07/06/2026
একটি বিশেষ ঘোষণাঃ-
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত “মা ও শিশু সহায়তা কর্মসূচি” এর আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচিতে অন্তর্ভুক্তির লক্ষ্যে আবেদনপত্র সংগ্রহের জন্য ৮ ও ৯ জুন তারিখে (০২-দিনব্যাপী) গোলকিবাড়ি নগর স্বাস্থ্য কেন্দ্রে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
আবেদনকারী গর্ভবতী মায়েদের অবশ্যই নিম্নোক্ত শর্ত পূরণ করতে হবে—
🔹 ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার স্থায়ী/বাসিন্দা হতে হবে।
🔹 বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
🔹 আবেদনকালে জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড) সঙ্গে আনতে হবে।
সংশ্লিষ্ট সকল যোগ্য গর্ভবতী মাকে নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থেকে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।