আল-হিমায়াহ ফাউন্ডেশন Al-Himayah Foundation

আল-হিমায়াহ ফাউন্ডেশন  Al-Himayah Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আল-হিমায়াহ ফাউন্ডেশন Al-Himayah Foundation, Nonprofit Organization, Mymensingh.

আল-হিমায়াহ ফাউন্ডেশন (পূর্ব নাম: আত-তাক্বওয়া ইসলামী সংগঠন) অরাজনৈতিক, লাভবিহীন,জনকল্যাণমূলক এবং গরীব- হতদরিদ্রদের সাহায্যার্থে প্রস্তুত একটি সংগঠন।
সাহায্য পাঠাতে:০১৯৬৫৭৪২৪৭৭(বিকাশ পার্সোনাল)

গত ২৮ রমজান আল-হিমায়াহ ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করা...
20/03/2026

গত ২৮ রমজান আল-হিমায়াহ ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, আলহামদুলিল্লাহ।

২৮ ও ২৯ রমজান দুই দিনব্যাপী এই কার্যক্রম ময়মনসিংহের বিভিন্ন স্থানে পরিচালিত হয়। বিশেষ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত তালতলা, চর খরিচা, আকুয়া এবং হালুয়াঘাট উপজেলায় এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।

এই কার্যক্রমে মোট ৪১টি পরিবারের মাঝে শাড়ি, পোলাও চাল, ডাল, আলু, সাবান, সেমাই, নুডলস, লবণ এবং নগদ অর্থ বিতরণ করা হয়।

সংগঠনের দায়িত্বশীল ও সাধারণ সদস্যবৃন্দ নিজ নিজ উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে এই সহায়তা পৌঁছে দেন, যা ছিল আন্তরিকতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আল্লাহ তাআলা এই প্রচেষ্টা কবুল করুন এবং সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।
িমায়াহ_ফাউন্ডেশন



#মানবসেবা
#দান_সদকা

#ময়মনসিংহ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দরিদ্র ও অভাবগ্রস্ত পরিবারের মাঝেঈদ উপহার বিতরণ কর্মসূচি ২০২৬ আয়োজন করেছে আল-হিমায়াহ ...
11/03/2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দরিদ্র ও অভাবগ্রস্ত পরিবারের মাঝে
ঈদ উপহার বিতরণ কর্মসূচি ২০২৬ আয়োজন করেছে আল-হিমায়াহ ফাউন্ডেশন।

বিতরণ স্থান: ময়মনসিংহ সদর ও আশেপাশের বিভিন্ন এলাকায় অসহায় ও অভাবগ্রস্ত পরিবারের মাঝে।

বিতরণ করবেন: আল-হিমায়াহ ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে।

আল-হিমায়াহ ফাউন্ডেশনের সকল সদস্যদের আগামী ২৮ রমজান এই মানবিক কাজে শরীক হওয়ার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো যাচ্ছে।

যোগাযোগ:
01956098589
01965742477

বিতরণ তারিখ: ২৮ রমজান, ইনশাআল্লাহ।

আয়োজনেঃ আল-হিমায়াহ ফাউন্ডেশন
(একটি অরাজনৈতিক মানবসেবামূলক সংগঠন)

রমজানুল মোবারক পবিত্র মাহে রমজান আমাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসছে।আসছে বরকতময় মাহে রমজান।সময়মতো সেহ...
16/02/2026

রমজানুল মোবারক
পবিত্র মাহে রমজান আমাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসছে।
আসছে বরকতময় মাহে রমজান।
সময়মতো সেহরি ও ইফতার আদায়ে সহায়ক হতে
ময়মনসিংহ অঞ্চলের জন্য প্রণীত সেহরি ও ইফতারের সময়সূচি
প্রদান করা হলো।
প্রকাশনায়: আল-হিমায়াহ ফাউন্ডেশন
আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পূর্ণ বরকত দান করুন এবং রোজা, ইবাদত ও আমল কবুল করুন—আমিন।
#রমজানুল_মোবারক
#সেহরি_ইফতার
#রমজান_২০২৬
িমায়াহ_ফাউন্ডেশন





