30/03/2026
টিডব্লিউএ, গুলশান থানা শাখার নির্বাচন সম্পর্কে সকল বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করা হলো:-
ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ), গুলশান থানা শাখার নির্বাচন সংক্রান্ত:-
বিজ্ঞপ্তি - ১
তারিখ: ২৩ মার্চ, ২০২৬; রোজ: সোমবার।
ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ), কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৮ এবং ১৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন গুলশান থানার "টিডব্লিউএ" শাখার নির্বাচন, কেন্দ্রীয় কমিটির অনুমতিক্রমে নিম্নে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী সুসম্পন্ন করতে তৎস্থানীয় স্থানীয় প্রশাসন, জনগণ, সকল আদিবাসী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণকে সার্বিক সাহায্য সহযোগিতার আন্তরিক আহ্বান করছি।
আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, টিডব্লিউএ'র কেন্দ্রীয় কমিটি একটি "নির্বাচন পরিচালনা কমিটি" গঠন করে উল্লেখিত কমিটির কাছে নির্বাচনের যাবতীয় কার্যক্রম, অধিকার, ক্ষমতা অর্পণ করেছেন। কমিটি নিম্নরূপ:-
১। অধ্যাপক অঞ্জন ম্রং, কনভেনর; ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটি, টিডব্লিউএ।
২। মি: ম্যাথিউস রাংসা, সদস্য সচিব; চেয়ারম্যান, টিডব্লিউএ, উত্তরা থানা শাখা।
৩। মি: হিলারিউস নকরেক, সদস্য; চেয়ারম্যান, টিডব্লিউএ, মিরপুর থানা শাখা।
# সদয় নির্দেশনা:
১। নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছর ২০২৬ খ্রীষ্টাব্দের আগামী এপ্রিল মাসের ১৭ (সতের) তারিখ, রোজ: শুক্রবার, সকাল ৭ (সাত) ঘটিকা হতে বেলা ৪ (চার) ঘটিকা পর্যন্ত ঢাকার গুলশানস্থ 'গুলশান সরকারি প্রাথমিক বিদ্যালয়' প্রাঙ্গণে।
২। নির্বাচন ২ (দুই) টি প্যানেলের মধ্যে প্রতীক বরাদ্দের মাধ্যমে অনুষ্ঠিত হবে। প্যানেল ২ (দুই) টি হলো:
ক। সেবাস্টিন - প্রতুল - সজল
খ। মেলভিন - শ্যামল - ফুলকুমার
বিগত ২৩ মার্চ, ২০২৬ তারিখ, রোজ সোমবার, সকাল ১০ টায় গুলশান থানার নির্বাচনের দুই জন চেয়ারম্যান প্রার্থী মি: মেলভিন রেমা এবং মি: সেবাস্টিন ম্রং এবং নির্বাচন পরিচালনা কমিটির ৩ জন নেতৃবৃন্দের ভার্চুয়াল উপস্থিতিতে নির্বাচনের তারিখ এবং প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রতীকগুলো হলো:-
১। মি: মেলভিন রেমার প্যানেলের জন্য " স্ফি"
২। মি: সেবাস্টিন ম্রং এর প্যানেলের জন্য "নাগরা।"
নির্বাচনী কার্যক্রমে ব্যবহারের সুবিধার্থে দুই প্যানেলের প্রার্থীর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে প্রতীক সরবরাহ করা হয়েছে।
৩। নির্বাচন চলাকালীন ভোট প্রদানের পর বিদ্যালয় প্রাঙ্গণে জটলা এড়িয়ে চলতে হবে। ভোট গ্রহণ এবং গণনার কাজ সম্পন্ন হলে ভোটারগণ নির্বাচনী কেন্দ্রে প্রবেশের অনুমতি পাবেন।
৪। ভোট চলাকালীন কেন্দ্রের ভিতরে কোনপ্রকার নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে নির্বাচন স্থগিত করে তার বিপক্ষের প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হবে।
৫। ভোট কেন্দ্রের ভিতরে কোন পোস্টার, ব্যানার টাঙানো যাবে না। ভোট কেন্দ্রের বাইরে টাঙানো যাবে।
৬। আজ ২৩ মার্চ,২০২৬ তারিখ; রোজ সোমবার থেকে প্রার্থীগণ নির্বাচনী প্রচারণার কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
৭। নির্বাচনের আগের দিন ১৬ এপ্রিল, ২০২৬ তারিখ, রোজ বৃহস্পতিবার হতে নির্বাচনী এলাকাসহ আশেপাশে বসবাসরত আদিবাসী জনগণের প্রতি সবিনয় অনুরোধ, ১৬ - ১৭ এপ্রিল, ২০২৬ তারিখ দুইদিন নির্বাচনের সুস্থ্য পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যে মদ্যপান এবং নেশা জাতীয় দ্রব্য গ্রহণ, বিপণন এবং বহন হতে বিরত থাকবেন। পাশাপাশি মারামারি, সহিংসতার মানসিকতা পরিহার করতে অনুরোধ করা হলো।
