ICAB নান্দাইল উপজেলা শাখা

ICAB নান্দাইল উপজেলা শাখা আগের পেইজ নষ্ট হয়ে যাওয়ায় এটি খোলা হয়েছে।
সকলেই লাইক/ফলো করে পাশে থাকুন।

06/06/2026
21/05/2026

রামিসা হ'ত্যার প্রতি'বাদে ছাত্র আন্দোলনের ক'ঠোর বার্তা: কিতাবি আইন নয়, কি'সাসের বদলে কি'সাস চাই I

21/05/2026

দেশের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।

ঐতিহ্য সংগ্রাম ও গৌরবময় পথচলার ৩৪ বছর‎‎৭ই মে ২০২৬ইং‎বৃহস্পতিবার, বাদ আসর‎কাজিবাড়ী মসজিদের দ্বিতীয় তলা।‎‎থানা সম্মেলন ২০২...
07/05/2026

ঐতিহ্য সংগ্রাম ও গৌরবময় পথচলার ৩৪ বছর

‎৭ই মে ২০২৬ইং
‎বৃহস্পতিবার, বাদ আসর
‎কাজিবাড়ী মসজিদের দ্বিতীয় তলা।

‎থানা সম্মেলন ২০২৬

‎প্রধান অতিথি
‎মুফতি সাইদুর রহমান সাহেব
‎সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নান্দাইল উপজেলা।

‎বিশেষ অতিথি
‎মুফতী তারিক জামীল
‎সভাপতি, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ
‎নান্দাইল উপজেলা শাখা।

‎.
‎মুহাম্মাদ আবু সাইদ হাবিবুল্লাহ
‎সাবেক সভাপতি, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ।
‎ময়মনশিংহ জেলা উত্তর

‎প্রধান বক্তা
‎শেখ রওনক আহমেদ
‎সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহ জেলা উত্তর।

সভাপতি
আব্দুল হান্নান
সাবেক সভাপতি, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ
নান্দাইল উপজেলা শাখা।
সঞ্চালনায়
আশরাফুল ইসলাম শামীম
সাধারণ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখা

12/04/2026

নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন || আবু বকর সিদ্দীক || abu bakar Siddique ||
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,ঢাকা বিশ্ববিদ্যালয়
নবীণ-বরণ অনুষ্ঠান ২০২৪-২৫ ||

বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবিরের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ-ইসলামী ছাত্র আন্...
09/03/2026

বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবিরের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক ও পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের জনপ্রতিনিধি মুহাম্মাদ হুমায়ুন কবিরের উপর বিএনপি সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

আজ ০৯ মার্চ ২০২৬, সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও ইসলামী আন্দোলনের নিবেদিত কর্মীর ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয়, ঘৃণ্য এবং গণতান্ত্রিক রাজনীতির জন্য মারাত্মক হুমকি। রাজনৈতিক প্রতিপক্ষকে দমাতে সহিংসতার আশ্রয় নেওয়া কাপুরুষোচিত আচরণ এবং এটি সভ্য রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী।

নেতৃদ্বয় আরও বলেন, বাকেরগঞ্জে সংঘটিত এই বর্বরোচিত হামলা প্রমাণ করে একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে ভয়ের রাজনীতি কায়েম করতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। বরং এ ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে দেশের সচেতন ছাত্রসমাজ ও জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃদ্বয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে প্রশাসনকে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বার্তা প্রেরক:
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

জাতীয় ছাত্রশক্তির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র...
26/02/2026

জাতীয় ছাত্রশক্তির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূর।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, কেন্দ্রীয় স্কুল ও কলেজ সম্পাদক সাইফ মুহাম্মদ আলাউদ্দিন।

Address

নান্দাইল, ময়মনসিংহ, বাংলাদেশ।
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when ICAB নান্দাইল উপজেলা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ICAB নান্দাইল উপজেলা শাখা:

Share