Relief Foundation Dinarpur - RFD"

Relief Foundation Dinarpur - RFD" মানবতার সেবায় আমরা সর্বদা নিয়োজিত (RFD)

13/05/2024

আলহামদুলিল্লাহ, শিপন আহমেদের চিকিৎসা'র জন্য আমরা রিলিফ ফাউন্ডেশন দিনারপুর তার পাশে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো।
তার চিকিৎসা বাবদ বর্তমানে ৫০০০ টাকা'র মতো তার মায়ের কাছে হস্তান্তর করেছি। যখন যা প্রয়োজন আমরা তাকে দিবো, আমাদের কাছে শিপনের জন্য আরো চিকিৎসা বাবদ টাকা রয়েছে । চিকিৎসা টা দীর্ঘদিন থাকবে, যার কারণে আমরা এক সঙ্গে সব টাকা তাকে দেই নি। আমরা রিলিফ ফাউন্ডেশন দিনারপুর নিজ উদ্যোগে তার পরবর্তী যত খরচ বহন করা লাগে সাধ্যমতো বহন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
পাশাপাশি আরো সমাজ কর্মীরা ও শিপনের এই দুর্দিনে তার পাশে দাঁড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

একটি মানবিক সাহায্যের জন্য আবেদন।নাম: শিপন আহমেদ।গ্রাম: গজনাইপুর.গত কিছুদিন আগে CNG দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে সিলেট...
10/05/2024

একটি মানবিক সাহায্যের জন্য আবেদন।
নাম: শিপন আহমেদ।
গ্রাম: গজনাইপুর.
গত কিছুদিন আগে CNG দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি আছে। তার একটি পায়ের অবস্থা খুবই খারাপ। পরিবারের একমাত্র ছেলে সে, তার চিকিৎসা বাবদ খরচ পরিবারের পক্ষে বহন করা খুবই কষ্টকর। আমরা যে যেভাবেই পারি তার পাশে দাঁড়াই।
বিকাশ- 01825660694
01714868548 ( Shah Suhan Ahmed)

বি-দ্র: কেউ যদি ব্যাংকে টাকা পাঠাতে চান ইনবক্সে ম্যাসেজ দেওয়ার জন্য অনুরোধ রইলো।

02/12/2023

আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। মানুষ সামান্য বিপদ দেখলেই পেরেশান হয়ে যায়। এমনকি বিপদের তুলনায় উৎকণ্ঠা ও পেরেশানিতে বেশি অসুস্থ হয়ে পড়ে। এসব মুহূর্তে কী করণীয় তা-ও ভুলে যায়। অথচ বিপেদ দিশেহারা বা জ্ঞানহারা হওয়ার কোনো সুযোগ নেই।

কেননা মুমিন মুসলমানের সব বিপদ-আপদের নিরাপদ আশ্রয়স্থল হলো মহান আল্লাহর অফুরন্ত রহমত। তার অনুগ্রহেই মানুষ সব বিপদ থেকে মুক্তি পেয়ে থাকে। দুনিয়ার সব পেরেশানি কিংবা উৎকণ্ঠায় দিশেহারা না হয়ে মহান আল্লাহর উপর ভরসা করার বিকল্প নেই।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে যে কোনো ধরণের চিন্তা, উৎকণ্ঠা কিংবা পেরেশানি থেকে বেঁচে থাকতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার ছোট্ট দোয়ার নিয়মিত আমল করার কথা বলেছেন। হাদিসে এসেছে-

হজরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ‘যে ব্যক্তি (পেরেশানি ও উৎকণ্ঠায়) এ দোয়াটি সকাল-সন্ধ্যায় সাত বার পড়বে-

حَسْبِيَ اللَّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ : হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্‌কাল্‌তু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।

অর্থ : আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। তিনি ব্যতিত কোনো উপাস্য নেই। তারই ওপর আমি ভরসা করি। তিনিই মহা আরশের অধিপাতি।'

ওই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা দুনিয়া ও পরকালের সব পেরেশানি থেকে হেফাজত করবেন।' (আবু দাউদ)

এটি ছোট্ট একটি সহজ দোয়া। তবে সকাল ও সন্ধ্যায় ৭ বার নিয়মিত এ আমলটি মানুষকে সব চিন্তা থেকে মুক্তি দেবে বলে ঘোষণা দিয়েছেন প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তা-ও আবার শুধু দুনিয়াতেই নয় বরং পরকালের সব পেরেশানি-চিন্তা থেকেও মুক্ত থাকবে মুমিন।