অন্যথায় নির্বাচন পরিচালনা কমিটি আইনের আশ্রয় নিতে বাধ্য হবে।
৮। নির্বাচনের দিন প্রত্যেক ভোটার নিজ নিজ জাতীয় পরিচয় পত্র নতুবা অনলাইনে প্রাপ্ত জন্ম নিবন্ধনের সনদ, নিজেকে সনাক্তকরণের জন্য অবশ্যই সঙ্গে আনবেন এবং নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসারকে প্রমাণ নথি দিয়ে পোলিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত সিরিয়াল নাম্বার নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশের অনুমতি পাবেন এবং ভোট দিবেন।
৯। প্রত্যেক প্যানেলের শুধুমাত্র চেয়ারম্যান প্রার্থী ভোট কেন্দ্রের ভিতরে পরিদর্শনের জন্য নির্বাচন চলাকালীন যেকোনো সময় মাত্র দুইবার প্রবেশের অনুমতি পাবেন কিন্তু কোন ভোটারের সাথে মতবিনিময় থেকে বিরত থাকবেন। পরিদর্শনকালীন প্রার্থীর সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য সঙ্গে থাকবেন এবং উনাকে সদস্য সচিবের নিকট গচ্ছিত পরিদর্শনের একটি ফর্মে স্বাক্ষর করার বিনীত পরামর্শ দেয়া হলো।
১০। নির্বাচন সুস্থ, সুন্দর এবং জবাবদিহিতামূলক করার লক্ষ্যে ৩ (তিন) সদস্যের একটি পর্যবেক্ষক টিম নির্বাচনের দিন সার্বক্ষণিক তদারকি এবং পর্যবেক্ষণ করবেন।
১১। নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক ২ (দুই) টি বুথের জন্য গঠিত 'নির্বাচন কার্যক্রম কমিটি'র ৬ (ছয়) জন সদস্য যথাক্রমে ১ (এক) জন প্রিজাইডিং অফিসার, ১(এক) জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৪ (চার) পোলিং অফিসার এবং ভোট কেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নির্বাচিত ১০(দশ) জন ভলান্টিয়ারগণ এবং ১০ জন পুলিশ বাহিনীর সদস্য সদস্যাদের সহযোগিতার জন্য গুলশান থানার আদিবাসী এবং অআদিবাসী ভাই বোনদের অনুরোধ করা হলো।
১২। নির্বাচনী প্রচারণার জন্য সকল সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত। প্রার্থীগণ নিজ ইচ্ছামতো ব্যানার, পোস্টার তৈরি করে প্রচারণা চালাতে পারবেন। মাইকিং নিষিদ্ধ করা হলো। উঠান বৈঠক, জনসমাবেশ উৎসাহিত করা হলো।
নেতিবাচক শব্দ বাক্য পরিহার করতে হবে। সকল প্রার্থীকে ইতিবাচক মনোভাব, চিন্তা করার অনুরোধ করা হচ্ছে।
ধন্যবাদান্তে -
স্বাক্ষরিত
প্রফেসর অঞ্জন ম্রং
কনভেনর, নির্বাচন পরিচালনা কমিটি,
কেন্দ্রীয় কমিটি, টিডব্লিউএ।
স্বাক্ষরিত
মি: ম্যাথিউস রাংসা
সদস্য সচিব, নির্বাচন পরিচালনা কমিটি,
কেন্দ্রীয় কমিটি, টিডব্লিউএ।
স্বাক্ষরিত
মি: হিলারিউস নকরেক
ট্রেজারার, নির্বাচন পরিচালনা কমিটি,
কেন্দ্রীয় কমিটি, টিডব্লিউএ।
বিজ্ঞপ্তি - ২
গুলশান থানা শাখার নির্বাচন - ২০২৬
ঢাকা মহানগর, বাংলাদেশ।
সকলের অবগতির জন্য জ্ঞাত করা যাচ্ছে যে,
নির্বাচন পরিচালনা কমিটির আজকের অধিবেশনে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়।
১। আগামী ১৭ই এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখের টিডব্লিউএ গুলশান থানা শাখার নির্বাচন নিরবিচ্ছিন্নভাবে শুরু হবে সকাল সাত ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত।
২। টিডব্লিউএ গুলশান থানা শাখার নির্বাচনের সেবাস্টিন - প্রতুল - সজল প্যানেলের অনুরোধ বিবেচনা করে কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেলের পরামর্শক্রমে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, নির্বাচনের দিন ভোটারগণ তাদের নিজ নিজ জাতীয় পরিচয় পত্রের নতুবা জন্ম নিবন্ধন সনদের মূল কপি অথবা ফটোকপি নতুবা প্রাথমিক সদস্য পদের রশিদ সঙ্গে আনবেন এবং তা পোলিং অফিসারকে প্রদর্শনপূর্বক ভোটার সিরিয়াল গ্রহণ করে ভোট প্রদান করবেন।
