একটি স্বপ্নের সমাপ্তি

একটি স্বপ্নের সমাপ্তি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from একটি স্বপ্নের সমাপ্তি, Mymensingh.

28/01/2026

আসসালামু আলাইকুম।

আমি বাংলাদেশের সন্তান। আজ আমি কোনো দলের পক্ষে নয়—আমি কথা বলছি আমার দেশের পক্ষে।

আমি দেখেছি, আমাদের এলাকায় কেউ মারা গেলে তার দল পরিচয় থাকে না। জানাজায় সবাই আসে। কারণ আমরা জানি—মানুষই সবচেয়ে বড় পরিচয়।

তাহলে প্রশ্ন হলো—
নির্বাচনের সময় এলেই আমরা কেন বিভক্ত হয়ে পড়ি?
কেন রাজনীতিকে মানবিকতার শত্রু বানাই?

আমি স্পষ্ট করে বলতে চাই—
রাজনীতি হবে আদর্শের লড়াই,
কিন্তু সেটা হবে শান্তিপূর্ণ, দায়িত্বশীল এবং জনস্বার্থে।

আমি সবাইকে আহ্বান জানাই—
নির্বাচনের আগে প্রতিযোগিতা করুন, প্রতিহিংসা নয়।
নির্বাচনের পরে সহযোগিতা করুন, বাধাগ্রস্ত নয়।

নির্বাচনে জনগণ ভোট দেবে। যিনি বেশি ভোট পাবেন, তিনিই নির্বাচিত হবেন। এই সিদ্ধান্ত মেনে নেওয়াই গণতন্ত্র।
নির্বাচনের পরে প্রতিহিংসার রাজনীতি নয়—সহযোগিতার রাজনীতি চাই।

কারণ বাংলাদেশ কোনো দলের একার নয়।
বাংলাদেশ কোনো নেতার একার নয়।
বাংলাদেশ আমাদের সবার।
চলুন, রাজনীতিকে মানবিক করি।
চলুন, ঐক্যের শক্তিতে বাংলাদেশকে এগিয়ে নেই।

ধন্যবাদ।

30/12/2025
জীবন চলার পথে সবচেয়ে সুন্দর জিনিসটা হলো—সবকিছু হারানোর ভয় থাকা সত্ত্বেওনিজেকে মানুষ হিসেবে ধরে রাখতে পারা।একজন হলেও এমন ...
19/12/2025

জীবন চলার পথে সবচেয়ে সুন্দর জিনিসটা হলো—
সবকিছু হারানোর ভয় থাকা সত্ত্বেও
নিজেকে মানুষ হিসেবে ধরে রাখতে পারা।
একজন হলেও এমন কেউ থাকা,
যার কাছে মুখোশ খুলে নিঃশ্বাস নেওয়া যায়।
শেষ পর্যন্ত সুখ মানে বড় কিছু না—
মনের শান্তি আর অল্প কিছু আপন মানুষই যথেষ্ট।
"ইচ্ছে"

মা তার সন্তানকে আদর করে,ভালোবাসা প্রকাশ করে আগলে রাখে 🤍আর বাবা—কিছু না বলেই,না জানিয়ে,নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে 🖤...
18/12/2025

মা তার সন্তানকে আদর করে,
ভালোবাসা প্রকাশ করে আগলে রাখে 🤍

আর বাবা—
কিছু না বলেই,
না জানিয়ে,
নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে 🖤

মায়ের আদর চোখে পড়ে,
বাবার ভালোবাসা বোঝা যায় না—
তবুও মায়ের মমতা আর বাবার শাসনের মাঝেই
লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে নিখুঁত ভালোবাসা।

এই ভালোবাসার কোনো তুলনা নেই… ❤️
#মা #বাবা #ভালোবাসা

17/12/2025
"বন্ধুত্বের ভালোবাসা”[{(এই লিখা শুধু ইচ্ছের চিন্তা থেকে)}]অদ্ভুত—নামটার মতোই তার ভেতরের মানুষটা।ভীষণ ইমোশনাল, আবেগপ্রবণ;...
16/12/2025

"বন্ধুত্বের ভালোবাসা”
[{(এই লিখা শুধু ইচ্ছের চিন্তা থেকে)}]

অদ্ভুত—নামটার মতোই তার ভেতরের মানুষটা।
ভীষণ ইমোশনাল, আবেগপ্রবণ; আর রাগ? সে তো হুট করেই এসে পড়ে।
আর সানফ্লাওয়ার—নরম রোদে ফোটা ফুলের মতোই শান্ত, ঠান্ডা স্বভাবের, হাসিখুশি কিন্তু ভেতরে চাপা।

