হাত বাড়াও - Haat Barraw

হাত বাড়াও - Haat Barraw সেবাই হোক ব্রত,
ভালোবাসাই হোক পাথেয়। একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

🌿 অভিনন্দন ও শুভকামনা 🌿'হাত বাড়াও' সংগঠনের নবনির্বাচিত সভাপতি:- এ এস এ হোমাইদি সিদ্দীকি সাধারণ সম্পাদক:- আলী আশরাফ জাফার...
26/04/2026

🌿 অভিনন্দন ও শুভকামনা 🌿

'হাত বাড়াও' সংগঠনের নবনির্বাচিত
সভাপতি:- এ এস এ হোমাইদি সিদ্দীকি
সাধারণ সম্পাদক:- আলী আশরাফ জাফারী ফারদিন

দুজনকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনাদের নেতৃত্বে সংগঠনটি মানবসেবা, সহমর্মিতা ও কল্যাণমূলক কার্যক্রমে আরও এগিয়ে যাবে—এই প্রত্যাশা রইলো।
আপনাদের আন্তরিকতা, নিষ্ঠা ও দূরদর্শিতা সংগঠনকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে আমরা বিশ্বাস করি।

"সেবাই হোক ব্রত, ভালোবাসাই হোক পাথেয়"
এই আদর্শকে ধারণ করে আপনাদের পথচলা হোক আরও দৃঢ়, সুদূরপ্রসারী ও সফল।

আপনাদের জন্য রইলো অফুরন্ত শুভকামনা।
মানবতার সেবায় 'হাত বাড়াও' এগিয়ে যাক আরও বহুদূর। 🤝💙

আসসালামু আলাইকুম একটি মানবিক আবেদন। ছবিতে যেই ছেলেটিকে দেখতে পাচ্ছেন তাকে দেখে স্বাভাবিক মনে হলেও সে কিন্তু স্বাভাবিক না...
14/04/2026

আসসালামু আলাইকুম
একটি মানবিক আবেদন।
ছবিতে যেই ছেলেটিকে দেখতে পাচ্ছেন তাকে দেখে স্বাভাবিক মনে হলেও সে কিন্তু স্বাভাবিক না কারণ তার ভিতরে বাসা বেঁধেছে এক ভয়ংকর রোগ, (তার হার্টের বাল্ব নষ্ট হয়ে গেছে) তার চিকিৎসা বাবদ খরচ হবে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা, আর সমস্যাটা মূলত এইখানে, তার পরিবারের পক্ষে এত টাকা মেনেজ করা সম্ভব না, তাই আমরা সবাই মিলে যদি একটু চেষ্টা করি তাহলে হয়তো বেঁচে যেতে পারে আরও একটি সুন্দর প্রান। আমরা যারা সহযোগীতা করতে চায় তারা নিচের নাম্বারে টাকা পাঠাতে পারেন।
বিকাশ + নগদ পার্সোনাল
01771770691
01875677000 বিকাশ, নগদ,রকেট

হাত বাড়াও—মানবিকতা, সহমর্মিতা আর ভালোবাসার এক অনন্য প্রতিচ্ছবি।এই মহৎ উদ্যোগের ধারাবাহিকতায় আয়োজিত “গণ ইফতার–২০২৬” আজ...
19/03/2026

হাত বাড়াও—মানবিকতা, সহমর্মিতা আর ভালোবাসার এক অনন্য প্রতিচ্ছবি।

এই মহৎ উদ্যোগের ধারাবাহিকতায় আয়োজিত “গণ ইফতার–২০২৬” আজ প্রায় ৩৫০ জন মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও হৃদয়ছোঁয়া পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। ত্রিশাল উপজেলার সর্বস্তরের মানুষ একসাথে বসে ইফতার করার যে অনন্য সুযোগ সৃষ্টি হয়েছে, তা শুধু একটি আয়োজন নয়—বরং ছিল ভ্রাতৃত্ব, সাম্য ও মানবিকতার এক জীবন্ত রূপ। একসাথে বসে ইফতার ভাগাভাগি করার এই মুহূর্তগুলোতে অসংখ্য মুখে ফুটে উঠেছে নির্মল হাসি, যা এই আয়োজনের সবচেয়ে বড় সার্থকতা।