যাকাত ও সদকাতুল ফিতর ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত।আল-হিমায়াহ ফাউন্ডেশন যথাযথ শরীয়াহ অনুসরণ করে এই আমানত গ্রহণ ও প্রকৃত হকদ...
04/02/2026

যাকাত ও সদকাতুল ফিতর ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত।
আল-হিমায়াহ ফাউন্ডেশন যথাযথ শরীয়াহ অনুসরণ করে এই আমানত গ্রহণ ও প্রকৃত হকদারদের মাঝে বণ্টন করে থাকে।

আপনার যাকাত ও সদকাতুল ফিতরা হতে পারে—
কারো ঈদের হাসির কারণ,
কারো পরিবারের স্বস্তির উপকরণ।

আল-হিমায়াহ ফাউন্ডেশনের মাধ্যমে আপনার আমানত পৌঁছে দিন প্রকৃত হকদারের কাছে।
মানবসেবায় আপনার সহযোগিতা একান্ত কাম্য।
আপনার সহযোগিতাই আমাদের শক্তি।
িমায়াহ_ফাউন্ডেশন
#মানবসেবায়আলহিমায়াহ


#যাকাত
#সদকাতুল_ফিতর
#যাকাত_ফিতরা
#মানবসেবা
#ইসলামি_সংগঠন
#রামাদান_প্রস্তুতি
#হকদারের_অধিকার
#দান_সদকা


31/01/2026

ফিরে দেখা....
আল-হিমায়াহ ফাউন্ডেশন
এর শীতবস্ত্র বিতরণ প্রকল্প ২০২৫ ইং
২৫ ডিসেম্বর ২৫ থেকে ৩১ ডিসেম্বর ২৫ ইং.....
#আলহিমায়াহফাউন্ডেশন

#শীতবস্ত্রবিতরণ
#শীতবস্ত্রবিতরণ২০২৫


#মানবসেবায়আলহিমায়াহ
#শীতেরসহায়তা
#দরিদ্রসহায়তা
#সমাজসেবা
#স্বেচ্ছাসেবীসংগঠন


#বাংলাদেশ

শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০২৫গত ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আল-হিমায়াহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ময়মনসিংহ সদরের আ...
25/01/2026

শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০২৫

গত ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আল-হিমায়াহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ময়মনসিংহ সদরের আকুয়া, ব্রাহ্মপল্লী রোড, রেলওয়ে স্টেশন, তালতলা এবং আশপাশের এলাকায় মোট ৪০টি অসহায় পরিবারকে শীতের কম্বল, শীতে ব্যবহৃত চাদর, শীতের সোয়েটার, শীতের জ্যাকেট ও অন্যান্য শীতের কাপড় প্রদান করা হয়েছে।

এই কার্যক্রমের উদ্দেশ্য শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও অসহায়দের সহায়তা প্রদান করা।

সকলে সহযোগিতা ও দোয়া আন্তরিকভাবে কাম্য, এবং সব সময় আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল।

িমায়াহ_ফাউন্ডেশন

#শীতবস্ত্রবিতরণ
#মানবিককাজ
#শীতার্তসাহায্য
#সহায়তায়দ্রুতহাত




#ময়মনসিংহ

শীতবস্ত্র বিতরণ প্রকল্প ২০২৫আল-হিমায়াহ ফাউন্ডেশনশীতের তীব্রতায় যখন দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষগুলো সবচেয়ে বেশি কষ্...
04/12/2025

শীতবস্ত্র বিতরণ প্রকল্প ২০২৫
আল-হিমায়াহ ফাউন্ডেশন

শীতের তীব্রতায় যখন দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষগুলো সবচেয়ে বেশি কষ্টে থাকে—
তখন তাদের পাশে দাঁড়ানোই আমাদের মানবিক দায়িত্ব।

এই উদ্দেশ্যে আল-হিমায়াহ ফাউন্ডেশন এবার আয়োজন করেছে—

শীতবস্ত্র বিতরণ প্রকল্প ২০২৫

যেখানে আমরা ময়মনসিংহ ও আশপাশের এলাকার শীতার্ত মানুষকে কম্বল, সোয়েটার, চাদরসহ প্রয়োজনীয় শীতবস্ত্র পৌঁছে দেব ইনশাআল্লাহ।