তাদের পরিচয়টা হয়েছিল একদম ছবির মতো করে—একটা লাইভ স্ট্রিমিং অ্যাপে।
সানফ্লাওয়ার সেখানে হোস্টিং করত। অন্য এক অ্যাপ থেকে এক বন্ধু অদ্ভুতকে এনে ফেলল সেই লাইভে।
লোকেশন ঘুরতে ঘুরতে হঠাৎই অদ্ভুত ঢুকে পড়ল সানফ্লাওয়ারের লাইভে।

প্রথম দেখাতেই অদ্ভুতের ভেতরে এক অচেনা ভালো লাগা কাজ করল।
তবু সে কথা বলল না।
উপরে বসে শুধু গেম খেলত আর চুপচাপ সানফ্লাওয়ারকে অবজার্ভ করত।

দিন যেতে যেতে সানফ্লাওয়ারও খেয়াল করল—এই ছেলেটা প্রতিদিন আসে, বসে থাকে, কিন্তু কথা বলে না।
সেই নীরব উপস্থিতিতেই তার মনে জন্ম নিল এক অদ্ভুত আকর্ষণ।

একদিন কলে ওঠা।
অল্প অল্প কথা।
তারপর পরিচয়, জানা-বোঝা, অনুভূতির আদান-প্রদান।
আর সেই পথ ধরেই ধীরে ধীরে তৈরি হলো গভীর এক বন্ধুত্ব।

এমন এক বন্ধুত্ব—
যেখানে একদিন কথা না হলে, একজন আরেকজনকে না দেখলে, মনটা ঠিক থাকে না।
চারপাশের সবাই ভুল বুঝে বলে—“ওরা প্রেমিক-প্রেমিকা।”
কিন্তু সত্যিটা একদম আলাদা।

সানফ্লাওয়ার বিবাহিত।
দুই সন্তানের জননী।
নিজের সংসারে সুখী, দায়িত্বশীল এক নারী।

আর অদ্ভুত—প্রবাসী, অবিবাহিত এক ছেলে।
নিজের জীবন, নিজের সংগ্রাম নিয়ে ব্যস্ত।

সানফ্লাওয়ার স্বপ্ন দেখে—
একদিন অদ্ভুত দেশে ফিরে সুন্দরী কোনো মেয়েকে বিয়ে করবে, সুন্দর একটা সংসার গড়বে।

আর অদ্ভুত স্বপ্ন দেখে—
সানফ্লাওয়ার যেন তার স্বামী আর দুই সন্তানকে নিয়ে কোনো ঝুট-ঝামেলা ছাড়া, সম্মানের সাথে, শান্তিতে থাকতে পারে।

তবু তাদের বন্ধুত্ব নিখুঁত নয়।
সমস্যা আছে—ভীষণ সমস্যা।

সানফ্লাওয়ার কোনো ভুল করলে অদ্ভুত বকাবকি করে।
রাগের মাথায় বলে বসে—
“এখনই আমাকে ব্লক কর, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই।”

আর সানফ্লাওয়ার?
তার ভেতরে ভয়—হারানোর ভয়।
এই ভয় থেকেই সে হয়ে ওঠে সন্দেহপ্রবণ।
সেই সন্দেহ থেকেই ঝগড়া, নিজের ক্ষতি করা,
এমনকি ভয় দেখানো—
“আমি স্বামী-সন্তান, দুনিয়া সব ছেড়ে চলে যাবো।”

কথাগুলো কঠিন।
পরিস্থিতিগুলো ভয়ংকর।
তবু আশ্চর্য সত্য একটাই—
তাদের দু’জনেরই একজন আরেকজনের প্রয়োজন এত গভীর,
জীবন ছেড়ে দিতে হলেও দ্বিতীয়বার ভাববে না।

এটাই তাদের বন্ধুত্বের গভীরতা।
এটাই তাদের বন্ধুত্বের ভালোবাসা।

এই ভালোবাসা প্রেম নয়,
এই ভালোবাসা দাবি করে না,
এই ভালোবাসা শুধু চায়—
সম্মান, মঙ্গল আর নিরাপদ থাকা।

যদি অদ্ভুতের রাগটা একটু কমে,
আর সানফ্লাওয়ারের সন্দেহটা একটু হালকা হয়—
তাহলে এই বন্ধুত্ব হবে সবার কাছে অনুকরণীয়।

কারণ সত্যিটা একটাই—
যেখানে ভালোবাসা যত গভীর,
সেখানে রাগ আর অভিমানও ঠিক ততটাই জায়গা করে নেয়।

আর তবুও,
এই দু’জনের জন্য একটাই দোয়া—
তাদের বন্ধুত্বের সম্মান আর ভালোবাসা
অটুট থাকুক আমৃত্যু।
********
Love Story