“গণ ইফতার–২০২৬” কেবল একটি ইফতার নয়, এটি ছিল মানুষের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এক আন্তরিক প্রয়াস—যেখানে ভেদাভেদ ভুলে সবাই একই কাতারে, একই অনুভূতিতে আবদ্ধ হয়েছে।

এই মহৎ আয়োজন সফল করতে উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, আয়োজক টিম, বুদ্ধি-পরামর্শ প্রদানকারী, আর্থিক সহায়তাকারী এবং সকল শুভানুধ্যায়ীর প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।

আপনাদের এই ভালোবাসা, সহযোগিতা ও অংশগ্রহণই আমাদের প্রেরণা। আগামীতেও এভাবেই পাশে থাকবেন—কারণ আপনাদের নিয়েই আমাদের পথচলা, আপনাদের নিয়েই আমাদের স্বপ্ন। 🤍


#হাত_বাড়াও

✨ গণ ইফতার–২০২৬ ✨পবিত্র মাহে রমজান উপলক্ষে “হাত বাড়াও” এ উদ্যোগে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখতে...
19/03/2026

✨ গণ ইফতার–২০২৬ ✨

পবিত্র মাহে রমজান উপলক্ষে “হাত বাড়াও” এ উদ্যোগে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখতে সকল শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে “গণ ইফতার–২০২৬”।

📍ত্রিশাল, ময়মনসিংহ
🗓️ ১৯ মার্চ ২০২৬

সকলকে উক্ত আয়োজনে সশ্রদ্ধ উপস্থিত থেকে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের এই মহৎ বন্ধনে শামিল হওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হলো।

যাঁরা জ্ঞানের আলোয় জাতিকে পথ দেখিয়েছিলেন, তাঁরাই আলো নিভে যাওয়ার আগেই শহীদ হলেন। শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি শহীদ ...
14/12/2025

যাঁরা জ্ঞানের আলোয় জাতিকে পথ দেখিয়েছিলেন, তাঁরাই আলো নিভে যাওয়ার আগেই শহীদ হলেন। শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি শহীদ বুদ্ধিজীবীদের।

শিক্ষা-স্বাস্থ্য-পরিবেশ-কৃষিসহ সমাজের নানা খাতে টেকসই পরিবর্তনে কাজ করে চলেছে হাত বাড়াও সংগঠন। স্কুলের শিক্ষার্থীদের মান...
09/12/2025

শিক্ষা-স্বাস্থ্য-পরিবেশ-কৃষিসহ সমাজের নানা খাতে টেকসই পরিবর্তনে কাজ করে চলেছে হাত বাড়াও সংগঠন। স্কুলের শিক্ষার্থীদের মানোন্নয়ন প্রোগ্রাম, অসহায়-দরিদ্রদের স্বাস্থ্যসেবা প্রোগ্রাম, বনায়ন সৃষ্টিতে বৃক্ষরোপণ, কৃষকদের মাঝে বীজ বিতরণ, বন্যা মোকাবেলা, খরা প্রতিরোধ, ভিক্ষুক ও অসহায় পুনর্বাসন, এতিমখানায় শিশুদের শিক্ষা ও ক্রীড়ামূলক মানোন্নয়ন, প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রোগ্রামসহ নানা খাতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে হাত বাড়াও সংগঠনের চৌকস ভলান্টিয়াররা। "সেবাই হোক ব্রত, ভালোবাসাই হোক পাথেয়" এই স্লোগানকে ধারণ করে হাত বাড়াও আজ ৯ম বর্ষ শেষ করে ১০ম বর্ষে পদার্পণ করেছে।
"শুভ জন্মদিন হাত বাড়াও!"

