Raypasha Foundation of Charity

Raypasha Foundation of Charity Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Raypasha Foundation of Charity, Charitable organisation, Raypasha, Jahangirpur, Nandail, Mymensingh.

"রায়পাশা দাতব্য ফাউন্ডেশন"
একটি অরাজনৈতিক, অলাভজনক, অসাম্প্রদায়িক, জনকল্যাণমুখী, সামাজিক এবং সেবামূলক সংগঠন!

আমরা ঐক্য, সম্প্রীতি ও মানবতার মূলমন্ত্র বুকে ধারণ করে এগিয়ে যাবো "কল্যাণের পথে, ঐক্যের সাথে"

রায়পাশা দাতব্য ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী ০২-০৬-২০২৬ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ বাবুল মিয়া (সাবে...
11/06/2026

রায়পাশা দাতব্য ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী ০২-০৬-২০২৬ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ বাবুল মিয়া (সাবেক মেম্বার, ১নং ওয়ার্ড, জাহাঙ্গীরপুর ইউনিয়ন)।

তিনি তাঁর মূল্যবান বক্তব্যে আমাদের চলমান মানবিক ও সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এই মহৎ উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান। আমাদের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে তিনি সংগঠনের জন্য আর্থিক সহযোগিতাও প্রদান করেন, যা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণার ও সম্মানের।

রায়পাশা দাতব্য ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

#রায়পাশা_দাতব্য_ফাউন্ডেশন
ূর্ণমিলনী_২০২৬
#সমাজসেবা
#মানবতার_পাশে

রায়পাশা দাতব্য ফাউন্ডেশন আয়োজিত ঈদ পূর্ণমিলনী ০২-০৬-২০২৬ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, গুণী ব্...
10/06/2026

রায়পাশা দাতব্য ফাউন্ডেশন আয়োজিত ঈদ পূর্ণমিলনী ০২-০৬-২০২৬ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, গুণী ব্যক্তিত্ব ও সুপরিচিত উপস্থাপক ডা. মজিবুর রহমান।

তাঁর জ্ঞানগর্ভ, বাস্তবমুখী ও অনুপ্রেরণাদায়ক বক্তব্য আমাদের সকলকে নতুনভাবে ভাবতে, শিখতে এবং সমাজের কল্যাণে আরও আন্তরিকভাবে কাজ করতে উৎসাহিত করেছে। তাঁর মূল্যবান দিকনির্দেশনা ও শুভকামনা আমাদের ফাউন্ডেশনের চলার পথে প্রেরণার উৎস হয়ে থাকবে।

রায়পাশা দাতব্য ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও শুভেচ্ছা।


ূর্ণমিলনী_২০২৬
#সমাজসেবায়_মানবতার_পাশে

রায়পাশা দাতব্য ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী ০২-০৬-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সকল...
09/06/2026

রায়পাশা দাতব্য ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী ০২-০৬-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিক্ষক, ১০২ নং রায়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মোঃ নজরুল ইসলাম স্যার।

তাঁর মূল্যবান ও অনুপ্রেরণামূলক বক্তব্য আমাদের সকলকে মানবিকতা, শিক্ষা ও সমাজসেবার পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে উৎসাহিত করেছে। স্যারের জ্ঞানগর্ভ দিকনির্দেশনা ও শুভকামনার জন্য রায়পাশা দাতব্য ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই।

“একজন আদর্শ শিক্ষক শুধু শিক্ষা দেন না, তিনি মানুষ গড়ার কারিগরও হন।”

#রায়পাশা_দাতব্য_ফাউন্ডেশন
ূর্ণমিলনী_২০২৬
#সম্মানিত_অতিথি
#শ্রদ্ধেয়_শিক্ষক

ঈদ পূর্ণমিলনী ০২-০৬-২০২৬ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত থেকে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেছেন এলাকার শ্রদ্ধেয় সমাজসে...
08/06/2026

