Relation To People, Nabiganj.

Relation To People, Nabiganj. Govt Registered and Joy Bangla Youth Award-2018 winner organization of Nabiganj Upozila which is run by young talents.

We're working restlessly for the unprivileged people all around Nabiganj and working hard for developing the community �

অসাধারণ আরেকটি দিনের সমাপ্তি ❤সংগঠনের জুনিয়র সদস্যদের উদ্যোগে আজ "দ্যা রিলেশন টু পিপল" সমাজকল্যান সংস্থার ৭ম বর্ষপূর্তি ...
27/01/2023

অসাধারণ আরেকটি দিনের সমাপ্তি ❤

সংগঠনের জুনিয়র সদস্যদের উদ্যোগে আজ "দ্যা রিলেশন টু পিপল" সমাজকল্যান সংস্থার ৭ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

সুবিধাবঞ্চিত পথ শিশুদের নতুন পোশাক উপহার দিয়ে,কেক কেটে এবং তাদের সাথে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অত্যন্ত দক্ষতা এবং নৈপুণ্যের সাথে সম্পূর্ন অনুষ্ঠান পরিচালনা করায় জুনিয়রদের অনেক অনেক ধন্যবাদ ❤

কনকনে শীতে "দ্যা রিলেশন টু পিপল" এর উষ্ণ ছোঁয়া ❤-------চলছে পৌষ মাস। দিনদিন বাড়ছে শীতের প্রকোপ। আর শীত মানেই দুঃস্থ ও অস...
24/12/2022

কনকনে শীতে "দ্যা রিলেশন টু পিপল" এর উষ্ণ ছোঁয়া ❤
-------
চলছে পৌষ মাস। দিনদিন বাড়ছে শীতের প্রকোপ। আর শীত মানেই দুঃস্থ ও অসহায় মানুষের অসহনীয় কষ্ট। যারা শীতের সময় হয়ে পড়ে আরো অসহায়। এসব শীতার্ত মানুষের শরীরে একটু উষ্ণতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা। প্রতি বছরের ধারাবাহিকতায় এবছর ও নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছি। তীব্র শীতে শীত নিবারক হিসেবে নবীগঞ্জে ৫০টি পরিবারের মধ্যে লেপ বিতরণ করেছি।
আজ বিকালে নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের সকল সদস্যের উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ করা হয়।

First❤️

প্রতি বছরের ন্যায় এই বছরও নবীগঞ্জ উপজেলার ১০০টি দরিদ্র পরিবারের মধ্যে শীত নিবারক লেপ বিতরণ করতে যাচ্ছি আমরা। এতে আপনার এ...
23/11/2022

প্রতি বছরের ন্যায় এই বছরও নবীগঞ্জ উপজেলার ১০০টি দরিদ্র পরিবারের মধ্যে শীত নিবারক লেপ বিতরণ করতে যাচ্ছি আমরা। এতে আপনার এবং আপনার পরিজনের সহোযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। আপনাদের একটু সহযোগিতায় পারে শীতার্তদের মুখে হাসি ফুটাতে❤️
সাহায্যে পাঠাতে যোগাযোগ করুনঃ
০১৭৫৩৩৮৮৯৮৮(বিকাশ পার্সোনাল)
০১৭৭২৫৯২৯১৬(বিকাশ পার্সোনাল)

আলহামদুলিল্লাহ"দ্যা রিলেশন টু" পিপল আজ নবীগঞ্জ উপজেলার মারকাযুস সুন্নাহ আল ইসলামিয়া,শাহজালাল জামে মসজিদ,মারকাজুল কোরআন ন...
30/07/2022

আলহামদুলিল্লাহ
"দ্যা রিলেশন টু" পিপল আজ নবীগঞ্জ উপজেলার মারকাযুস সুন্নাহ আল ইসলামিয়া,শাহজালাল জামে মসজিদ,মারকাজুল কোরআন নূরানী হাফিজিয়া ও নোয়াগাঁও জামে মসজিদে ফ্যান,ফিল্টার,জায়নামাজ,টুপি,প্রেয়ার স্টেন্ড,টিসু বিতরণের মধ্য দিয়ে আমরা আমাদের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন করেছি।এই মহৎ উদ্যোগে যারা আমাদের পাশে ছিলেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

22/07/2022

প্রিয় নবীগঞ্জবাসী
আপনাদের সংগঠন "দ্যা রিলেশন টু পিপল" নবীগঞ্জের প্রত্যন্ত এলাকায় যে সব মসজিদ গুলোতে ফ্যান একেবারেই নেই বা পর্যাপ্ত পরিমাণ ফ্যানের অভাব সে সব মসজিদ গুলোতে আমরা ফ্যান দেয়ার একটি কার্যক্রম হাতে নিয়েছি।আপনাদের জানাশোনা এমন মসজিদ থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন বা সেই মসজিদের ঠিকানা দিন আমরা সেইসব মসজিদ গুলোতে যাচাই বাচাই পূর্বক ফ্যান দেয়ার ব্যবস্থা করব।এছাড়াও আমরা সেইসব মসজিদ গুলোতে পানির ফিল্টার,প্রেয়ার স্টেন্ড,টিসু,টুপি দেয়ার ব্যবস্থা করব।
এই মহৎ কার্যক্রমে শরীক হতে আপনারা যারা সাহায্য পাঠাতে চান-
01753-388988(বিকাশ পার্সোনাল)
01703-707508(বিকাশ পার্সোনাল)