#হাত_বাড়াও সংগঠনের ৯ম বর্ষপূর্তি ও ১০ম বর্ষে পদার্পণে সকল কলাকুশলী, শুভাকাঙ্খী, সদস্য, দাতাসদস্য, উপদেষ্টামন্ডলী, প্রতিষ্ঠাতাসহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

#হাতবাড়াও #সামাজিক_সংগঠন

We are deeply saddened by the tragic plane crash at the Milestone College building in Uttara Sector 17.
21/07/2025

We are deeply saddened by the tragic plane crash at the Milestone College building in Uttara Sector 17.

ত্যাগের মহিমায় আলোকিত হোক প্রতিটি হৃদয়, প্রতিটি ঘর।ঈদ হোক মানবতার, ভালোবাসার আর সাম্যের প্রতীক।ঈদ মোবারক। োবারক      #হা...
06/06/2025

ত্যাগের মহিমায় আলোকিত হোক প্রতিটি হৃদয়, প্রতিটি ঘর।
ঈদ হোক মানবতার, ভালোবাসার আর সাম্যের প্রতীক।
ঈদ মোবারক।

োবারক #হাত_বাড়াও

“গাহি সাম্যের গান –মানুষের চেয়ে বড় কিছু নাই , নহে মহীয়ান।”“সত্য যদি হয় ধ্রুব তোরকর্মে যদি না রয় ছল,ধর্ম দুগ্ধে না রয় জলস...
25/05/2025

“গাহি সাম্যের গান –
মানুষের চেয়ে বড় কিছু নাই , নহে মহীয়ান।”

“সত্য যদি হয় ধ্রুব তোর
কর্মে যদি না রয় ছল,ধর্ম দুগ্ধে না রয় জল
সত্যের জয় হবেই হবে আজ নয় কাল মিলবেই ফল।”

“মোরা এক বৃন্তে দু'টি কুসুম হিন্দু-মুসলমান।
মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ।।”

শুভ জন্মদিন বিদ্রোহী রণ-ক্লান্ত, ধুমকেতু,প্রেমের দ্রোহের,অগ্নিবীণার কবি, নির্যাতিত নিপীড়িতের কবি কাজী নজরুল ইসলাম।

১২৬ তম জন্মদিনে জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা।

যার ছায়ায় মনে আসে প্রশান্তি,যার হাসি আমার জীবনের শান্তি।সে তো আমার মা —আমার পৃথিবীর সবকিছু শুরু হয় তোমায় দিয়ে, মা।স...
11/05/2025

যার ছায়ায় মনে আসে প্রশান্তি,
যার হাসি আমার জীবনের শান্তি।
সে তো আমার মা —
আমার পৃথিবীর সবকিছু শুরু হয় তোমায় দিয়ে, মা।

সকলকে মা দিবসের শুভেচ্ছা । ❤️

মা মানে মমতা, মা মানে আলো,
মা মানেই নির্ভরতার ভালোবাসার ছায়া।
তোমার আঁচলে লুকানো যত গল্প,
আমার জীবনের সেরা উপহার — তুমি, মা।💖

#মা #মা_দিবস 's_day
#হাত_বাড়াও

কবির কথায় "ওরা কাজ করে নগরে-বন্দরে"- আপনাদের ছাড়া সত্যিই অচল এই সমাজ। আপনাদের কঠোর শ্রমের ফলেই গড়ে উঠেছে শহর বন্দর। যা...
01/05/2025

কবির কথায় "ওরা কাজ করে নগরে-বন্দরে"- আপনাদের ছাড়া সত্যিই অচল এই সমাজ। আপনাদের কঠোর শ্রমের ফলেই গড়ে উঠেছে শহর বন্দর। যাদের শ্রমের কাছে হার মানে প্রখর গ্রীষ্ম, বর্ষা ও শীত। আজ মে দিবসে আপনাদের জানাই অনেক শুভেচ্ছা ❤️🌺

Address

Mymensingh

Telephone

+8801761856913

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাত বাড়াও - Haat Barraw posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to হাত বাড়াও - Haat Barraw:

Share