Mubarak Foundation - مٶسسة مبارك

Mubarak Foundation - مٶسسة مبارك Welcome to the page of Mubarak Foundation.

সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা "ঈদ মোবারক" تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم
21/04/2023

সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা "ঈদ মোবারক"
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم

পবিত্র মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের প্রতিযোগিদের সাথে লড়াই করে ৩য় স্থান অর্জন করল ...
22/09/2022

পবিত্র মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের প্রতিযোগিদের সাথে লড়াই করে ৩য় স্থান অর্জন করল হাফিজ সালেহ আহমদ তাকরীম।

তালামীযে ইসলামিয়ার বিভাগীয় সদস্য সম্মেলনে তালিম তরবিয়ত পেশ করছেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় সাব কিবলাহ ফুলতলী।
03/09/2022

তালামীযে ইসলামিয়ার বিভাগীয় সদস্য সম্মেলনে তালিম তরবিয়ত পেশ করছেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় সাব কিবলাহ ফুলতলী।

30/07/2022

আসসালামু আলাইকুম।
সবাইকে আরবী নববর্ষের শুভেচ্ছা ১৪৪৪ হিজরী।

ভারতে প্রিয় নবীজি (সা.)-এর অবমাননার প্রতিবাদে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগরীর উদ্যোগে আয়োজিত ব...
08/06/2022

ভারতে প্রিয় নবীজি (সা.)-এর অবমাননার প্রতিবাদে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে উত্তাল সিলেট নগরী।

০৮.০৬.২০২২ ঈসায়ী
সিলেট মহানগর।

 #إلا_رســــــول_اللّٰه
07/06/2022

#إلا_رســــــول_اللّٰه




06/06/2022

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা এবং মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁর সহধর্মিণী আয়েশা (রা.) সম্পর্কে চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। মুসলমানের কাছে প্রিয়নবীর সম্মান নিজের জীবনের চেয়েও মূল্যবান।

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহর নবী সম্পর্কে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য মূর্খতা এবং তূলনামুলক ধর্মতত্ত্ব সম্পর্কে অজ্ঞতার প্রমাণ।

আরব বিশ্ব ইতোমধ্যে এর প্রতিবাদে ফুঁসে উঠেছে। ভারতীয় পণ্য বয়কটের মতো পদক্ষেপ গ্রহণ করেছেন তাঁরা। এটা প্রিয়নবীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।

দোষী ব্যক্তিদের শুধু দলীয় পদ স্থগিত নয়; বরং তাদেরকে যথাযথ শাস্তির আওতায় আনা এবং প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি।

 #বালাকোট_দিবস~রাইয়ান আহমদমুসলিম মিল্লাতের এক শোকাবহ দিন। এক বেদনা বিধুর ইতিহাস। ১৮৩১ সালের এই দিনে ব্রিটিশ বিরোধী আন্দো...
06/05/2022

#বালাকোট_দিবস
~রাইয়ান আহমদ

মুসলিম মিল্লাতের এক শোকাবহ দিন। এক বেদনা বিধুর ইতিহাস। ১৮৩১ সালের এই দিনে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী, আমিরুল মুমিনীন হজরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরলভী (রহ.) শিখ বাহিনীর হাতে সঙ্গী সাথী সহ শাহাদাতের অমীয় সুধা পান করেন। তখন ভারতীয় মুসলমানদের আকাশে উদয় হয়েছিল ঘোর অমানিশার কালো মেঘ। ব্রিটিশদের পালিত শিখ বাহিনীর অত্যাচার নির্যাতনের যাতাকলে নিষ্পেষিত ছিল মুসলিম সমাজ। মুসলিম নারীদের দাসী বানানো, মসজিদকে ঘোরার আস্তাবলে পরিণত করে সর্বশেষ সম্বল ঈমানটুকুও ছিনিয়ে নেওয়ার হীন চক্রান্তে মেতে উঠেছিল তারা। মুসলিম মিল্লাতের এ চরম দুর্দিনে দ্বীনের ত্রানকর্তা হয়ে আবির্ভূত হলেন হজরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরলভী (রহ.)। তিনি শিখ বাহিনীর বিরুদ্ধে জিহাদ ঘোষনা করলেন। তার আহবানে দলে দলে মুসলমানরা ইংরেজ ও শিখ বাহিনীর বিরুব্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়ে। সুচতুর ইংরেজ ও শিখ বাহিনী বিশ্বাসঘাতক পাঠানদের সহায়তায় যুদ্ধ শুরুর পূর্বেই বালাকোট প্রান্তরে সাইয়্যিদ আহমদ শহীদ বেরলভী (রহ.) ও তার বাহিনীর উপর অতর্কিত আক্রমণ চালায়। জালিম শাহীর বিরুদ্ধে মাথা নত না করে সংগ্রাম চালিয়ে হাসি মুখে জীবন দেয়াই বালাকোটের শিক্ষা। বালাকোটের প্রেরণায় উজ্জীবিত হয়ে ইসলামী সমাজ বিনির্মাণে আমরা নিজেদের উৎসর্গ করবো, এটাই হোক বালাকোট দিবসের দৃপ্ত অঙ্গীকার।

দেশ বিদেশে অবস্থানরত সকলকে মোবারক একাডেমির পক্ষ থেকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা "ঈদ মোবারক"
02/05/2022

দেশ বিদেশে অবস্থানরত সকলকে মোবারক একাডেমির পক্ষ থেকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা "ঈদ মোবারক"

"আয়া সোফিয়ার ভেঙেছে শিকল,____ভাঙ্গবে শিকল আল-আক্বসার!!"বাবরী আবার মসজিদ হবে,____ফিলিস্তিন ছাড়বে দখলদার!!৭ম উসমানীয় মহ...
05/04/2022

"আয়া সোফিয়ার ভেঙেছে শিকল,
____ভাঙ্গবে শিকল আল-আক্বসার!!
"বাবরী আবার মসজিদ হবে,
____ফিলিস্তিন ছাড়বে দখলদার!!

৭ম উসমানীয় মহামান্য সুলতান মুহাম্মদ আল ফাতেহ কর্তৃক বিজিত ঐতিহাসিক আয়া সোফিয়ায় ৮৮ বছর পর তারাবীর দৃশ্য।

সকলকে রামাদ্বান কারিমের শুভেচ্ছা, রামাদ্বান মুবারক।
02/04/2022

সকলকে রামাদ্বান কারিমের শুভেচ্ছা, রামাদ্বান মুবারক।



Address

Aushkandi
Nabiganj
3203

Alerts

Be the first to know and let us send you an email when Mubarak Foundation - مٶسسة مبارك posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share