এ দোয়াটি আর কিছুই নয়, মূলত এটি হলো- আল্লাহ তাআলাকে সর্বাবস্থায় নিজের জন্য যথেষ্ট মনে করা। যে ব্যক্তি আল্লাহ তাআলা নিজের জন্য যথেষ্ট মনে করে, তার জন্য দুনিয়া যেমন কোনো পেরেশানি বা উৎকণ্ঠা থাকবে না। তেমনি পরকালেও থাকবে কোনো বিপদ ও মুসিবত।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিপদ-আপদ, মহামারি-দুর্যোগসহ সব অবস্থায় তার উপর অগাধ আস্থা ও বিশ্বাস রাখার তাওফিক দান করুন। নিজের জন্য আল্লাহকেই আরও বেশি যথেষ্ট মনে করার তাওফিক দান করুন। ছোট্ট এ দোয়ার আমলটি বেশি বেশি করার মাধ্যমে নিজের সাহস ও শক্তিকে বাড়ানোর তাওফিক দান করুন। আমিন।

একটি মানবিক আবেদনমেয়েটির বয়স--৩ বছরগ্রাম-বনগাঁও নবীগঞ্জ--সিলেটমেয়েটির পারিবারিক অবস্তা অনেক দূর্বল।বাবা দিনমজুর। মেয়েটির...
05/10/2023

একটি মানবিক আবেদন
মেয়েটির বয়স--৩ বছর

গ্রাম-বনগাঁও নবীগঞ্জ--সিলেট

মেয়েটির পারিবারিক অবস্তা অনেক দূর্বল।বাবা দিনমজুর।

মেয়েটির বাবা দিন আনে দিন খায়।।

পরিবারের ভরনপোষণ করাটাই কষ্টসাধ্য,এমতাবস্তায় এই বাচ্চাটার গলায় বিশাল আকার ধারণ করেছে টিউমার।পরিবারের ক্ষমতা নেই মেয়েটির চিকিৎসা করানোর। বাবা-মা অসহায়ের মত সাহায্য চাচ্ছে সবার কাছে
আপনাদের সবার সাহায্য হয়ত মেয়েটা সুস্ত হয়ে যাবে। আপনাদের ছোট বোন বা বাচ্ছা হিসেবে সাহায্য করবেন।

আল্লাহ হয়ত এই সাহায্যর উসিলায় আপনাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করবে।।।

১০,২০,৫০,১০০,৫০০ টাকা।। যে যত পারেন সাহায্য করবেন।।।
অন্তত ১০ টাকা হলে ও এই অসহায় মেয়েটাকে সাহায্য করবেন।।।

তাদের বিকাস পারসনাল নাম্বার 01723973783

সাহায্য করতে না পারলে অন্তত ১ টা শেয়ার দিবেন প্লিজ🙏

চিকিৎসার অভাবে অন্ধ হয়ে যাচ্ছেন দিলদার মিয়া!পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষ যখন অসুস্থ হয়ে যান তখন পুরো পরিবার চোখে অন্ধ...
12/06/2023

চিকিৎসার অভাবে অন্ধ হয়ে যাচ্ছেন দিলদার মিয়া!

পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষ যখন অসুস্থ হয়ে যান তখন পুরো পরিবার চোখে অন্ধকার দেখা ছাড়া আর কোনো উপায় থাকেনা। আমাদের গ্রামের দিলদার মিয়ার পূর্ব থেকেই এক চোখ নষ্ট, শাবল লেগে নষ্ট হয়ে যায় এক চোখ। কিছুদিন আগে গ্যাস লাইট ব্লাস্ট হয়ে উনার সুস্থ চোখে লাগে। এখন এই চোখটিও উলটে গেছে প্রায়। চোখ থেকে অনবরত রক্ত পড়ছে। এতদিন সিলেটে চিকিৎসা চলমান থাকলেও এখন উন্নত চিকিৎসার জন্য সিলেট থেকে ঢাকা যাওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। কিন্তু ঢাকা গেলে তো চিকিৎসা বাবত অনেক টাকার দরকার। দরিদ্র ফ্যামিলির একমাত্র কর্মক্ষম ব্যাক্তি উনি। হাতে যা ছিলো তা দিয়ে ও ঋণ করেই এতদিন চিকিৎসা খরচ চালানোর চেষ্টা করেছেন। এখন অপারগ হয়ে সবার নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছেন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি উনার জন্য ফান্ড কালেকশন করার। এলাকার মানুষদের থেকে, প্রবাসিদের থেকে ফান্ড কালেকশনের জন্য আমরা কাজ করছি।

প্লিজ আপনারাও এগিয়ে আসুন। যে যত পারি, আমরা সবাই অল্প অল্প করে সাহায্য করলেও উনার জন্য অনেককিছু হবে। উনার সাহায্যে এগিয়ে আসুন প্লিজ।

সাহায্য পাঠাবেন যেভাবে :

বিকাশ পার্সোনাল
01799455606 (তোফাজ্জল)
01731024593 (মাহবুব আবেদীন মোহন)
01612273797 (শাহেল)