---

আপনিও অংশ নিতে পারেন

আপনার ছোট্ট সহায়তা একজন শীতার্ত মানুষের জন্য হতে পারে জীবনের পরম প্রাপ্তি।

বিকাশ
01965742477
01956098589

আল-হিমায়াহ ফাউন্ডেশন
িমায়াহ_ফাউন্ডেশন #শীতবস্ত্র_বিতরণ #শীতবস্ত্র_বিতরণ_২০২৫
#মানবতার_পাশে #জনকল্যাণের_পথে #মানবসেবা #দরিদ্রদের_সহায়তা
#সাদাকাহ #ফিল্লাহ #স্বেচ্ছাসেবী_কার্যক্রম #শীতার্তদেরসহায়তা
#অসহায়দেরপাশে #কম্বলবিতরণ

িমায়াহ_ফাউন্ডেশন

সুদানের ভাই-বোনদের পাশে — আল-হিমায়াহ ফাউন্ডেশন"আর তোমরা আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধারণ করো, বিভক্ত হয়ো না।” — (সূরা আলে ইমর...
01/11/2025

সুদানের ভাই-বোনদের পাশে — আল-হিমায়াহ ফাউন্ডেশন

"আর তোমরা আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধারণ করো, বিভক্ত হয়ো না।” — (সূরা আলে ইমরান: ১০৩)

আমরা আল-হিমায়াহ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে গভীর দুঃখ ও মর্মবেদনার সঙ্গে সুদানের চলমান গণহত্যা ও মানবিক বিপর্যয়ে নিহতদের প্রতি শোক প্রকাশ করছি।

আজ আফ্রিকার বুকে যে র*ক্ত প্রবাহিত হচ্ছে, তা কেবল সুদানের মানুষের নয়—এটি সমগ্র উম্মাহর রক্ত।
কেননা মুসলমান একটি দেহের মতো; শরীরের এক অঙ্গে ব্যথা লাগলে সমগ্র দেহই কষ্ট পায়।

এই কঠিন সময়ে আমরা আমাদের দো‘আ, সহমর্মিতা এবং সাধ্যমতো সহযোগিতা নিয়ে সুদানের মজলুম ভাই-বোনদের পাশে আছি।

আল্লাহ তায়ালা যেন তাদের জান্নাত দান করেন, আহতদের আরোগ্য দান করেন এবং অত্যাচারীদের উপর কঠিন বিচার বাস্তবায়ন করেন।আমীন।

---- আল-হিমায়াহ টিম




িমায়াহ_ফাউন্ডেশন





ফি/লি/স্তি/নি/দের জন্য আল-হিমায়াহ ফাউন্ডেশন এর ২য় বার দান.....গত ৫ই অক্টোবর ময়মনসিংহের প্রখ্যাত আলেম, শায়খ মুফতি মাহব...
25/10/2025

ফি/লি/স্তি/নি/দের জন্য আল-হিমায়াহ ফাউন্ডেশন এর ২য় বার দান.....

গত ৫ই অক্টোবর ময়মনসিংহের প্রখ্যাত আলেম, শায়খ মুফতি মাহবুবুল্লাহ কাসেমী (হাফিজাহুল্লাহ) পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় গমন করেন। পরবর্তীতে তিনি মিশরে অবস্থানরত ও গা/জা/য় নির্যা/তিত ফি/লি/স্তিনি মুসলমানদের জন্য সেখানে গিয়ে মানবিক সহায়তা প্রদান করেন।
১৩ই অক্টোবর তিনি নিজ হাতে অসংখ্য ফি/লি/স্তিনি পরিবারের মাঝে অর্থ, ত্রাণ ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেন।