ঈদ পূর্ণমিলনী ০২-০৬-২০২৬ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত থেকে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেছেন এলাকার শ্রদ্ধেয় সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিত্ব ডা. শংকর চক্রবর্তী।

তাঁর মূল্যবান দিকনির্দেশনা, মানবিক চিন্তাধারা এবং সমাজকল্যাণমূলক বক্তব্য আমাদের সকলকে নতুন উদ্যমে এগিয়ে যেতে উৎসাহিত করেছে। আমরা তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি।

মানুষে মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের যে সুন্দর বার্তা তিনি তুলে ধরেছেন, তা আমাদের পথচলায় প্রেরণার উৎস হয়ে থাকবে।

রায়পাশা দাতব্য ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করছি।

02/06/2026

ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ২০২৬

🖤 শোক সংবাদ 🖤গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, রায়পাশা দাতব্য ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব শরিফ উদ্দিন স...
02/06/2026

🖤 শোক সংবাদ 🖤

গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, রায়পাশা দাতব্য ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব শরিফ উদ্দিন সুজন সাহেবের শ্রদ্ধেয় পিতা গতকাল সন্ধ্যা ৭:১৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রায়পাশা দাতব্য ফাউন্ডেশনে পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তাঁর পরিবারকে এ শোক সইবার তাওফিক দান করুন। আমিন।

🤲 সকলের নিকট মরহুমের জন্য দোয়ার আবেদন রইল।

29/05/2026

মানবতার টানে, মানুষের পাশে—রায়পাশা দাতব্য ফাউন্ডেশন 🤍

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রায়পাশা দাতব্য ফাউন্ডেশন এর পক্ষ থেকে গ্রামের প্রান্তিক অসহায় ও দারিদ্র পরিবারের মাঝে ঈদ প্যা...
28/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রায়পাশা দাতব্য ফাউন্ডেশন এর পক্ষ থেকে গ্রামের প্রান্তিক অসহায় ও দারিদ্র পরিবারের মাঝে ঈদ প্যাকেজ বিতরণ করা হয়েছে।
সংগঠনের সদস্যরা রাতভর দুর্গম এলাকায় গিয়ে মানুষের হাতে পৌঁছে দিয়েছেন ভালোবাসা, মানবতা ও ঈদের আনন্দের ক্ষুদ্র উপহার।

আমাদের ছোট্ট এই প্রচেষ্টা যেন সবার মুখে একটু হাসি ফোটাতে পারে— এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
সবার জন্য রইলো ঈদের শুভেচ্ছা ও দোয়া। 🌙✨

্যাকেজ
#রায়পাশা_দাতব্য_ফাউন্ডেশন
#মানবতার_জন্য_একসাথে

কল্যাণের পথে ঐক্যের সাথেআসসালামু আলাইকুম।পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা ও সহমর্মিতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ তখনই ...
21/05/2026

কল্যাণের পথে ঐক্যের সাথে

আসসালামু আলাইকুম।

পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা ও সহমর্মিতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার সাথে ভাগ করে নেওয়া যায়।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে "রায়পাশা দাতব্য ফাউন্ডেশন"-এর পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে আমাদের 'ঈদ উপহার বিতরণ কর্মসূচি'-এর প্রস্তুতি ও কার্যক্রম চলমান।

"আসুন, আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং ঈদের আনন্দ ছড়িয়ে দিই সবার মাঝে।"

আমাদের এই মহৎ উদ্যোগে আপনার যেকোনো পরামর্শ, শ্রম বা আর্থিক সহযোগিতা দিয়ে শরিক হতে পারেন।

যোগাযোগ ও সহযোগিতার জন্য:

📱 মোবাইল/বিকাশ: 01407-656576

ত্যাগ আর সম্প্রীতির আদর্শে মহিমান্বিত হোক- ঈদ-উল-আজহা

ধন্যবাদান্তে,
রায়পাশা দাতব্য ফাউন্ডেশন

Address

Raypasha, Jahangirpur, Nandail
Mymensingh
2300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raypasha Foundation of Charity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share