Alhamdulillah ❤️Moosteak Northampton এর পক্ষথেকে আমাদের রিলিফ ফাউন্ডেশন দিনারপুর এ কিছু অর্থ দেওয়া হয় নিম্ন আয়ের মানুষদে...
21/04/2023

Alhamdulillah ❤️
Moosteak Northampton এর পক্ষথেকে আমাদের রিলিফ ফাউন্ডেশন দিনারপুর এ কিছু অর্থ দেওয়া হয় নিম্ন আয়ের মানুষদের ঈদ উপহার বন্টন করে দেওয়ার জন্য।আলহামদুলিল্লাহ আমরা ২২ টি পরিবারে তা সমান ভাবে পোছে দিয়েছি।

দক্ষিণ কায়স্থগ্রাম মোহাম্মাদীয়া হাফিজিয়া মাদ্রাসার ২৫ জন শিক্ষার্থীদের ১ মাসব্যাপী ইফতারের ব্যবস্থার জন্য দেশ ও দেশের বা...
31/03/2023

দক্ষিণ কায়স্থগ্রাম মোহাম্মাদীয়া হাফিজিয়া মাদ্রাসার ২৫ জন শিক্ষার্থীদের ১ মাসব্যাপী ইফতারের ব্যবস্থার জন্য দেশ ও দেশের বাহিরের মানুষের আর্থিক সহযোগিতায় এবং Relief Foundation Dinarpur এর পক্ষ থেকে উক্ত মাদ্রাসার শিক্ষক তামিম আহমেদ এর হাতে প্রথম ধাপে (৩২০০ টাকা) এবং আজ ২য় ধাপে (৪৩৬০ টাকা) মোট = ৭৫৬০ টাকা তুলে দেওয়া হয়।

বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু ওয়ালাইকুম, আগামী ২৩ মার্চ পবিত্র রমজানুল মোবারক কে সামনে রেখে দক্ষিণ কায়স্থগ্রাম হা...
18/03/2023

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু ওয়ালাইকুম,

আগামী ২৩ মার্চ পবিত্র রমজানুল মোবারক কে সামনে রেখে দক্ষিণ কায়স্থগ্রাম হাফিজিয়া মাদ্রাসার ২৫ জন ছাত্রের রমজান ব্যাপী ইফতার এর ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা টাকা কালেশন করছি। আপনারা ও আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মাদ্রাসার ছাত্রদের রমজান ব্যাপী ইফতার করার সুযোগ করে দিন।

01712-893057 (Sabbir Chowdhury)

01304-283612 (Omi Chowdhury)

01729677251 (Tayem Chowdhury)

তায়েফ তিন্নি নাম এর একটি মেয়েকে আপনাদের সকলের সহযোগিতায় আমরা আমাদের Relief Foundation Dinarpur - RFD"  এর মাধ্যমে প্রায় ...
10/03/2023

তায়েফ তিন্নি নাম এর একটি মেয়েকে আপনাদের সকলের সহযোগিতায় আমরা আমাদের Relief Foundation Dinarpur - RFD" এর মাধ্যমে প্রায় ১ বছর আগে ৫০০০ টাকা দিয়েছিলাম। সে একটি জটিল রুগে আক্রান্ত। ঘুমের মধ্যে হঠাৎ করে তার মুখ দিয়ে রক্ত বের হয়।ডাক্তার তাকে ৫ মাসের মধ্যে ৩ টি ইঞ্জেকশন নিতে বলে যার একটি ইঞ্জেকশন এর দাম ২৫০০০ টাকা যা তার পক্ষে সম্ভব নয়। তার চিকিৎসা করানোর জন্য জায়গা জমিন বিক্রি করে সব শেষ।এভাবে শুধু ঔষধ খেতে থাকলে আজীবন খেতে হবে কিন্তু রুগ সারবে না।প্রায় ১ বছর আগে ডাক্তার তাকে ইঞ্জেকশন নিতে বলে।এখন তার অবস্থা খুবই খারাপ।তাই আপনাদের সহযোগিতা কামনা করছি।

আপনাদের যার বিকাশে যত আছে ১০/২০/৫০/১০০/৫০০ টাকা যে যত টাকা দিয়ে পারেন তাকে সাহায্য করুন। আমাদের বিকাশ নাম্বার নিচে দেওয়া আছে। আপনারা যদি সরাসরি তার সাথে কথা বলে তাকে সাহায্য করতে চান তাহলে আমাকে অথবা আমাদের পেইজে ম্যাসেজ দিন।

বিকাশ
01712893057 (সাব্বির চৌধুরী)
01304283612 (অমি চৌধুরী)
01729677251 (তায়েম চৌধুরী)

