়োজন করা হচ্ছে। আপনারা যারা উক্ত খেলায় অংশ গ্রহণ করতে চান আয়োজক কমিটির সাথে যোগাযোগ করে ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

টূর্ণামেন্টে বিজয়ী দল পাবে একটি ১৪ সেফটি ফ্রীজ ও রানারআপ দলকে দেওয়া হবে একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন। এবং পুরো টূর্নামেন্ট জুড়ে খেলোয়াড়দের জন্য থাকবে বিশেষ পুরষ্কার এর ব্যবস্থা।

প্রতিটি ফরমের মূল্য ২০০০ টাকা।
প্রতিটি টীমে ৫ জন মূল খেলোয়াড় সাথে ২ জন অতিরিক্ত খেলোয়াড় সহ ৭ জন অংশ গ্রহণ করতে পারবে।
বিশেষ রেফারি দারা আন্তর্জাতিক নিয়মে খেলা পরিচালনা করা হবে।
তাই দেরি না করে এখনই আয়োজক কমিটির সাথে যোগাযোগ করে ফরম সংগ্রহ করে নিন।
ধন্যবাদ।

09/06/2025

Mehedi Hasan
Co-Founder of Dreams Of Nabinagar Batch-2018

09/06/2025

Hamidur Rahman Tayef Sarkar
Founder & Adviser of Dreams of Nabinagar

ধন্যবাদ নবীনগর উপজেলার দড়িশ্রীরামপুর উত্তর পাড়া ঐক্য যুব সংগঠন এর গুনীজন সংবর্ধনা ও বার্ষিক সভা উপলক্ষে আয়োজনে।
08/06/2025

ধন্যবাদ নবীনগর উপজেলার দড়িশ্রীরামপুর উত্তর পাড়া ঐক্য যুব সংগঠন এর গুনীজন সংবর্ধনা ও বার্ষিক সভা উপলক্ষে আয়োজনে।

ড্রীমস্ অব্ নবীনগর সব সময় সকল সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে ইনশাআল্লাহ সামনে ও থাকবে।এই কাজগুলো করার জ...
16/05/2025

ড্রীমস্ অব্ নবীনগর সব সময় সকল সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে ইনশাআল্লাহ সামনে ও থাকবে।
এই কাজগুলো করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয় না, কিন্তু এগুলোর মাধ্যমে অন্যের জীবনে অনেক বড় পরিবর্তন আনা সম্ভব। যাদের মন উদার এবং অন্যের কষ্টের প্রতি সহানুভূতিশীল, তারাই মূলত মানবিক কাজ করতে এগিয়ে আসে। সম্পদশালী ব্যক্তিরাও যদি মানবতাবোধ থেকে দূরে থাকেন, তবে তাদের অর্থ তেমন কোনো কাজে আসে না। তাই, আসুন আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর মন ও মানসিকতা গড়ে তুলি এবং সাধ্য অনুযায়ী অন্যের জন্য কিছু করি। দেখবেন, এতে নিজেদের মনও শান্তিতে ভরে উঠবে।

ছেলেটার নাম আশিক মা নেই বাবাও খুঁজ খবর নেয় না, ছোট বোন কে নিয়ে তাদের নানা বাড়িতে থাকে। ওর সাথে আগে কখনো পরিচয় ছিল না ও আমার খুঁজ করতেছিল ওর কিছু কথা বা সমস্যা শেয়ার করার জন্য। ছেলেটির মতো যাদের পায়ে সমস্যা রয়েছে, তাদের দৈনন্দিন জীবনযাত্রায় অনেক বাধার সম্মুখীন হতে হয়। হাঁটাচলা করতে অসুবিধা, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অন্যের সাহায্য প্রয়োজন হওয়া, কিংবা হুইলচেয়ারের উপর নির্ভরশীলতা তাদের স্বাধীনতাকে সীমিত করে দিতে পারে..

এই ছবিটি ও'ই তুলতে বলল যে আপনার কথা অনেক শুনেছি আপনাদের সংগঠনের কথাও শুনেছি। কখনও দেখিনি আপনাকে সামনাসামনি দেখার ইচ্ছে ছিল ইচ্ছেপুরন হয়েছে।
মানুষের প্রতি সহানুভূতি, অন্যের কষ্ট অনুভব করার ক্ষমতা এবং সাহায্য করার মানসিকতাই মানবতাকে মহিমান্বিত করে।
Admin post....

08/04/2025

নবীনগরের পরিবেশ এবং বিশেষ করে নদীর পাড়ের পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন রাখার জন্য টয়লেট স্থাপনের মতো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন ড্রীমস্ অব্ নবীনগর।

নদীর পাড়ে টয়লেটের ব্যবস্থা নেই, সেখানে খোলা জায়গায় মলত্যাগ একটি সাধারণ ঘটনা। এর ফলে নদীর জল দূষিত হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। টয়লেট স্থাপনের মাধ্যমে এই দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যত্রতত্র মলত্যাগের ফলে নদীর পাড়ের পরিবেশ নোংরা ও দুর্গন্ধময় হয়ে থাকে। টয়লেট স্থাপনের মাধ্যমে পরিবেশের এই দৃশ্য দূষণ রোধ করা যাবে এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে।
আপনাদের আহ্বানে সাড়া দিয়ে সকলে সম্মিলিতভাবে একটি সুন্দর নবীনগর গড়ে তোলার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তা সত্যিই আশাব্যঞ্জক। ইনশাআল্লাহ, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ সফল হবে এবং নবীনগরের পরিবেশের ইতিবাচক পরিবর্তন ঘটবে।
আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ নবীনগরের জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অন্যান্য সামাজিক সংগঠনকেও অনুপ্রাণিত করবে। আপনাদের পাশে থাকার জন্য আমরাও প্রস্তুত।
আসুন, সকলে মিলেমিশে একটি পরিচ্ছন্ন ও সুন্দর নবীনগর গড়ে তুলি।

আশা করি স্থানীয় জনগণ এবং প্রশাসন এই উদ্যোগকে সর্বাত্মকভাবে সমর্থন জানাবে এবং সকলে মিলে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নবীনগর গড়ে তুলতে সক্ষম হবে।

From the river to the sea 🇵🇸
07/04/2025

From the river to the sea 🇵🇸

Address

Nabinagar
3410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dreams of Nabinagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share