25/12/2023
✨✨✨ Sylhet Strikers Bowler Hunt 2024 ✨✨✨
সিলেট বিভাগের সর্ববৃহৎ সামাজিক প্ল্যাটফর্ম Save Sylhet এর Sylhet Sports Center প্রজেক্টের ভলান্টিয়ারদের পরিচালনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে Sylhet Strikers Bowler Hunt 2024!
🔥 Win A Chance To Bowl In Sylhet Strikers Net 🔥
আপনি একজন প্রতিভাবান বোলার, কিন্তু সুযোগের অভাবে নিজেকে এখনো প্রমাণ করতে পারেননি! এই সুযোগটি আপনার জন্য। স্পিন ও পেস বোলারদের জন্য Sylhet Strikers পরিবার নিয়ে এসেছে অপূর্ব একটা সুযোগ!
যারা এই বোলার হান্ট-এ সিলেক্টেড হবেন তারা সিলেট স্ট্রাইকার্স এর সঙ্গে নেট প্র্যাক্টিস করারও সুযোগ পাবেন। এই ইভেন্টটি সিলেট বিভাগের সর্ববৃহৎ সামাজিক প্ল্যাটফর্ম Save Sylhet এর সিলেট স্পোর্টস সেন্টার প্রজেক্টের ভলান্টিয়াররা পরিচালনা করবেন।
★★★ পেসার হান্ট এ রেজিষ্ট্রেশন করতে যা যা করতে হবে-
* আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর লাক্কাতুরায় অবস্থিত সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মূল গেইটের সামনে সিলেট স্ট্রাইকার্স বোলার হান্টের রেজিষ্ট্রেশন বুথ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। যারাই আগে আসবেন তারাই আগে ট্রায়ালের সুযোগ পাবেন ১ম রাউন্ডের দিন।
*আসার সময় সাথে জন্ম নিবন্ধন বা এনআইডি কপি ও ২কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসতে হবে।
* ২৯তারিখ সকাল ১০টা থেকে ১ম রাউন্ড এর ট্রায়াল শুরু হবে। বোলারদের অবশ্যই ট্রাউজার ও বোলিং সু পরে আসতে হবে।
* যারা রেজিস্ট্রেশন সঠিকভাবে সম্পন্ন করবেন, তাদেরকেই ট্রায়ালের সুযোগ দেয়া হবে লাক্কাতুরা স্টেডিয়ামের বোলার হান্ট ক্যাম্পে। প্রথম রাউন্ডে সিলেক্টেড সবাইকে ৩০ ডিসেম্বর ২য় রাউন্ডের জন্য মনোনীত করা হবে এবং সেখান থেকে ফাইনাল রাউন্ডের বোলারদের সিলেক্ট করা হবে।
নোট: রেজিষ্ট্রেশন করতে পারবেন সম্পুর্ণ বিনামূল্যে। আমরা চাই প্রতিভাবান বোলারদের সুযোগ দিতে, তাই আপনার পরিচিত প্রতিভাবান বোলারদের বোলার হান্ট ইভেন্ট সম্পর্কে জানিয়ে দিন।
★★★ যেকোনো প্রয়োজনে : (হেল্পলাইন)
০১৭৩৫-১৭৮২১৯, ০১৭০৮-৯৫১৮৪৮, ০১৭৮২-৩৪৫৬৫০, ০১৭১৮-০৯১৮১১, ০১৮৯৬-১৫১৩১০, ০১৬৪২-৯৩৩২৬১