25/12/2022

বিসমিল্লাহির রাহমানির রাহিম

১১ নং গজনাইপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর বনগাঁও গ্রামের একজন অসহায় ও দারিদ্র লোকের ঘরের বেহাল অবস্থা দেখে রিলিফ ফাউন্ডেশন দিনারপুর এর পক্ষ থেকে ঘর বানানোর জন্য ২০ হাজার টাকার টিন ও নগদ ৫ হাজার টাকা দিয়ে সহযোগিতা করা হয়।

আগেঃ ভিডিওর প্রথমে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ঘরের কী বেহাল অবস্থা ছিল এবং সেই ঘরে তাদের থাকার মত কোনো অবস্তা ছিল না তাই আলাদা করে ছোট টিনের ছোট ঘর বানিয়ে এক পাশে গরু ও অন্য পাশে তাদের বসবাস করতে হত যা অত্যন্ত কষ্টদায়ক ছিল তাদের জন্য।

পরেঃ ভিডিওর ৩০ সেকেন্ড পরে আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে রিলিফ ফাউন্ডেশন দিনারপুর এর পক্ষ থেকে লোকটিকে ২০ হাজার টাকার টিন এবং নগদ ৫ হাজার টাকা দেওয়ার পরপরই উনি উনার বাড়ি বানানোর কাজ শুরু করেন এবং পুরো ঘর ভেঙে দিয়ে নতুন করে নতুন টিন, নতুন সবকিছু দিয়ে ঘর তৈরি করেন যা দেখে আমরা অত্যন্ত আনন্দিত এই ভেবে যে আমরা একটি পরিবারের থাকার মত ব্যবস্থা করে দিতে পেরেছি।

পরিশেষে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের সবটুকু দিয়ে গরীব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি তাদের সুখে - দুঃখেএ সাথী হতে পারি এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া।

সাফল্যের সাথে আমাদের প্রাণের সামাজিক সংগঠন (রিলিজ ফাউন্ডেশন দিনারপুর) এর কাজ সমূহঃ১/ সিলেট ও নবীগঞ্জে বন্যাকবলিত মানুষের...
25/12/2022

সাফল্যের সাথে আমাদের প্রাণের সামাজিক সংগঠন (রিলিজ ফাউন্ডেশন দিনারপুর) এর কাজ সমূহঃ

১/ সিলেট ও নবীগঞ্জে বন্যাকবলিত মানুষের মাঝে ৩ বারে প্রায় ৫০০ টি পরিবারকে শুকনো খাবার, পানি, চাল, ডাল, পেঁয়াজ, তেল, লবণ ও নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দেই আমরা রিলিফ ফাউন্ডেশন দিনারপুর এর সদস্যরা।

২/ গরীব, দুঃখী ও অসহায় মানুষের ঘর বানানোর জন্য টিন ও নগদ অর্থ সহ মোট ৩৭ হাজার টাকা দিয়ে ৩টি পরিবারকে রিলিফ ফাউন্ডেশন দিনারপুর এর পক্ষ থেকে সহযোগিতা করা হয়।

৩/ বিভিন্ন মসজিদ বানানোর কাজে রিলিফ ফাউন্ডেশন দিনারপুর এর পক্ষ থেকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করা হয়।

৪/ আলচার, গায়ে পানি উঠা, পিথে পাথর, মহিলাদের ডেলিভারি ও অনেকের বিভিন্ন রোগের অপারেশন সহ অনেক অসহায় মানুষকে রিলিফ ফাউন্ডেশন দিনারপুর এর পক্ষ থেকে নগদ টাকা দিয়ে সহযোগিতা করা হয়।

৫/ শিক্ষাক্ষেত্রে পড়ালেখা, বই, খাতা, কলম, স্কুল-মাদ্রাসার বেতন এবং অনেক শিক্ষার্থী টাকার জন্য পরীক্ষা না দিতে পারা শিক্ষার্থীদের রিলিফ ফাউন্ডেশন দিনারপুর এর পক্ষ থেকে নগদ টাকা দিয়ে পরীক্ষার সুযোগ করে দেওয়া হয়েছে।

আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের দোয়ারে দোয়ারে পৌঁছে যাচ্ছি আপনারা ও আপনাদের সামর্থ্য অনুযায়ী গরীব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন নিচের বিকাশ/নগদ নাম্বারে টাকা পাঠাতে পারেন।

Bkash number personal: 01712893057 (Sabbir Chowdhury)

Bkash number personal: 01304283612 (Saruar Chowdhury)

Nagad personal: 01714868548 (Shah Suhan Ahmed)

Address

Dhaka Sylhet Highway Dinarpur
Nabiganj
3370

Alerts

Be the first to know and let us send you an email when Relief Foundation Dinarpur - RFD" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Relief Foundation Dinarpur - RFD":

Share