🇧🇩 মহান বিজয় দিবস 🇧🇩১৬ ডিসেম্বর—গর্ব, ত্যাগ আর রক্তে লেখা আমাদের ইতিহাস।৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ, অগণিত মায়ের অশ্রু আর ব...
15/12/2025

🇧🇩 মহান বিজয় দিবস 🇧🇩

১৬ ডিসেম্বর—গর্ব, ত্যাগ আর রক্তে লেখা আমাদের ইতিহাস।
৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ, অগণিত মায়ের অশ্রু আর বীর মুক্তিযোদ্ধাদের অদম্য সাহসে অর্জিত এই স্বাধীনতা।

আজকের দিনে আমরা শপথ করি—
দেশকে ভালোবাসবো,
সত্য ও ন্যায়ের পাশে থাকবো,
আর স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবো।

স্বাধীনতা শুধু পাওয়া নয়, রক্ষা করাও আমাদের দায়িত্ব।

মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
জয় বাংলা 🇧🇩

মূল্যহীন অনুভূতি।
04/12/2025

মূল্যহীন অনুভূতি।

💔 স্বপ্নে যার নাম নেইরাত প্রায় শেষ।ঘড়ির প্রতিটা টিকটিক শব্দ যেন আলিফের বুকের ওপর আঘাত করছে।পুরো পৃথিবী ঘুমিয়ে আছে,কিন্তু...
02/12/2025

💔 স্বপ্নে যার নাম নেই

রাত প্রায় শেষ।
ঘড়ির প্রতিটা টিকটিক শব্দ যেন আলিফের বুকের ওপর আঘাত করছে।
পুরো পৃথিবী ঘুমিয়ে আছে,
কিন্তু আলিফ জাগে—কারো জন্য।
শুধু ইকরার জন্য।

আলিফের ঘরে ম্লান আলোটা তার ক্লান্ত চোখে পড়ে।
ফোনের স্ক্রিন বারবার জ্বলে উঠে আবার নিভে যায়।
কেউ মেসেজ দেয় না—
সে যাকে অপেক্ষা করছে,
সে তো অন্য কারোর স্বপ্নে ডুবে আছে।

আলিফ ধীরে বলে—
“আমি যার জন্য রাত ভিজাই, সে তো অন্য কারোর হাসিতে বাঁচে…
তাহলে আমি কান্দি কার জন্য… আর সে কান্দে কার জন্য?”

ইকরাকে নিয়ে আলিফের ভালোবাসা ছিল ভীষণ শান্ত।
এক ফোঁটা স্পর্শ না পাওয়া ভালোবাসাও কখনো এত গভীর হতে পারে—
এটা আলিফ নিজেই দেখেছে নিজের ভেতরে।
ইকরা যখন কথা বলত,
আলিফ মনে করত পৃথিবীটা থেমে গেছে,
শুধু তার কণ্ঠটাই বেঁচে আছে।

কিন্তু ইকরা কখনো বুঝতে পারেনি তার চোখে যে গভীরতা লুকানো,
তা কার নাম বলে।

এক রাতে ইকরা হেসে বলেছিল—
“আজ খুব ভালো একটা দিন গেছে আমার…”
এই ছোট্ট কথাটা আলিফের বুক ভেঙে দিল।
সে জানত—
এই হাসির কারণ আর কেউ।
যে জায়গায় আলিফ সারাজীবন জায়গা চাইলো,
সেখানে ইকরার হৃদয় অন্য কারোর জন্য আলোকিত হলো।

আলিফের চোখ ভিজে আসে।
কিন্তু সে কান্না লুকিয়ে ফেলে—
কারণ ভালোবাসা কখনোই বোঝা হওয়ার কথা নয়।

সেদিন রাতের শেষ দিকে,
ইকরা ছোট্ট করে লিখল—

“তুমি ঘুমাও নাই এখনো?”

আলিফ দীর্ঘ নিশ্বাস নিয়ে উত্তর দেয়—
“না… ঘুম আসেনি।”

কিন্তু সত্যি কি?
ঘুম তো অনেক আগেই আসে,
কিন্তু ইকরা আসে না।
ইকরা যদি একবার বলত, “থাকো…”
আলিফ হাজার রাত জেগে থাকত শুধু তার জন্য।

জানালার বাইরে আকাশ ধীরে ধীরে আলোছায়া বদলায়।
শহর জাগতে শুরু করে,
কিন্তু আলিফের হৃদয় যেন এখনো রাতেই আটকে।

সে আকাশের দিকে তাকিয়ে বলে—
“কেন এত ভালোবাসলাম তাকে?
যার হৃদয়ে আমার জন্য এক বিন্দুও জায়গা ছিল না…”