জ্ঞাতব্য যে, অত্র প্রকাশিত বিজ্ঞপ্তি; বিজ্ঞপ্তি - ২ বলে বিবেচিত হবে। পূর্বের সদয় নির্দেশনা বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তি -১ হিসেবে বিবেচিত হবে।
অত্র বিজ্ঞপ্তিতে প্রকাশিত নির্দেশনা স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞপ্তি নম্বর ১ এ সংযুক্ত হবে।
ধন্যবাদান্তে -
স্বাক্ষরিত
অঞ্জন ম্রং
কনভেনর, নির্বাচন পরিচালনা কমিটি
টি ডব্লিউ এ, গুলশান থানা শাখার নির্বাচন ২০২৬।
বিজ্ঞপ্তি - ৩ (তিন)
সম্মানিত নেতৃবৃন্দ,
আমার শুভেচ্ছা নিন।
টিডব্লিউএ'র ঢাকা মহানগরস্থ 'গুলশান থানা শাখা'র আগামী ১৭ ই এপ্রিল, ২০২৬ তারিখের নির্বাচন সম্পর্কিত সকল প্রকার বিষয় জানার জন্য 'নির্বাচন পরিচালনা কমিটি'র মান্যবর সদস্য সচিব মি: ম্যাথিউস রাংসা, চেয়ারম্যান, উত্তরা থানা শাখা, টিডব্লিউএ'র সাথে যোগাযোগ করবেন।
যোগাযোগের নম্বর: +880 1715-657481
নির্বাচন পরিচালনা কমিটি'র আর অন্য কারোর সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই।
ধন্যবাদান্তে -
স্বাক্ষরিত
(অঞ্জন ম্রং)
কনভেনর, নির্বাচন পরিচালনা কমিটি,
গুলশান থানা শাখার নির্বাচন - ২০২৬,
টিডব্লিউএ, ময়মনসিংহ।
জরুরী বিজ্ঞপ্তি - ৪
টিডব্লিউএ গুলশান থানা শাখার নির্বাচন - ২০২৬
ঢাকা মহানগর, বাংলাদেশ।
নির্বাচন পরিচালনা কমিটির অধিবেশনের সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত, নির্বাচন সংশ্লিষ্ট নেতৃবৃন্দগণ, টিডব্লিউএ'র ভোটার এবং সর্বসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে,
১। পূর্বে সিদ্ধান্তকৃত নির্বাচনের স্থান "কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়," বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার কারণে বাতিল করে, "সেন্ট তেরেজা ইন্টারন্যাশনাল স্কুল" ক - ৯৯, পশ্চিম কালাচাঁদপুর, গুলশান, ঢাকা - ১২১২ নামীয় স্কুলে যথাযথ তারিখ এবং সময়ে অনুষ্ঠিত হবে।
২। টিডব্লিউএ, কেন্দ্রীয় কমিটির পরামর্শক্রমে নিম্নে উল্লেখিত টিডব্লিউএ থানা শাখাসমূহের চেয়ারম্যানগণ এবং নেতৃবৃন্দকে নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমকে আরও গতিশীল, সুসংহত, উৎসবমুখর এবং সচ্ছ জবাবদিহিতাপূর্ণ করার লক্ষ্যে গুলশান থানা শাখার নির্বাচনে যেকোনো প্যানেলের পক্ষে প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্বাচনী কার্যক্রম থেকে বিরত থাকার বিনীত পরামর্শ দেয়া হলো। উনারা তৎনির্বাচনী এলাকার ভোটারগণকে নির্বাচনের তারিখে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানে উৎসাহিতকরণ ব্যতিরেকে, যেকোনো প্যানেলের পক্ষে কাজ করছেন এমন কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। চেয়ারম্যান মহোদয়গণ বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের " Gulshan Election 26-1" গ্রুপে যুক্ত হবেন।
থানা শাখাসমূহের নাম নিম্নে উল্লেখ করা হলো:-
১। মি: বাবিল সাংমা, চেয়ারম্যান, ভাটারা থানা শাখা, ঢাকা।
২। মি: উইলিয়াম দান্দালী, চেয়ারম্যান, মোহাম্মদপুর থানা শাখা, ঢাকা।
৩। মি: ডেনিশ দুলাল মারাক, চেয়ারম্যান, শেরপুর সদর থানা শাখা, শেরপুর।
৪। মি: অজয় সাংমা, চেয়ারম্যান, দুর্গাপুর উপজেলা শাখা, নেত্রকোনা।
৫। মি: জন রংদি, চেয়ারম্যান, সাভার থানা শাখা, ঢাকা।
৬। মি: শিমন চিছাম, চেয়ারম্যান, সূত্রাপুর থানা শাখা, ঢাকা।
৭। মি: সাইলেন রিছিল, চেয়ারম্যান, বাড্ডা থানা শাখা, ঢাকা।
আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
স্বাক্ষরিত
(অঞ্জন ম্রং)
কনভেনর, নির্বাচন পরিচালনা কমিটি,
গুলশান থানা শাখার নির্বাচন - ২০২৬,
টিডব্লিউএ, ময়মনসিংহ।