আলহামদুলিল্লাহ, সামাজিক সংগঠন "দ্যা রিলেশন টু পিপল" এর উদ্যোগে  ইদুল আযহা উপলক্ষে গরীব, অসহায়, দুস্থ ও বিশেষ করে বন্যা ক...
11/07/2022

আলহামদুলিল্লাহ,
সামাজিক সংগঠন "দ্যা রিলেশন টু পিপল" এর উদ্যোগে ইদুল আযহা উপলক্ষে গরীব, অসহায়, দুস্থ ও বিশেষ করে বন্যা কবলিত ১০০+ পরিবারের মধ্যে কোরবানির মাংস ও শুকনো খাবার বিতরণ করা হয়।আমাদের এই মহৎ কার্যক্রমে অনূদান প্রদানকারী সকল সহায়তাকারীর কাছে আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞ। আপনাদের ভালবাসা ও আন্তরিকতা এভাবে আমাদের পাশে থাকলে আমরা আশা করি এভাবে আরও হাজারো পরিবারকে আমরা সহায়তা পৌঁছে দিতে পারবো।

প্রতিবছরের ন্যায় এবারো নবীগঞ্জে দ্যা রিলেশন টু পিপল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১০০+ বন্যায় দূর্গত অসহায় গরীব দু:স্থ মান...
08/07/2022

প্রতিবছরের ন্যায় এবারো নবীগঞ্জে দ্যা রিলেশন টু পিপল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১০০+ বন্যায় দূর্গত অসহায় গরীব দু:স্থ মানুষদের মধ্যে ঈদ উল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ দ্বিগুণ করতে তাদের মধ্যে কিছু খাদ্যসামগ্রী বিতরণ করেছি আমরা। আজ বিকাল ৪ ঘটিকায় নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় বন্যার্তদের মুখে যদি একটু হাসি ফুটাতে পারে তাহলে আমরা আনন্দিত, আমাদের এই কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগীতা সবসময় কাম্য।
পরিশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।❤

আগামীকাল ঈদ-উল-আযহার প্রোগ্রামের জন্য খাদ্য প্যাকেটিং চলতেছে। 💝
07/07/2022

আগামীকাল ঈদ-উল-আযহার প্রোগ্রামের জন্য খাদ্য প্যাকেটিং চলতেছে। 💝

সম্মানিত সুধী, প্রতি বছরের মত এই বছর ও ঈদ-উল-আযহা উপলক্ষে নবীগঞ্জ উপজেলার এক শতাধিক দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ব...
05/07/2022

সম্মানিত সুধী,

প্রতি বছরের মত এই বছর ও ঈদ-উল-আযহা উপলক্ষে নবীগঞ্জ উপজেলার এক শতাধিক দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করতে যাচ্ছি আমরা, তবে এই ঈদে আমরা বন্যার্তদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই,নবীগঞ্জের এখনো অনেক এলাকা বন্যায় প্লাবিত,তাই বন্যার্তদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আপনাদের সবার একান্ত সাহায্য এবং সহযোগিতা কামনা করছি।

আপনার সামান্য সহযোগিতা পারে বন্যার্ত একটি অসহায় পরিবারের ঈদকে আনন্দময় করে তুলতে। সাহায্য পাঠাতে যোগাযোগ করুনঃ
০১৭৫৩-৩৮৮৯৮৮(বিকাশ পার্সোনাল)
০১৭০৩-৭০৭৫০৮(বিকাশ পার্সোনাল)

আলহামদুলিল্লাহ,"দ্যা রিলেশন টু পিপল " এর উদ্যোগে আজ নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ, গহরপুর, রতনপুর ও বেরী গ্রামের বন্যার্ত ৬০০...
25/06/2022

আলহামদুলিল্লাহ,
"দ্যা রিলেশন টু পিপল " এর উদ্যোগে আজ নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ, গহরপুর, রতনপুর ও বেরী গ্রামের বন্যার্ত ৬০০ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। মানুষের এহেন দুর্দশায় যারা আমাদের পাশে থেকে সবরকম সহযোগীতা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা যাতে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি সেজন্য সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।

নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান হাবিব চাচার ছেলে হাফিজুর রহমান রাহীমের চিকিৎসার জন্য "রিলে...
09/06/2022

নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান হাবিব চাচার ছেলে হাফিজুর রহমান রাহীমের চিকিৎসার জন্য "রিলেশন টু পিপল এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদানকালে । তার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া কামনা করি। মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করুন।

Address

Goni Shopping Complex (2nd Floor), Maddhya Bazar
Nabiganj
3370

Telephone

+8801748259029

Website

Alerts

Be the first to know and let us send you an email when Relation To People, Nabiganj. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Relation To People, Nabiganj.:

Share