আমরা আল-হিমায়াহ ফাউন্ডেশন–এর পক্ষ থেকে হুজুরের সেই মহান উদ্যোগে অংশীদার হতে পেরে কৃতজ্ঞ ও গর্বিত। আমাদের সংগঠনের সদস্যদের পাশাপাশি সংগঠনের বাহিরের বহু শুভাকাঙ্ক্ষীও এই মানবিক তহবিলে যুক্ত হয়েছেন। সম্মিলিতভাবে আমাদের পক্ষ থেকে সংগৃহীত মোট ১১,০৫৭ (এগারো হাজার সাতান্ন) টাকা ফি/লি/স্তি/নি/দের জন্য দান করা হয়েছে।

এটি ছিল আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ফিলিস্তিনিদের উদ্দেশ্যে দ্বিতীয় দান কার্যক্রম। এর পূর্বে ঈদের সময়ও আমরা ফি/লি/স্তি/নি/দের জন্য কোরবানি কার্যক্রমে সহায়তা করেছি।
আলহামদুলিল্লাহ — উম্মাহর প্রতি দায়বদ্ধতায় আমরা একসাথে।
এই তহবিলে আমাদের সদস্যদের পাশাপাশি বহু শুভাকাঙ্ক্ষীর অংশগ্রহণ ছিল — আল্লাহ তাদের সবাইকে কবুল করুন।
িমায়াহ_ফাউন্ডেশন











প্রেস বিজ্ঞপ্তিনর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে আল-হিমায়...
10/10/2025

প্রেস বিজ্ঞপ্তি
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে আল-হিমায়াহ ফাউন্ডেশন।
বিস্তারিত পড়ুন ছবিতে....
িমায়াহ_ফাউন্ডেশন





#দৃষ্টান্তমূলক_শাস্তি


#সাম্প্রদায়িক_সম্প্রীতি

10/10/2025

আলহামদুলিল্লাহ
আল-হিমায়াহ ফাউন্ডেশনকে নিয়ে সংবাদ প্রকাশ করার জন্য আমরা সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এটি আমাদের জন্য অনুপ্রেরণা এবং দ্বীন ও মানবসেবামূলক কাজে এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে ইনশাআল্লাহ।
িমায়াহ_ফাউন্ডেশন #অসহায়দের_পাশে
িমায়াহ_ফাউন্ডেশন #মানবসেবা #সংবাদমাধ্যম

আল-হিমায়াহ ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীআলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে গত বৃহস্পতিবার (২ অক্টোবর...
09/10/2025

আল-হিমায়াহ ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে গত বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) ময়মনসিংহ টাউন হল মোড়স্থ মুসলিম ইনস্টিটিউটে আল-হিমায়াহ ফাউন্ডেশন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোআ মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ হাসিবুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রফিকুল ইসলাম রফিক সাহেব, নির্বাহী পরিচালক, এপেক্স হাসপাতাল ইউনিট–২।

বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক যুবায়ের আহমাদ, সহ-সভাপতি জুনাঈদ আল হাবীব, উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছার সম্মানিত সভাপতি মোহাম্মদ সাইফুজ্জামান দুদু এবং প্রেসক্লাবের অন্যতম সম্মানিত সদস্য মোহাম্মদ শাহিন আলম। এছাড়াও উপস্থিত ছিলেন আরও অনেক দায়িত্বশীল ও সাধারণ সদস্যরা।

বক্তারা আল-হিমায়াহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠার উদ্দেশ্য, গত এক বছরের কার্যক্রম এবং আগামীর পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, গরীব-অসহায়, এতিম ও ছাত্রদের সহায়তা, রমজান সহায়তা, ঈদ উপহার, শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমের মাধ্যমে এ সংগঠন মানবসেবায় অবিচলভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ।

পরিশেষে বিশেষ দোআ মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর অগ্রগতি কামনা করা হয়।তারপর উক্ত মহতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
িমায়াহ_ফাউন্ডেশন

#প্রথম_প্রতিষ্ঠাবার্ষিকী
#আলোচনা_সভা
#দোআ_মাহফিল
#মানবসেবা
#অসহায়দের_পাশে




Address

Mymensingh
SADAR,MYMENSING

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল-হিমায়াহ ফাউন্ডেশন Al-Himayah Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share