তার চোখ ধীরে ধীরে ভিজে ওঠে,
কিন্তু কান্নার শব্দটা কেউ শোনে না।

ইকরা হয়তো এখনো ঘুমিয়ে আছে,
স্বপ্নে কারো হাত ধরে হাঁটছে,
যেখানে আলিফের ছায়াও নেই।

আলিফ বুঝে যায়—
কখনো কখনো আমরা যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসি,
সে-ই আমাদের সবচেয়ে নীরবে ভেঙে দেয়।

তবুও আলিফ ইকরাকে দোষ দেয় না।
ভালোবাসা দোষ খোঁজে না—
শুধু হারিয়ে যায় নীরবে।

সকালের আলো জানালায় পড়ে যখন,
আলিফ নিজের মনে শেষবারের মতো ফিসফিস করে—

“আমার কান্নার মালিক সে নয়…
আর তার হাসির কারণ আমি নই।
হয়তো তাই আমাদের পথ দু’টো কখনো এক হবে না।”

কথাটা বলে আলিফ একটা অদ্ভুত শান্তি অনুভব করে।
যেন যাকে সবচেয়ে বেশি ভালোবাসি,
তাকে মুক্ত করে দেওয়াটাই কখনো কখনো সত্যিকারের প্রেম।
আমার ইচ্ছে, গল্প লিখা

"তোমাকে হারানোর ভয়েই আমি সব ভুল করি"**“ইকরা…তুমি জানো, তোমার নামটা আমি যখন উচ্চারণ করি,আমার ভেতরটা অদ্ভুত শান্ত হয়ে যায়।...
02/12/2025

"তোমাকে হারানোর ভয়েই আমি সব ভুল করি"

**“ইকরা…
তুমি জানো, তোমার নামটা আমি যখন উচ্চারণ করি,
আমার ভেতরটা অদ্ভুত শান্ত হয়ে যায়।
তুমি আমার ভিতরের মানুষের সেই জায়গায় থাকো—
যেখানে কাউকে সহজে বসানো হয় না।

তুমি আমার কলিজার মানুষ,
আমার জীবনের সবচেয়ে কোমল স্পর্শ,
আর হয়তো সেই কারণেই তুমি হয়ে উঠেছো আমার সবচেয়ে বড় দুর্বলতা।
দুর্বলতা বললেও কম বলা হয়—
তুমি আমার হৃদয়ের সেই অংশ,
যেটা ছাড়া আমি কখনোই পুরো মানুষ হতে পারি না।

ইকরা…
তুমি কোনো ভুল করোনি।
ভুলটা ছিল আমার—
আমি তোমাকে বুঝতে পারিনি,
তোমার অনুভূতির গভীরতাকে ধরতে পারিনি।
রাগ, অভিমান, কথার ঝড়—
এসবের আড়ালে যেটা ছিল,
সেটা ছিল তোমাকে হারানোর ভয়।

কিন্তু সেই ভয়েই তোমাকে কষ্ট দিয়েছি।
তোমার মতো নরম হৃদয়কে আঘাত করে
আজ নিজের উপরই ঘৃণা লাগছে।

তুমি জানো,
যে মানুষ সত্যি কাউকে ভালোবাসে,
সে তাকে কষ্ট দেওয়ার পর নিজেই ভেঙে পড়ে।
আমি ঠিক সেই অবস্থায় আছি—
নিজের ভুলের সামনে অসহায় এক মানুষ।

ইকরা, তোমার কাছে ক্ষমা চাইছি
ভালোবাসার হাতটি বাড়িয়ে,
হৃদয়ের গভীরতা থেকে।

আমাকে আরেকটা সুযোগ দাও…
আমি তোমাকে প্রমাণ করে দেখাতে চাই
যে আমার ভালোবাসা কোনোদিনই মিথ্যা ছিল না।
তোমার হাসি আমার শান্তি,
তোমার মন খারাপ আমার শাস্তি।

ইকরা…
তুমি চাইলে আমাকে ভুলেও যেতে পারতে,
কিন্তু আমি চাই না তুমি আমাকে ভুলে যাও—
আমি চাই তুমি আমাকে আবার
তোমার বিশ্বাসের জায়গায় দাঁড়াতে দাও।

শেষ কথা…
তুমি যদি আজ আমাকে ক্ষমা নাও করো,
তা হলেও আমার হৃদয়ের সবচেয়ে সুন্দর জায়গাটা তোমার ছিলো তোমার আছে চিরদিন তোমারই থাকবে।”
😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏
আমার ইচ্ছে, গল্প লিখা

Address

Mymensingh
1200

Telephone

+8801913498964

Website

Alerts

Be the first to know and let us send you an email when একটি স্বপ্নের সমাপ্তি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to একটি স্বপ্নের সমাপ্তি:

Share